ঢাকা ১০:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo পাকিস্তানের অভিযোগ প্রত্যাখান করল ভারত Logo ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে ‘হামলার’ প্রতিবাদে কেএমপি দপ্তরের সামনে বিক্ষোভ Logo জামায়াত কি ইসলামের ঠিকাদারি নিয়েছে : প্রশ্ন সালাহউদ্দিনের Logo হাসিনার বিরুদ্ধে সরাসরি লড়াই করেছেন আল্লামা মামুনুল হক : হাসনাত আব্দুল্লাহ Logo নতুন ঘোষণা দিয়ে শাহবাগ ছাড়ল ইনকিলাব মঞ্চ Logo ৫ বিষয়ে ভিত্তি করে বিএনপির ইশতেহার: মাহদী আমিন Logo চট্টগ্রাম বন্দরের বিষয়ে সব সিদ্ধান্ত জনগণকে জানিয়ে নিতে হবে: ফরহাদ মজহার Logo আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগ জামায়াতের Logo উন্মুক্ত মঞ্চে তারেক রহমানকে সরাসরি আলোচনার আমন্ত্রণ জামায়াত আমিরের Logo মিথ্যাচারের দাঁতভাঙা জবাব দেবে জনগণ: মির্জা আব্বাস

ওরা আ.লীগ-বিএনপি-জাতীয় পার্টিকে দেখেছে, কিন্তু ইসলামকে দেখেনি: চরমোনাই পীর

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৪২:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
  • ৪৩ বার পড়া হয়েছে

ক্ষমতায় বসে বিদেশে পাচারকারীদের বাংলার জমিন থেকে উৎখাত করার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর)।

শনিবার বরগুনার শাহাপট্টিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার উদ্যোগে আয়োজিত এক গণ-সমাবেশে তিনি এ আহ্বান জানান।

রেজাউল করীম বলেন, আমাদের দেশের কিছু লোক নাকি নিজেদের এলিট পার্সন নাম দেয়। টাকা কামাই করি আমরা আর ওরা ক্ষমতার চেয়ারে বসে টাকা পাচার করে। আমার কৃষক ভাইয়েরা, জেলে ভাইয়েরা, আমার রিকশাওয়ালা বাজানরা রোধে পুঁড়ে যে টাকা উপার্জন করে, তা সরকারের ফান্ডে জমা হয়। বিদেশের মাটিতে প্রবাসী ভাইদের টাকা রেমিট্যান্সের মাধ্যমে দেশে আসে। আর ওরা ক্ষমতার চেয়ারে বসে সেই টাকা বিদেশে পাচার করে। ওদেরকে এই বাংলার জমিন থেকে উৎখাত করতে হবে।

তিনি বলেন, ওরা আওয়ামী লীগকে দেখেছে। বিএনপিকে দেখেছে, জাতীয় পার্টিকে দেখেছে। কিন্তু ইসলামকে দেখেনি, এবার ইসলাম ক্ষমতা গেলে দেশে শান্তি ফিরে আসবে।

দলের বরগুনা জেলা শাখার সভাপতি মুফতি মিজানুর রহমান কাসেমীর সভাপতিত্বে গণ-সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ সিরাজুল ইসলাম, এর প্রধান উপদেষ্টা ও পীর সাহেব কেওড়াবুনিয়া মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ। এছাড়াও ইসলামী আন্দোলন বরগুনা জেলা ও উপজেলার অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

গণ-সমাবেশ শেষে সৈয়দ ফজলুল করীম বরগুনা ১ আসনে হাতপাখা থেকে মনোনীত প্রার্থী মাওলানা মুহাম্মদ অলিউল্লাহ (পীর সাহেব কেওড়াবুনিয়া) ও বরগুনা ২ আসনে হাতপাখা থেকে মনোনীত প্রার্থী মুফতি মিজানুর রহমান কাসেমীকে হাতপাখা উপহার দিয়ে সবার দোয়া কামনা করেন এবং হাতপাখার পক্ষে ভোট চান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের অভিযোগ প্রত্যাখান করল ভারত

ওরা আ.লীগ-বিএনপি-জাতীয় পার্টিকে দেখেছে, কিন্তু ইসলামকে দেখেনি: চরমোনাই পীর

আপডেট সময় ০১:৪২:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

ক্ষমতায় বসে বিদেশে পাচারকারীদের বাংলার জমিন থেকে উৎখাত করার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর)।

শনিবার বরগুনার শাহাপট্টিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার উদ্যোগে আয়োজিত এক গণ-সমাবেশে তিনি এ আহ্বান জানান।

রেজাউল করীম বলেন, আমাদের দেশের কিছু লোক নাকি নিজেদের এলিট পার্সন নাম দেয়। টাকা কামাই করি আমরা আর ওরা ক্ষমতার চেয়ারে বসে টাকা পাচার করে। আমার কৃষক ভাইয়েরা, জেলে ভাইয়েরা, আমার রিকশাওয়ালা বাজানরা রোধে পুঁড়ে যে টাকা উপার্জন করে, তা সরকারের ফান্ডে জমা হয়। বিদেশের মাটিতে প্রবাসী ভাইদের টাকা রেমিট্যান্সের মাধ্যমে দেশে আসে। আর ওরা ক্ষমতার চেয়ারে বসে সেই টাকা বিদেশে পাচার করে। ওদেরকে এই বাংলার জমিন থেকে উৎখাত করতে হবে।

তিনি বলেন, ওরা আওয়ামী লীগকে দেখেছে। বিএনপিকে দেখেছে, জাতীয় পার্টিকে দেখেছে। কিন্তু ইসলামকে দেখেনি, এবার ইসলাম ক্ষমতা গেলে দেশে শান্তি ফিরে আসবে।

দলের বরগুনা জেলা শাখার সভাপতি মুফতি মিজানুর রহমান কাসেমীর সভাপতিত্বে গণ-সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ সিরাজুল ইসলাম, এর প্রধান উপদেষ্টা ও পীর সাহেব কেওড়াবুনিয়া মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ। এছাড়াও ইসলামী আন্দোলন বরগুনা জেলা ও উপজেলার অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

গণ-সমাবেশ শেষে সৈয়দ ফজলুল করীম বরগুনা ১ আসনে হাতপাখা থেকে মনোনীত প্রার্থী মাওলানা মুহাম্মদ অলিউল্লাহ (পীর সাহেব কেওড়াবুনিয়া) ও বরগুনা ২ আসনে হাতপাখা থেকে মনোনীত প্রার্থী মুফতি মিজানুর রহমান কাসেমীকে হাতপাখা উপহার দিয়ে সবার দোয়া কামনা করেন এবং হাতপাখার পক্ষে ভোট চান।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481