ঢাকা ১০:২৩ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo পাকিস্তানের অভিযোগ প্রত্যাখান করল ভারত Logo ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে ‘হামলার’ প্রতিবাদে কেএমপি দপ্তরের সামনে বিক্ষোভ Logo জামায়াত কি ইসলামের ঠিকাদারি নিয়েছে : প্রশ্ন সালাহউদ্দিনের Logo হাসিনার বিরুদ্ধে সরাসরি লড়াই করেছেন আল্লামা মামুনুল হক : হাসনাত আব্দুল্লাহ Logo নতুন ঘোষণা দিয়ে শাহবাগ ছাড়ল ইনকিলাব মঞ্চ Logo ৫ বিষয়ে ভিত্তি করে বিএনপির ইশতেহার: মাহদী আমিন Logo চট্টগ্রাম বন্দরের বিষয়ে সব সিদ্ধান্ত জনগণকে জানিয়ে নিতে হবে: ফরহাদ মজহার Logo আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগ জামায়াতের Logo উন্মুক্ত মঞ্চে তারেক রহমানকে সরাসরি আলোচনার আমন্ত্রণ জামায়াত আমিরের Logo মিথ্যাচারের দাঁতভাঙা জবাব দেবে জনগণ: মির্জা আব্বাস

এনসিটিবির গাফিলতি, পাঁচ মাসেও সিলেবাস পায়নি একাদশের ১১ লাখ শিক্ষার্থী

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৫৭:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • ৩৬ বার পড়া হয়েছে

পাঁচ মাস আগে ক্লাস শুরু হলেও এখনো সিলেবাস পায়নি একাদশ শ্রেণির ১১ লাখের বেশি শিক্ষার্থী। এতে ক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকরা। তারা বলেন, দুই মাস প্রথম বর্ষ পরীক্ষা। অথচ এখনো সিলেবাস প্রকাশ করা হয়নি। জানা গেছে, নিয়ম অনুযায়ী, একাদশ-দ্বাদশ শ্রেণির ক্লাস শুরুর এক থেকে দুই সপ্তাহের মধ্যে বাংলা ১ম পত্রের সিলেবাসের প্রজ্ঞাপন জারি করে থাকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। পাঠ্যবইয়ে ১৮টি গদ্য ও ১৮টি পদ্য থাকে। এরমধ্যে ১২টি গদ্য ও ১২টি পদ্য নির্বাচিত করে সিলেবাস প্রকাশ করার কথা। কিন্তু এনসিটিবি সিলেবাস প্রকাশের ক্ষেত্রে চরম গাফিলতির পরিচয় দিয়েছে।

এ ব্যাপারে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সচিব প্রফেসর মো. সাহতাব উদ্দিন ইত্তেফাককে বলেন, ‘একাদশ শ্রেণির সিলেবাস চূড়ান্ত হয়েছে ১৫ দিন আগেই। সংশ্লিষ্ট বিভাগ এখনো কেন তা ওয়েবসাইটে প্রকাশ করেনি, বিষয়টি তিনি খতিয়ে দেখবেন।’ এদিকে এনসিটিবির একজন কর্মকর্তা বলেন, সংস্থাটির এক শ্রেণির কর্মকর্তা অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত। অনৈতিক এসব কাজে তারা বেশি ব্যস্ত থাকেন বলেই সিলেবাস প্রকাশে বিলম্বে হচ্ছে।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড অর্ডিন্যান্স, ১৯৮৩ (সংশোধিত ২০১৮) অনুযায়ী-এনসিটিবির ৯ সদস্যের একটি বোর্ড থাকবে। এ বোর্ডের সভাপতি থাকবেন চেয়ারম্যান। বাকি ৮ সদস্য হলেন-সদস্য (পাঠ্যপুস্তক), সদস্য (প্রাথমিক শিক্ষাক্রম), মাদ্রাসা শিক্ষাক্রমের প্রধান, কারিগরি শিক্ষাক্রমের প্রধান, শিক্ষাক্রম প্রশিক্ষণের এক জন, শিক্ষাক্রম গবেষণা, পরিবীক্ষণ ও মূল্যায়নের একজন এবং সদস্য অর্থ বিভাগ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের অভিযোগ প্রত্যাখান করল ভারত

এনসিটিবির গাফিলতি, পাঁচ মাসেও সিলেবাস পায়নি একাদশের ১১ লাখ শিক্ষার্থী

আপডেট সময় ০৩:৫৭:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫

পাঁচ মাস আগে ক্লাস শুরু হলেও এখনো সিলেবাস পায়নি একাদশ শ্রেণির ১১ লাখের বেশি শিক্ষার্থী। এতে ক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকরা। তারা বলেন, দুই মাস প্রথম বর্ষ পরীক্ষা। অথচ এখনো সিলেবাস প্রকাশ করা হয়নি। জানা গেছে, নিয়ম অনুযায়ী, একাদশ-দ্বাদশ শ্রেণির ক্লাস শুরুর এক থেকে দুই সপ্তাহের মধ্যে বাংলা ১ম পত্রের সিলেবাসের প্রজ্ঞাপন জারি করে থাকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। পাঠ্যবইয়ে ১৮টি গদ্য ও ১৮টি পদ্য থাকে। এরমধ্যে ১২টি গদ্য ও ১২টি পদ্য নির্বাচিত করে সিলেবাস প্রকাশ করার কথা। কিন্তু এনসিটিবি সিলেবাস প্রকাশের ক্ষেত্রে চরম গাফিলতির পরিচয় দিয়েছে।

এ ব্যাপারে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সচিব প্রফেসর মো. সাহতাব উদ্দিন ইত্তেফাককে বলেন, ‘একাদশ শ্রেণির সিলেবাস চূড়ান্ত হয়েছে ১৫ দিন আগেই। সংশ্লিষ্ট বিভাগ এখনো কেন তা ওয়েবসাইটে প্রকাশ করেনি, বিষয়টি তিনি খতিয়ে দেখবেন।’ এদিকে এনসিটিবির একজন কর্মকর্তা বলেন, সংস্থাটির এক শ্রেণির কর্মকর্তা অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত। অনৈতিক এসব কাজে তারা বেশি ব্যস্ত থাকেন বলেই সিলেবাস প্রকাশে বিলম্বে হচ্ছে।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড অর্ডিন্যান্স, ১৯৮৩ (সংশোধিত ২০১৮) অনুযায়ী-এনসিটিবির ৯ সদস্যের একটি বোর্ড থাকবে। এ বোর্ডের সভাপতি থাকবেন চেয়ারম্যান। বাকি ৮ সদস্য হলেন-সদস্য (পাঠ্যপুস্তক), সদস্য (প্রাথমিক শিক্ষাক্রম), মাদ্রাসা শিক্ষাক্রমের প্রধান, কারিগরি শিক্ষাক্রমের প্রধান, শিক্ষাক্রম প্রশিক্ষণের এক জন, শিক্ষাক্রম গবেষণা, পরিবীক্ষণ ও মূল্যায়নের একজন এবং সদস্য অর্থ বিভাগ।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481