ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ভোটকেন্দ্র সংস্কারে ৬ কোটি টাকা বরাদ্দ, তদারকিতে কমিটি Logo অপরিচিত নাম্বার থেকে মিঠুনকে হুমকি Logo ট্রাম্পের সাথে দেখা করতে হোয়াইট হাউসে পৌঁছেছেন মাচাদো Logo খালেদা জিয়ার সংগ্রামী জীবন নিয়ে আলোকচিত্র প্রদর্শনী আজ Logo না ফেরার দেশে ‘মিস ক্যালকাটা’ খ্যাত অভিনেত্রী জয়শ্রী কবির Logo পাসওয়ার্ড জটিলতা পোস্টাল ভোটারদের কল সেন্টারে যোগাযোগের আহ্বান ইসির Logo ১১ দলের নির্বাচনী ঐক্যের ‘ঐতিহাসিক যাত্রা’ Logo নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী ইয়াছিন, পেলেন সমন্বয়কের দায়িত্ব Logo গ্রিনল্যান্ড দখলে অনড় যুক্তরাষ্ট্র, পাল্টা জবাবে সেনা পাঠাচ্ছে ইইউ Logo ইলেকশন ইঞ্জিনিয়ারিং বরদাশত করবো না: জামায়াত আমির

কমিটির সুপারিশ প্রকাশ না হলে পুনরায় রাজপথে নামার হুঁশিয়ারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:২৬:১১ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • ৪৪ বার পড়া হয়েছে

সরকার প্রণীত কমিটির সুপারিশ দ্রুত প্রকাশ না হলে পুনরায় রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন তিন দফা দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রোববার (৯ নভেম্বর) রাতে এক সংবাদ সম্মেলনে তারা প্রয়োজনে ভর্তি কার্যক্রমও বন্ধ করার হুঁশিয়ারি দেন।

শিক্ষার্থীরা জানান, দীর্ঘ আন্দোলনের পর সরকারের আশ্বাসে তারা আন্দোলন স্থগিত করেছিলেন, কিন্তু প্রতারিত হয়েছেন। ডিপ্লোমা সিন্ডিকেটের নৈরাজ্য এখনও বন্ধ হয়নি, যার ফলে ৩ লক্ষাধিক বিএসসি ইঞ্জিনিয়ার অধিকার বঞ্চিত হচ্ছেন।

এসময় তারা অভিযোগ করেন, এক মাসের মধ্যে সরকার প্রণীত কমিটির সুপারিশ রিপোর্ট প্রকাশের কথা থাকলেও তিন মাস পার হয়ে গেলেও তা প্রকাশিত হয়নি। দ্রুত রিপোর্ট প্রকাশ না হলে আবারও রাজপথে নামতে বাধ্য হব।

উল্লেখ্য, নবম গ্রেডে সরাসরি নিয়োগ পরীক্ষা, দশম গ্রেডে ডিপ্লোমা কোটা বাতিল এবং বিএসসি ডিগ্রি ছাড়া ইঞ্জিনিয়ার পদবী ব্যবহারের ওপর নিষেধাজ্ঞার দাবিতে কয়েক মাস ধরে আন্দোলন করে আসছেন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

ভোটকেন্দ্র সংস্কারে ৬ কোটি টাকা বরাদ্দ, তদারকিতে কমিটি

কমিটির সুপারিশ প্রকাশ না হলে পুনরায় রাজপথে নামার হুঁশিয়ারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের

আপডেট সময় ০১:২৬:১১ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫

সরকার প্রণীত কমিটির সুপারিশ দ্রুত প্রকাশ না হলে পুনরায় রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন তিন দফা দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রোববার (৯ নভেম্বর) রাতে এক সংবাদ সম্মেলনে তারা প্রয়োজনে ভর্তি কার্যক্রমও বন্ধ করার হুঁশিয়ারি দেন।

শিক্ষার্থীরা জানান, দীর্ঘ আন্দোলনের পর সরকারের আশ্বাসে তারা আন্দোলন স্থগিত করেছিলেন, কিন্তু প্রতারিত হয়েছেন। ডিপ্লোমা সিন্ডিকেটের নৈরাজ্য এখনও বন্ধ হয়নি, যার ফলে ৩ লক্ষাধিক বিএসসি ইঞ্জিনিয়ার অধিকার বঞ্চিত হচ্ছেন।

এসময় তারা অভিযোগ করেন, এক মাসের মধ্যে সরকার প্রণীত কমিটির সুপারিশ রিপোর্ট প্রকাশের কথা থাকলেও তিন মাস পার হয়ে গেলেও তা প্রকাশিত হয়নি। দ্রুত রিপোর্ট প্রকাশ না হলে আবারও রাজপথে নামতে বাধ্য হব।

উল্লেখ্য, নবম গ্রেডে সরাসরি নিয়োগ পরীক্ষা, দশম গ্রেডে ডিপ্লোমা কোটা বাতিল এবং বিএসসি ডিগ্রি ছাড়া ইঞ্জিনিয়ার পদবী ব্যবহারের ওপর নিষেধাজ্ঞার দাবিতে কয়েক মাস ধরে আন্দোলন করে আসছেন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481