ঢাকা ১২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শাকসু নির্বাচন স্থগিত : কঠোর কর্মসূচির হুশিয়ারি শিক্ষার্থীদের Logo শান্তিতে নোবেল জয়ী মাচাদোর সঙ্গে বৃহস্পতিবার বৈঠকে বসবেন ট্রাম্প Logo প্রাথমিক শিক্ষক নিয়োগ: ‘প্রশ্নফাঁসের বিশ্বাসযোগ্য কোনো প্রমাণ মেলেনি, শিগগির ফল প্রকাশ’ Logo পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে করাচিতে বিক্ষোভ Logo সরকারপন্থী মিছিল ‘বিদেশি শত্রুদের পরিকল্পনাকে ব্যর্থ করে দিয়েছে’: খামেনি Logo ছাত্র সংসদ নির্বাচন বন্ধ মানে শিক্ষার্থীদের ভোটাধিকার ও গণতন্ত্র খর্ব: ভিপি সাদিক কায়েম Logo মুক্তাগাছায় জাতীয় পার্টির ২ শতাধিক নেতার বিএনপিতে যোগদান Logo পূর্ণিমা বললেন, ‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’ Logo ৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ আরবেলোয়া Logo মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের আগুন ৫ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি

কলেজে শিক্ষার্থীদের টিকটক ভিডিও, মোবাইল নিষিদ্ধ করল কর্তৃপক্ষ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৫৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

ফেনীর পরশুরাম সরকারি ডিগ্রি কলেজে স্মার্টফোন নিষিদ্ধ করেছে কলেজ কর্তৃপক্ষ। রোববার (২৩ নভেম্বর) বিকেলে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মোহাম্মদ নাছির উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে পরশুরাম সরকারি কলেজের ইউনিফর্ম পরিহিত অবস্থায় এবং শ্রেণিকক্ষে ধারণকৃত কিছু টিকটক ভিডিও লক্ষ করা যাচ্ছে, যা ব্যাপক সমালোচনা তৈরি করছে এবং কলেজের সম্মানহানি ঘটাচ্ছে। এমতাবস্থায় শৃঙ্খলা রক্ষার্থে কলেজ ক্যাম্পাসে ছাত্র-ছাত্রীদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করা হলো। ভিজিল্যান্স টিম বিষয়টি প্রতিদিন মনিটরিং করবে।

পরশুরাম সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মোহাম্মদ নাছির উদ্দিন বলেন, কলেজের ইউনিফর্ম পরিহিত এবং শ্রেণিকক্ষে ধারণকৃত কিছু টিকটক ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ায় ব্যাপক সমালোচনা তৈরি করছে এবং কলেজের সম্মানহানি ঘটাচ্ছে। এমতাবস্থায় শৃঙ্খলা রক্ষার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।। একটি টিম বিষয়টি প্রতিদিন মনিটরিং করবে।

উল্লেখ্য, সম্প্রতি কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের ইউনিফর্ম পরিহিত অবস্থায় শ্রেণিকক্ষে ধারণ করা কয়েকটি টিকটক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে অভিভাবক ও সচেতন মহলে সমালোচনার ঝড় ওঠে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

শাকসু নির্বাচন স্থগিত : কঠোর কর্মসূচির হুশিয়ারি শিক্ষার্থীদের

কলেজে শিক্ষার্থীদের টিকটক ভিডিও, মোবাইল নিষিদ্ধ করল কর্তৃপক্ষ

আপডেট সময় ০৬:৫৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

ফেনীর পরশুরাম সরকারি ডিগ্রি কলেজে স্মার্টফোন নিষিদ্ধ করেছে কলেজ কর্তৃপক্ষ। রোববার (২৩ নভেম্বর) বিকেলে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মোহাম্মদ নাছির উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে পরশুরাম সরকারি কলেজের ইউনিফর্ম পরিহিত অবস্থায় এবং শ্রেণিকক্ষে ধারণকৃত কিছু টিকটক ভিডিও লক্ষ করা যাচ্ছে, যা ব্যাপক সমালোচনা তৈরি করছে এবং কলেজের সম্মানহানি ঘটাচ্ছে। এমতাবস্থায় শৃঙ্খলা রক্ষার্থে কলেজ ক্যাম্পাসে ছাত্র-ছাত্রীদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করা হলো। ভিজিল্যান্স টিম বিষয়টি প্রতিদিন মনিটরিং করবে।

পরশুরাম সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মোহাম্মদ নাছির উদ্দিন বলেন, কলেজের ইউনিফর্ম পরিহিত এবং শ্রেণিকক্ষে ধারণকৃত কিছু টিকটক ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ায় ব্যাপক সমালোচনা তৈরি করছে এবং কলেজের সম্মানহানি ঘটাচ্ছে। এমতাবস্থায় শৃঙ্খলা রক্ষার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।। একটি টিম বিষয়টি প্রতিদিন মনিটরিং করবে।

উল্লেখ্য, সম্প্রতি কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের ইউনিফর্ম পরিহিত অবস্থায় শ্রেণিকক্ষে ধারণ করা কয়েকটি টিকটক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে অভিভাবক ও সচেতন মহলে সমালোচনার ঝড় ওঠে।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481