ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo যুদ্ধ বন্ধের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মোজতবা খামেনি: ইরানি কর্মকর্তা Logo ইসরাইলের মধ্যাঞ্চলে ইরানের ক্লাস্টার বোমা হামলা Logo ইরান কিছুতেই আত্মসমর্পণ করবে না: পেজেশকিয়ান Logo ইসরায়েলের অস্ত্র উৎপাদন স্থাপনায় ইরানের হামলা Logo চীনের উপহার হাইজ্যাক করে বাপের নাম বসানো হয়েছিল: জামায়াত আমির Logo ইরানকে ‘সন্ত্রাসবাদে সমর্থনকারী রাষ্ট্র’ ঘোষণা আলবেনিয়ার Logo নেতানিয়াহুর কার্যালয়ের পাশে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা Logo ‘আফগানিস্তানে হামলা চালিয়ে পাকিস্তান ইসরায়েলের মতো কাজ করেছে’ Logo ৯ ঘণ্টায় পদ্মা সেতুতে কোটি টাকার বেশি টোল আদায় Logo ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা লারিজানি হামলায় নিহত হয়েছেন: ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী

এনসিপি এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে : নাহিদ ইসলাম

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:২৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • ৫১ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এনসিপি এককভাবে তার সমস্ত সাংগঠনিক এবং নির্বাচনি প্রস্তুতি নিচ্ছে। এনসিপি কারও মুখোপেক্ষী নয়, কারও ওপর নির্ভরশীল হয়ে রাজনীতি করবে না। তবে নির্বাচনে কৌশলগত কারণে বা দেশের বৃহত্তর স্বার্থে যদি কোনো ধরনের সমঝোতার প্রয়োজন হয়, তাহলে তারা সেটির জন্য উন্মুক্ত আছেন। আজ ২৯ অক্টোবর (বুধবার) বিকেলে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘কার সঙ্গে জোট হবে কি হবে না আমরা সেটার ওপর বসে নেই। আমরা সেটার ওপর নির্ভরও করে নেই। আমরা আমাদের মতোই কার্যক্রম করছি এবং আমাদের মতোই প্রস্তুতি নিচ্ছি।’

নাহিদ ইসলাম আরও বলেন, ‘আমরা জোট করব না বলছি না, আমাদের অনেক ভাবতে হবে। জনগণের আমাদের নিয়ে অনেক প্রত্যাশা আছে। আমাদের তারা একটা স্বতন্ত্র জায়গায় দেখতে চায়। পুরোনো দলগুলোর প্রতি জনগণের অনীহা আছে।’

এনসিপির আহ্বায়ক বলেন, ‘আওয়ামী লীগ ফ্যাসিস্ট রূপ নিয়েছিল, জনগণ তাদের বিতাড়িত করেছে। এছাড়া যে দলগুলো আছে, গত ১৬ বছরে তাদের ভূমিকা জনগণের পক্ষে সঠিকভাবে দাঁড়াতে না পারার কারণ রয়েছে। যার কারণে জনমনে নতুন রাজনীতির আকাঙ্ক্ষা তৈরি হয়েছে।’ নাহিদ ইসলাম বলেন, ‘বিভিন্ন দলের বিভিন্ন রকম কলঙ্ক রয়েছে। বিএনপির কথা বলেন, অতীতে তাদের শাসন আমলে দুর্নীতি নিয়ে অনেক সমালোচনা রয়েছে। ৫ আগস্টের পর তাদের নিয়ে অনেক সমালোচনা রয়েছে। এভাবে জামায়াতেরও ঐতিহাসিক দায়ভার রয়েছে। ৫ আগস্টের পর জামায়াতকে নিয়েও সমালোচনা রয়েছে। ফলে সে জায়গা থেকে এই ধরনের দলগুলোর সঙ্গে জোটে গেলে আমাদের অবশ্যই ভাবতে হবে।’

নাহিদ ইসলাম যুক্ত করেন, ‘আমরা আমাদের মতো করে এগোতে চাই। আমরা এটা বলেছি, আমাদের জোটের বিষয়টি একটি নীতিগত জায়গা থেকে হতে হবে। জুলাই সনদ বা বিচার, গণ-অভ্যুত্থানের প্রশ্নে বা নতুন বাংলাদেশের প্রশ্নে, সংস্কারের প্রশ্নে তাদের ভূমিকা কেমন। এই জায়গায় যদি আমরা দেখি আমাদের কাছাকাছি কেউ রয়েছে, সে বিষয়ে আমরা চিন্তাভাবনা করব।’

