ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ‘স্বরাষ্ট্র উপদেষ্টা’ সেজে ডিসির কাছে টাকা দাবি, প্রতারক গ্রেফতার Logo সংস্কার তো বিএনপির সন্তান: মির্জা ফখরুল Logo চিকিৎসা নিতে থাইল্যান্ড যাওয়ার অনুমতি মেলেনি আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের Logo জুলাই সনদের পক্ষে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান মুক্তিযোদ্ধা সংসদের Logo কোনো ধান্দাবাজ ও কসাইদের হাতে দেশকে পড়তে দেব না : মির্জা আব্বাস Logo বিএনপি ক্ষমতায় না গেলে বেশি ক্ষতিগ্রস্ত হবে আলেম সমাজ : দুলু Logo লুট হওয়া অস্ত্র নির্বাচনের আগে উদ্ধারের তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা: প্রেস সচিব Logo নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী Logo গণভোটে ‘হ্যাঁ’ ক্যাম্পেইন পরিচালনায় শিবিরের ৮ সদস্যের কমিটি গঠন Logo ২০২৬ হতে পারে রেকর্ডভাঙা গরমের বছর

ওবায়দুল কাদেরসহ ৪৫ আসামির বিরুদ্ধে তদন্ত জোরালো হচ্ছে

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:০১:৪৬ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • ৩৫ বার পড়া হয়েছে

জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানসহ ৪৫ আসামির বিরুদ্ধে তদন্ত জোরালো হচ্ছে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগীদের মধ্যে তার সরকারে মন্ত্রী-এমপি, বিচারপতি ও সরকারি কর্মকর্তা রয়েছে। এসব আসামির বিরুদ্ধে জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের হুকুমদাতা, অর্থদাতা ও পরিকল্পনাকারী হিসাবে অভিযোগ তদন্ত হচ্ছে।

তদন্ত সংস্থা জানায়, জুলাই আন্দোলনের ঘটনায় পাঁচটি মামলার বিচার শুনানি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান রয়েছে। তদন্ত সংস্থায় জনবল সংকটসহ নানা প্রতিবন্ধকতার ফলে অন্যান্য মামলার প্রতিবেদন দিতে সময় লাগছে। সাবেক সরকারের এসব ভিআইপি রাজনীতিবিদদের বিরুদ্ধে পৃথক (ব্যক্তিগত দায়) তদন্ত চলছে।

জানা যায়, পরে শেখ হাসিনাসহ তিনজনের মামলার তদন্ত প্রতিবেদন দাখিল হলেও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে পৃথক তদন্ত এখনো শেষ হয়নি। গত ২০ এপ্রিল এ মামলার ৪৫ আসামির মধ্যে গ্রেফতার ১৬ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

ওইদিন তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ফের সময় চাওয়া হলে ট্রাইব্যুনাল ২০ জুলাই দিন ধার্য করেন। সর্বশেষ গত ২০ জুলাই আবারও সময় চাইলে আগামী ১৫ অক্টোবর তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করা হয়।

মামলায় ৪৫ আসামির মধ্যে ১৭ জন গ্রেফতার আছেন। এর মধ্যে ওইদিন ১৬ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

ট্রাইব্যুনালে হাজির করা ১৬ আসামি হলেন-সাবেক মন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, তৌফিক-ই-ইলাহী চৌধুরী, সাবেক মন্ত্রী ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাবেক মন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু, সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, মো. আব্দুর রাজ্জাক, কামরুল ইসলাম, মুহাম্মদ ফারুক খান, দীপু মনি, গোলাম দস্তগীর গাজী, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, কামাল আহমেদ মজুমদার, সাবেক সংসদ সদস্য সোলায়মান মোহাম্মদ সেলিম, সাবেক সচিব মো. জাহাঙ্গীর আলম ও অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক।

তদন্ত সংস্থার একজন কর্মকর্তা শনিবার যুগান্তরকে বলেন, ওবায়দুল কাদেরসহ ৪৫ আসামিকে এক মামলায় রাখা হয়নি। ন্যায়বিচারের স্বার্থে তাদের বিরুদ্ধে পৃথক অভিযোগে মামলা নেওয়া হয়েছে। পৃথকভাবে তদন্তও হচ্ছে। যেমন সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে এককভাবে পৃথক অভিযোগে মামলা তদন্ত হচ্ছে। অন্যদের ক্ষেত্রেও একইভাবে তদন্ত হচ্ছে। শিগগিরই প্রতিবেদন দাখিল করা হবে।

