ঢাকা ১১:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শ্বশুরবাড়ি থেকে নির্বাচনী প্রচারণা শুরু করলেন তারেক রহমান Logo নির্বাচন ও গণভোটে ১৪ সদস্যের পর্যবেক্ষক দল পাঠাবে কমনওয়েলথ Logo ক্রিকেটারদের সঙ্গে আজ জরুরি বৈঠক করবেন ক্রীড়া উপদেষ্টা Logo নির্বাচন পর্যবেক্ষণে ঢাকায় আসছে ইউরোপীয় পার্লামেন্টের ৭ সদস্য Logo গাজা ‘শান্তি পর্ষদে’ থাকছে আমিরাত, সৌদি আরব, তুরস্ক, মিশর, জর্দান, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও কাতার Logo পানির ট্যাংক থেকে শিশু ননদের মরদেহ উদ্ধার, ভাবি গ্রেপ্তার Logo বিএনপির নির্বাচনি থিম সং প্রকাশ Logo সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাফিজ উদ্দিন মারা গেছেন Logo আমার মিছিলে কোনো কিশোর গ্যাং থাকবে না: সাঈদ আল নোমান Logo নিউ ইয়র্কে টেক্সওয়ার্ল্ডে ১৫ প্রদর্শক নিয়ে আলোচনায় বাংলাদেশ

এক মাসের মধ্যে শেখ হাসিনাকে দেশে এনে রায় কার্যকরের দাবি নাহিদ ইসলামের

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৫৫:২০ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • ৫২ বার পড়া হয়েছে

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ রায় কার্যকর করার জন্য আগামী এক মাসের মধ্যে তাকে দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ১৭ নভেম্বর (সোমবার) বিকালে এক সংবাদ সম্মেলনে তিনি রায় ঘোষণার পর এই দাবি জানান। সেইসাথে তিনি জুলাই গণঅভ্যুত্থানের সকল অংশগ্রহণকারীদের রায়কে স্বাগত জানিয়ে অভিনন্দনও জানান।

নাহিদ ইসলাম বলেন, দেশের বিচারিক ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ রায়। মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে এনসিপি স্বাগত জানাচ্ছে, তবে রায় কার্যকর না হলে তারা সন্তুষ্ট হবেন না। রায় কার্যকর হলে জুলাইয়ের আহত ও শহীদ পরিবারের শান্তি আসবে।

‘আমরা রায়কে স্বাগত জানাই। এটা ইতিহাস হয়ে থাকবে। অবিলম্বে দিল্লি থেকে শেখ হাসিনাকে দেশে আনতে হবে। নিরাপত্তা উপদেষ্টা ভারত সফর করছেন। আশা করব তিনি শেখ হাসিনাকে সাথে নিয়েই দেশে ফিরবেন।’

তিনি আরও বলেন, আগামী এক মাসের মধ্যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করতে হবে। এটি বিশ্বব্যাপী একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

নাহিদ ইসলামের মতে, এই ঐতিহাসিক রায়ের পেছনে সব রাজনৈতিক দল, আহত ও শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের অবদান রয়েছে। তবে আওয়ামী লীগের বিচারও দলগতভাবে নিশ্চিত করতে হবে। মানবতাবিরোধী অপরাধে দলের বিচারিক ফয়সালা দেশের মাটিতে বাস্তবায়িত হবে, ইনশাআল্লাহ।

ভবিষ্যতে বিচার প্রক্রিয়ায় কোনো বাধা না আসার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

শ্বশুরবাড়ি থেকে নির্বাচনী প্রচারণা শুরু করলেন তারেক রহমান

এক মাসের মধ্যে শেখ হাসিনাকে দেশে এনে রায় কার্যকরের দাবি নাহিদ ইসলামের

আপডেট সময় ০৯:৫৫:২০ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ রায় কার্যকর করার জন্য আগামী এক মাসের মধ্যে তাকে দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ১৭ নভেম্বর (সোমবার) বিকালে এক সংবাদ সম্মেলনে তিনি রায় ঘোষণার পর এই দাবি জানান। সেইসাথে তিনি জুলাই গণঅভ্যুত্থানের সকল অংশগ্রহণকারীদের রায়কে স্বাগত জানিয়ে অভিনন্দনও জানান।

নাহিদ ইসলাম বলেন, দেশের বিচারিক ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ রায়। মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে এনসিপি স্বাগত জানাচ্ছে, তবে রায় কার্যকর না হলে তারা সন্তুষ্ট হবেন না। রায় কার্যকর হলে জুলাইয়ের আহত ও শহীদ পরিবারের শান্তি আসবে।

‘আমরা রায়কে স্বাগত জানাই। এটা ইতিহাস হয়ে থাকবে। অবিলম্বে দিল্লি থেকে শেখ হাসিনাকে দেশে আনতে হবে। নিরাপত্তা উপদেষ্টা ভারত সফর করছেন। আশা করব তিনি শেখ হাসিনাকে সাথে নিয়েই দেশে ফিরবেন।’

তিনি আরও বলেন, আগামী এক মাসের মধ্যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করতে হবে। এটি বিশ্বব্যাপী একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

নাহিদ ইসলামের মতে, এই ঐতিহাসিক রায়ের পেছনে সব রাজনৈতিক দল, আহত ও শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের অবদান রয়েছে। তবে আওয়ামী লীগের বিচারও দলগতভাবে নিশ্চিত করতে হবে। মানবতাবিরোধী অপরাধে দলের বিচারিক ফয়সালা দেশের মাটিতে বাস্তবায়িত হবে, ইনশাআল্লাহ।

ভবিষ্যতে বিচার প্রক্রিয়ায় কোনো বাধা না আসার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481