ঢাকা ১১:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শাকসু নির্বাচন স্থগিত : কঠোর কর্মসূচির হুশিয়ারি শিক্ষার্থীদের Logo শান্তিতে নোবেল জয়ী মাচাদোর সঙ্গে বৃহস্পতিবার বৈঠকে বসবেন ট্রাম্প Logo প্রাথমিক শিক্ষক নিয়োগ: ‘প্রশ্নফাঁসের বিশ্বাসযোগ্য কোনো প্রমাণ মেলেনি, শিগগির ফল প্রকাশ’ Logo পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে করাচিতে বিক্ষোভ Logo সরকারপন্থী মিছিল ‘বিদেশি শত্রুদের পরিকল্পনাকে ব্যর্থ করে দিয়েছে’: খামেনি Logo ছাত্র সংসদ নির্বাচন বন্ধ মানে শিক্ষার্থীদের ভোটাধিকার ও গণতন্ত্র খর্ব: ভিপি সাদিক কায়েম Logo মুক্তাগাছায় জাতীয় পার্টির ২ শতাধিক নেতার বিএনপিতে যোগদান Logo পূর্ণিমা বললেন, ‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’ Logo ৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ আরবেলোয়া Logo মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের আগুন ৫ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি

কাবা শরীফে লাফিয়ে পড়ে এক ব্যক্তির আত্মহত্যার চেষ্টা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:৫৩:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
  • ৪৪ বার পড়া হয়েছে

সৌদি আরবের মক্কায় মসজিদুল হারামে এক ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করেছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) এ ঘটনা ঘটে। কাবা শরীফ প্রদক্ষিণের জন্য তৈরি করা কাঠামোর উঁচু স্তর থেকে লাফ দেন ওই ব্যক্তি।

ঘটনার পর সেখানে দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীরা ব্যবস্থা নেন। লাফ দেওয়ার সময় নিরাপত্তা বাহিনীর তাৎক্ষণিক হস্তক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। তবে তাকে বাঁচাতে গিয়ে এক নিরাপত্তারক্ষীও আহত হয়েছেন।

বার্তাসংস্থা সৌদি প্রেস এজেন্সি ও স্থানীয় সংবাদমাধ্যম সিয়াসাতের তথ্য অনুযায়ী, ঘটনার সময় দায়িত্বে থাকা নিরাপত্তা সদস্যরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে নেন।

সৌদি জেনারেল ডিরেক্টরেট অব পাবলিক সিকিউরিটি ‘এক্স’-এ একটি পোস্ট দিয়ে ভিডিও শেয়ার করে। ‘এক্স’-এ শেয়ার করা ভিডিওতে দেখা যায়, ওই ব্যক্তি মসজিদ কমপ্লেক্সের ওপরে ৩ তলা থেকে লাফ দেওয়ার চেষ্টা করেন। এ সময় নিরাপত্তা কর্মীরা তাকে থামাতে এগিয়ে যান। তাকে আটকাতে গিয়ে এক নিরাপত্তা কর্মকর্তা আহত হন।

মসজিদুল হারামের নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল সিকিউরিটি ফোর্স জানায়, ওই ব্যক্তি ও আহত কর্মকর্তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রয়োজনীয় সব আইনগত ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

মক্কা অঞ্চলের কর্তৃপক্ষ জানায়, ঘটনার পরপরই তদন্ত কার্যক্রম শুরু হয়। তবে ওই ব্যক্তির পরিচয় বা বর্তমান অবস্থার বিষয়ে আর কোনও তথ্য জানানো হয়নি।

ইসলামের সবচেয়ে পবিত্র স্থান মসজিদুল হারাম সার্বক্ষণিক কঠোর নিরাপত্তা নজরদারির আওতায় থাকে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় সেখানে বিশেষায়িত ইউনিট মোতায়েন রয়েছে। জরুরি পরিস্থিতি ও জননিরাপত্তা সামলানোর জন্য তারা প্রস্তুত থাকে।

প্রসঙ্গত, এমন ঘটনা এবারই প্রথম নয়। ২০১৭ সালে কাবার কাছে এক সৌদি নাগরিক আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। ২০১৮ সালে তিনটি আত্মহত্যা–সংক্রান্ত ঘটনা নথিভুক্ত হয়। ২০২৪ সালেও মসজিদুল হারামের ওপরের তলা থেকে একজন পড়ে যাওয়ার ঘটনা ঘটে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

শাকসু নির্বাচন স্থগিত : কঠোর কর্মসূচির হুশিয়ারি শিক্ষার্থীদের

কাবা শরীফে লাফিয়ে পড়ে এক ব্যক্তির আত্মহত্যার চেষ্টা

আপডেট সময় ০৮:৫৩:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫

সৌদি আরবের মক্কায় মসজিদুল হারামে এক ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করেছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) এ ঘটনা ঘটে। কাবা শরীফ প্রদক্ষিণের জন্য তৈরি করা কাঠামোর উঁচু স্তর থেকে লাফ দেন ওই ব্যক্তি।

ঘটনার পর সেখানে দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীরা ব্যবস্থা নেন। লাফ দেওয়ার সময় নিরাপত্তা বাহিনীর তাৎক্ষণিক হস্তক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। তবে তাকে বাঁচাতে গিয়ে এক নিরাপত্তারক্ষীও আহত হয়েছেন।

বার্তাসংস্থা সৌদি প্রেস এজেন্সি ও স্থানীয় সংবাদমাধ্যম সিয়াসাতের তথ্য অনুযায়ী, ঘটনার সময় দায়িত্বে থাকা নিরাপত্তা সদস্যরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে নেন।

সৌদি জেনারেল ডিরেক্টরেট অব পাবলিক সিকিউরিটি ‘এক্স’-এ একটি পোস্ট দিয়ে ভিডিও শেয়ার করে। ‘এক্স’-এ শেয়ার করা ভিডিওতে দেখা যায়, ওই ব্যক্তি মসজিদ কমপ্লেক্সের ওপরে ৩ তলা থেকে লাফ দেওয়ার চেষ্টা করেন। এ সময় নিরাপত্তা কর্মীরা তাকে থামাতে এগিয়ে যান। তাকে আটকাতে গিয়ে এক নিরাপত্তা কর্মকর্তা আহত হন।

মসজিদুল হারামের নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল সিকিউরিটি ফোর্স জানায়, ওই ব্যক্তি ও আহত কর্মকর্তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রয়োজনীয় সব আইনগত ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

মক্কা অঞ্চলের কর্তৃপক্ষ জানায়, ঘটনার পরপরই তদন্ত কার্যক্রম শুরু হয়। তবে ওই ব্যক্তির পরিচয় বা বর্তমান অবস্থার বিষয়ে আর কোনও তথ্য জানানো হয়নি।

ইসলামের সবচেয়ে পবিত্র স্থান মসজিদুল হারাম সার্বক্ষণিক কঠোর নিরাপত্তা নজরদারির আওতায় থাকে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় সেখানে বিশেষায়িত ইউনিট মোতায়েন রয়েছে। জরুরি পরিস্থিতি ও জননিরাপত্তা সামলানোর জন্য তারা প্রস্তুত থাকে।

প্রসঙ্গত, এমন ঘটনা এবারই প্রথম নয়। ২০১৭ সালে কাবার কাছে এক সৌদি নাগরিক আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। ২০১৮ সালে তিনটি আত্মহত্যা–সংক্রান্ত ঘটনা নথিভুক্ত হয়। ২০২৪ সালেও মসজিদুল হারামের ওপরের তলা থেকে একজন পড়ে যাওয়ার ঘটনা ঘটে।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481