ঢাকা ১২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শাকসু নির্বাচন স্থগিত : কঠোর কর্মসূচির হুশিয়ারি শিক্ষার্থীদের Logo শান্তিতে নোবেল জয়ী মাচাদোর সঙ্গে বৃহস্পতিবার বৈঠকে বসবেন ট্রাম্প Logo প্রাথমিক শিক্ষক নিয়োগ: ‘প্রশ্নফাঁসের বিশ্বাসযোগ্য কোনো প্রমাণ মেলেনি, শিগগির ফল প্রকাশ’ Logo পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে করাচিতে বিক্ষোভ Logo সরকারপন্থী মিছিল ‘বিদেশি শত্রুদের পরিকল্পনাকে ব্যর্থ করে দিয়েছে’: খামেনি Logo ছাত্র সংসদ নির্বাচন বন্ধ মানে শিক্ষার্থীদের ভোটাধিকার ও গণতন্ত্র খর্ব: ভিপি সাদিক কায়েম Logo মুক্তাগাছায় জাতীয় পার্টির ২ শতাধিক নেতার বিএনপিতে যোগদান Logo পূর্ণিমা বললেন, ‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’ Logo ৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ আরবেলোয়া Logo মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের আগুন ৫ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি

এবার ভারতীয় ক্রিকেট ম্যাচ সম্প্রচার ও দেখার ওপর অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:০৫:২৯ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

আইপিএল থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার প্রতিবাদে কড়া অবস্থান নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সলিমুল্লাহ মুসলিম (এসএম) হল সংসদ। হলের অডিটোরিয়ামে ভারতের মাটিতে আয়োজিত সব ধরনের ক্রিকেট ম্যাচ সম্প্রচার ও দেখার ওপর অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) হল সংসদের পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে ভিপি মো. জায়েদুল হক, জিএস সাদমান আব্দুল্লাহসহ হল সংসদের সকল নেতৃবৃন্দ স্বাক্ষর করেছেন।

বিজ্ঞপ্তিতে হল সংসদ জানায়, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বোলার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার বিষয়টি ক্রিকেটের ন্যায্যতা ও পেশাদারিত্বকে চরমভাবে প্রশ্নবিদ্ধ করেছে। হলের ছাত্র প্রতিনিধিরা মনে করেন, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এমন আচরণ খেলাধুলার চেতনার পরিপন্থী।

এই অন্যায়ের প্রতিবাদ হিসেবেই হল অডিটোরিয়ামে ভারতীয় কোনো ম্যাচ টিভিতে দেখানো বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতীয় ক্রীড়া সরঞ্জাম ক্রয়ের ক্ষেত্রেও সর্বোচ্চ সতর্কতা অবলম্বন ও নিরুৎসাহিত করার কথা বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

হল সংসদ তাদের বিজ্ঞপ্তিতে বাংলাদেশের ক্রীড়া কর্মকর্তাদের প্রতি একটি বিশেষ অনুরোধ জানিয়েছে। তারা মনে করে, ভারতের মাটিতে যেকোনো ধরনের ক্রীড়া প্রতিযোগিতায় বাংলাদেশের অংশগ্রহণ করা উচিত কি না—সেটি এখনই পুনঃবিবেচনা করার সময় এসেছে।

মুস্তাফিজ ইস্যুকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। সলিমুল্লাহ মুসলিম হলের এই সিদ্ধান্ত অন্য হলগুলোতেও প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

শাকসু নির্বাচন স্থগিত : কঠোর কর্মসূচির হুশিয়ারি শিক্ষার্থীদের

এবার ভারতীয় ক্রিকেট ম্যাচ সম্প্রচার ও দেখার ওপর অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা

আপডেট সময় ১২:০৫:২৯ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬

আইপিএল থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার প্রতিবাদে কড়া অবস্থান নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সলিমুল্লাহ মুসলিম (এসএম) হল সংসদ। হলের অডিটোরিয়ামে ভারতের মাটিতে আয়োজিত সব ধরনের ক্রিকেট ম্যাচ সম্প্রচার ও দেখার ওপর অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) হল সংসদের পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে ভিপি মো. জায়েদুল হক, জিএস সাদমান আব্দুল্লাহসহ হল সংসদের সকল নেতৃবৃন্দ স্বাক্ষর করেছেন।

বিজ্ঞপ্তিতে হল সংসদ জানায়, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বোলার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার বিষয়টি ক্রিকেটের ন্যায্যতা ও পেশাদারিত্বকে চরমভাবে প্রশ্নবিদ্ধ করেছে। হলের ছাত্র প্রতিনিধিরা মনে করেন, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এমন আচরণ খেলাধুলার চেতনার পরিপন্থী।

এই অন্যায়ের প্রতিবাদ হিসেবেই হল অডিটোরিয়ামে ভারতীয় কোনো ম্যাচ টিভিতে দেখানো বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতীয় ক্রীড়া সরঞ্জাম ক্রয়ের ক্ষেত্রেও সর্বোচ্চ সতর্কতা অবলম্বন ও নিরুৎসাহিত করার কথা বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

হল সংসদ তাদের বিজ্ঞপ্তিতে বাংলাদেশের ক্রীড়া কর্মকর্তাদের প্রতি একটি বিশেষ অনুরোধ জানিয়েছে। তারা মনে করে, ভারতের মাটিতে যেকোনো ধরনের ক্রীড়া প্রতিযোগিতায় বাংলাদেশের অংশগ্রহণ করা উচিত কি না—সেটি এখনই পুনঃবিবেচনা করার সময় এসেছে।

মুস্তাফিজ ইস্যুকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। সলিমুল্লাহ মুসলিম হলের এই সিদ্ধান্ত অন্য হলগুলোতেও প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481