ঢাকা ০৮:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ভোটকেন্দ্র সংস্কারে ৬ কোটি টাকা বরাদ্দ, তদারকিতে কমিটি Logo অপরিচিত নাম্বার থেকে মিঠুনকে হুমকি Logo ট্রাম্পের সাথে দেখা করতে হোয়াইট হাউসে পৌঁছেছেন মাচাদো Logo খালেদা জিয়ার সংগ্রামী জীবন নিয়ে আলোকচিত্র প্রদর্শনী আজ Logo না ফেরার দেশে ‘মিস ক্যালকাটা’ খ্যাত অভিনেত্রী জয়শ্রী কবির Logo পাসওয়ার্ড জটিলতা পোস্টাল ভোটারদের কল সেন্টারে যোগাযোগের আহ্বান ইসির Logo ১১ দলের নির্বাচনী ঐক্যের ‘ঐতিহাসিক যাত্রা’ Logo নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী ইয়াছিন, পেলেন সমন্বয়কের দায়িত্ব Logo গ্রিনল্যান্ড দখলে অনড় যুক্তরাষ্ট্র, পাল্টা জবাবে সেনা পাঠাচ্ছে ইইউ Logo ইলেকশন ইঞ্জিনিয়ারিং বরদাশত করবো না: জামায়াত আমির

ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে: নিপুণ রায়

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৪৮:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
  • ৪৪ বার পড়া হয়েছে

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী বলেছেন, দীর্ঘ ১৭ বছর ধরে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে দেশকে এক দমনমূলক রাষ্ট্রে পরিণত করেছে। মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে আনাই এখন সময়ের দাবি। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জাতীয় নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত ৮টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের মির্জাপুর এলাকায় নিজ বাসভবনে, ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের প্রস্তুতি উপলক্ষে নেতাকর্মীদের সঙ্গে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

নিপুণ রায় চৌধুরী বলেন, আমরা আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ, বাসযোগ্য ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চাই। যেখানে মানুষ মুক্তভাবে কথা বলতে পারবে, ন্যায়বিচার পাবে এবং রাষ্ট্র নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করবে।

তিনি আরও বলেন, জেন–জি প্রজন্মের ভাবনা মূল্যায়ন করতেই হবে। দেশের ভবিষ্যৎ ও সৎ আকাঙ্ক্ষার জন্য নতুন প্রজন্মের মতপ্রকাশের স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত ১৭ বছর ধরে গণতন্ত্রকামী বিভিন্ন দল অত্যাচার, নির্যাতন, হত্যা, গুম ও মিথ্যা মামলার শিকার হয়ে রাজপথে আন্দোলন চালিয়েছে। সেই আন্দোলনের শেষ পর্যায়ে এসে ছাত্র-জনতা, সকল শ্রেণি–পেশার মানুষ ও রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি গণঅভ্যুত্থান হয়েছে, যার পরিপ্রেক্ষিতে ফ্যাসিস্ট সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, এখনো দেশি–বিদেশি ও ফ্যাসিস্ট সরকারের দোসররা নানা ষড়যন্ত্র করছে। আমাদের এই অর্জনের ফল কোনোভাবেই হাতছাড়া করা যাবে না।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজ্জাদ্দেদ আলী বাবু, ঢাকা জেলা কৃষকদলের আহ্বায়ক জুয়েল মোল্লা, তেঘরিয়া ইউনিয়ন বিএনপি আহ্বায়ক খোরশেদ আলম জমিদার, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লাসহ অন্যান্য নেতাকর্মীরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

ভোটকেন্দ্র সংস্কারে ৬ কোটি টাকা বরাদ্দ, তদারকিতে কমিটি

ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে: নিপুণ রায়

আপডেট সময় ১২:৪৮:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী বলেছেন, দীর্ঘ ১৭ বছর ধরে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে দেশকে এক দমনমূলক রাষ্ট্রে পরিণত করেছে। মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে আনাই এখন সময়ের দাবি। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জাতীয় নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত ৮টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের মির্জাপুর এলাকায় নিজ বাসভবনে, ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের প্রস্তুতি উপলক্ষে নেতাকর্মীদের সঙ্গে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

নিপুণ রায় চৌধুরী বলেন, আমরা আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ, বাসযোগ্য ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চাই। যেখানে মানুষ মুক্তভাবে কথা বলতে পারবে, ন্যায়বিচার পাবে এবং রাষ্ট্র নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করবে।

তিনি আরও বলেন, জেন–জি প্রজন্মের ভাবনা মূল্যায়ন করতেই হবে। দেশের ভবিষ্যৎ ও সৎ আকাঙ্ক্ষার জন্য নতুন প্রজন্মের মতপ্রকাশের স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত ১৭ বছর ধরে গণতন্ত্রকামী বিভিন্ন দল অত্যাচার, নির্যাতন, হত্যা, গুম ও মিথ্যা মামলার শিকার হয়ে রাজপথে আন্দোলন চালিয়েছে। সেই আন্দোলনের শেষ পর্যায়ে এসে ছাত্র-জনতা, সকল শ্রেণি–পেশার মানুষ ও রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি গণঅভ্যুত্থান হয়েছে, যার পরিপ্রেক্ষিতে ফ্যাসিস্ট সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, এখনো দেশি–বিদেশি ও ফ্যাসিস্ট সরকারের দোসররা নানা ষড়যন্ত্র করছে। আমাদের এই অর্জনের ফল কোনোভাবেই হাতছাড়া করা যাবে না।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজ্জাদ্দেদ আলী বাবু, ঢাকা জেলা কৃষকদলের আহ্বায়ক জুয়েল মোল্লা, তেঘরিয়া ইউনিয়ন বিএনপি আহ্বায়ক খোরশেদ আলম জমিদার, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লাসহ অন্যান্য নেতাকর্মীরা।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481