জ্যেষ্ঠ প্রসিকিউটর মিজানুল ইসলাম যুগান্তরকে বলেন, ৪৫ আসামির বিরুদ্ধে আলাদা তদন্ত চলমান রয়েছে। জাসদের সভাপতি হাসানুল হক ইনু বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের কর্মকাণ্ডের বিষয়ে শিগগিরই ভালো কিছু দেখবেন আশা করছি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

‘স্বরাষ্ট্র উপদেষ্টা’ সেজে ডিসির কাছে টাকা দাবি, প্রতারক গ্রেফতার

ওবায়দুল কাদেরসহ ৪৫ আসামির বিরুদ্ধে তদন্ত জোরালো হচ্ছে

আপডেট সময় ০৩:০১:৪৬ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানসহ ৪৫ আসামির বিরুদ্ধে তদন্ত জোরালো হচ্ছে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগীদের মধ্যে তার সরকারে মন্ত্রী-এমপি, বিচারপতি ও সরকারি কর্মকর্তা রয়েছে। এসব আসামির বিরুদ্ধে জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের হুকুমদাতা, অর্থদাতা ও পরিকল্পনাকারী হিসাবে অভিযোগ তদন্ত হচ্ছে।

তদন্ত সংস্থা জানায়, জুলাই আন্দোলনের ঘটনায় পাঁচটি মামলার বিচার শুনানি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান রয়েছে। তদন্ত সংস্থায় জনবল সংকটসহ নানা প্রতিবন্ধকতার ফলে অন্যান্য মামলার প্রতিবেদন দিতে সময় লাগছে। সাবেক সরকারের এসব ভিআইপি রাজনীতিবিদদের বিরুদ্ধে পৃথক (ব্যক্তিগত দায়) তদন্ত চলছে।

জানা যায়, পরে শেখ হাসিনাসহ তিনজনের মামলার তদন্ত প্রতিবেদন দাখিল হলেও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে পৃথক তদন্ত এখনো শেষ হয়নি। গত ২০ এপ্রিল এ মামলার ৪৫ আসামির মধ্যে গ্রেফতার ১৬ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

ওইদিন তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ফের সময় চাওয়া হলে ট্রাইব্যুনাল ২০ জুলাই দিন ধার্য করেন। সর্বশেষ গত ২০ জুলাই আবারও সময় চাইলে আগামী ১৫ অক্টোবর তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করা হয়।

মামলায় ৪৫ আসামির মধ্যে ১৭ জন গ্রেফতার আছেন। এর মধ্যে ওইদিন ১৬ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

ট্রাইব্যুনালে হাজির করা ১৬ আসামি হলেন-সাবেক মন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, তৌফিক-ই-ইলাহী চৌধুরী, সাবেক মন্ত্রী ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাবেক মন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু, সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, মো. আব্দুর রাজ্জাক, কামরুল ইসলাম, মুহাম্মদ ফারুক খান, দীপু মনি, গোলাম দস্তগীর গাজী, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, কামাল আহমেদ মজুমদার, সাবেক সংসদ সদস্য সোলায়মান মোহাম্মদ সেলিম, সাবেক সচিব মো. জাহাঙ্গীর আলম ও অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক।

তদন্ত সংস্থার একজন কর্মকর্তা শনিবার যুগান্তরকে বলেন, ওবায়দুল কাদেরসহ ৪৫ আসামিকে এক মামলায় রাখা হয়নি। ন্যায়বিচারের স্বার্থে তাদের বিরুদ্ধে পৃথক অভিযোগে মামলা নেওয়া হয়েছে। পৃথকভাবে তদন্তও হচ্ছে। যেমন সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে এককভাবে পৃথক অভিযোগে মামলা তদন্ত হচ্ছে। অন্যদের ক্ষেত্রেও একইভাবে তদন্ত হচ্ছে। শিগগিরই প্রতিবেদন দাখিল করা হবে।

জ্যেষ্ঠ প্রসিকিউটর মিজানুল ইসলাম যুগান্তরকে বলেন, ৪৫ আসামির বিরুদ্ধে আলাদা তদন্ত চলমান রয়েছে। জাসদের সভাপতি হাসানুল হক ইনু বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের কর্মকাণ্ডের বিষয়ে শিগগিরই ভালো কিছু দেখবেন আশা করছি।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481