‘শাপলা’ প্রতীক নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাহিদ বলেন, শাপলা প্রতীক না দিলে নির্বাচন কমিশনকে (ইসি) ব্যাখ্যা দিতে হবে। শাপলা যদি দিতে ব্যর্থ হয় বা দিতে না চায়, তাহলে তাদের পক্ষে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে কিনা, সেই প্রশ্ন থেকে যায়। একটা নতুন দলের সঙ্গে বেইনসাফ করলে তো নির্বাচন সুষ্ঠু হবে কিনা প্রশ্ন থেকে যায়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

যুদ্ধ বন্ধের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মোজতবা খামেনি: ইরানি কর্মকর্তা

এনসিপি এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে : নাহিদ ইসলাম

আপডেট সময় ১০:২৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এনসিপি এককভাবে তার সমস্ত সাংগঠনিক এবং নির্বাচনি প্রস্তুতি নিচ্ছে। এনসিপি কারও মুখোপেক্ষী নয়, কারও ওপর নির্ভরশীল হয়ে রাজনীতি করবে না। তবে নির্বাচনে কৌশলগত কারণে বা দেশের বৃহত্তর স্বার্থে যদি কোনো ধরনের সমঝোতার প্রয়োজন হয়, তাহলে তারা সেটির জন্য উন্মুক্ত আছেন। আজ ২৯ অক্টোবর (বুধবার) বিকেলে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘কার সঙ্গে জোট হবে কি হবে না আমরা সেটার ওপর বসে নেই। আমরা সেটার ওপর নির্ভরও করে নেই। আমরা আমাদের মতোই কার্যক্রম করছি এবং আমাদের মতোই প্রস্তুতি নিচ্ছি।’

নাহিদ ইসলাম আরও বলেন, ‘আমরা জোট করব না বলছি না, আমাদের অনেক ভাবতে হবে। জনগণের আমাদের নিয়ে অনেক প্রত্যাশা আছে। আমাদের তারা একটা স্বতন্ত্র জায়গায় দেখতে চায়। পুরোনো দলগুলোর প্রতি জনগণের অনীহা আছে।’

এনসিপির আহ্বায়ক বলেন, ‘আওয়ামী লীগ ফ্যাসিস্ট রূপ নিয়েছিল, জনগণ তাদের বিতাড়িত করেছে। এছাড়া যে দলগুলো আছে, গত ১৬ বছরে তাদের ভূমিকা জনগণের পক্ষে সঠিকভাবে দাঁড়াতে না পারার কারণ রয়েছে। যার কারণে জনমনে নতুন রাজনীতির আকাঙ্ক্ষা তৈরি হয়েছে।’ নাহিদ ইসলাম বলেন, ‘বিভিন্ন দলের বিভিন্ন রকম কলঙ্ক রয়েছে। বিএনপির কথা বলেন, অতীতে তাদের শাসন আমলে দুর্নীতি নিয়ে অনেক সমালোচনা রয়েছে। ৫ আগস্টের পর তাদের নিয়ে অনেক সমালোচনা রয়েছে। এভাবে জামায়াতেরও ঐতিহাসিক দায়ভার রয়েছে। ৫ আগস্টের পর জামায়াতকে নিয়েও সমালোচনা রয়েছে। ফলে সে জায়গা থেকে এই ধরনের দলগুলোর সঙ্গে জোটে গেলে আমাদের অবশ্যই ভাবতে হবে।’

নাহিদ ইসলাম যুক্ত করেন, ‘আমরা আমাদের মতো করে এগোতে চাই। আমরা এটা বলেছি, আমাদের জোটের বিষয়টি একটি নীতিগত জায়গা থেকে হতে হবে। জুলাই সনদ বা বিচার, গণ-অভ্যুত্থানের প্রশ্নে বা নতুন বাংলাদেশের প্রশ্নে, সংস্কারের প্রশ্নে তাদের ভূমিকা কেমন। এই জায়গায় যদি আমরা দেখি আমাদের কাছাকাছি কেউ রয়েছে, সে বিষয়ে আমরা চিন্তাভাবনা করব।’

‘শাপলা’ প্রতীক নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাহিদ বলেন, শাপলা প্রতীক না দিলে নির্বাচন কমিশনকে (ইসি) ব্যাখ্যা দিতে হবে। শাপলা যদি দিতে ব্যর্থ হয় বা দিতে না চায়, তাহলে তাদের পক্ষে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে কিনা, সেই প্রশ্ন থেকে যায়। একটা নতুন দলের সঙ্গে বেইনসাফ করলে তো নির্বাচন সুষ্ঠু হবে কিনা প্রশ্ন থেকে যায়।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481