ঢাকা ০৯:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ভোটকেন্দ্র সংস্কারে ৬ কোটি টাকা বরাদ্দ, তদারকিতে কমিটি Logo অপরিচিত নাম্বার থেকে মিঠুনকে হুমকি Logo ট্রাম্পের সাথে দেখা করতে হোয়াইট হাউসে পৌঁছেছেন মাচাদো Logo খালেদা জিয়ার সংগ্রামী জীবন নিয়ে আলোকচিত্র প্রদর্শনী আজ Logo না ফেরার দেশে ‘মিস ক্যালকাটা’ খ্যাত অভিনেত্রী জয়শ্রী কবির Logo পাসওয়ার্ড জটিলতা পোস্টাল ভোটারদের কল সেন্টারে যোগাযোগের আহ্বান ইসির Logo ১১ দলের নির্বাচনী ঐক্যের ‘ঐতিহাসিক যাত্রা’ Logo নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী ইয়াছিন, পেলেন সমন্বয়কের দায়িত্ব Logo গ্রিনল্যান্ড দখলে অনড় যুক্তরাষ্ট্র, পাল্টা জবাবে সেনা পাঠাচ্ছে ইইউ Logo ইলেকশন ইঞ্জিনিয়ারিং বরদাশত করবো না: জামায়াত আমির

এক দিনে গণভোট হলে নির্বাচনের জেনোসাইড হওয়ার সম্ভাবনা আছে: জামায়াত আমির

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:১৭:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
  • ৫২ বার পড়া হয়েছে

নির্বাচনের দিন গণভোট হলে নির্বাচনের জেনোসাইড হওয়ার সম্ভাবনা আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘জাতীয় নির্বাচন না হলে দেশে সংকট দেখা দেবে। নির্বাচন ঘিরে কোনো সংকট তৈরি হতে দেব না। এ নির্বাচন হতে হবে।’

শনিবার বিকেলে চট্টগ্রামের চকবাজার প্যারেড গ্রাউন্ডে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ঢাকা থেকে হেলিকপ্টারে সেখানে আসেন জামায়াত আমির। তিনি বলেন, ‘ফেব্রুয়ারিতে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই। সরকারকে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে।’

শফিকুর রহমান আরও বলেন, ‘আমাদের অবস্থান পরিষ্কার। আমাদের দাবি অব্যাহত। এই দাবি বাস্তবায়ন হবে জনগণের স্বার্থে। এমনকি আমরা ক্ষমতায় গেলেও কথা দিচ্ছি, সেই পিআর আমরা বাস্তবায়ন করব।’

নির্বাচনে জোট করা নিয়ে তিনি বলেন, ‘আমরা কনভেনশনাল কোনো জোট করব না। কিন্তু অনেক দল এবং শক্তির সঙ্গে আমাদের নির্বাচনী সমঝোতা হবে।’

প্যারেড গ্রাউন্ড থেকে চট্টগ্রাম নগরের আকবর শাহ থানার আল জামিয়াতুল ইসলামিয়া বড় মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগ দেন জামায়াত আমির।
এদিকে, রাত সাড়ে ৮টার দিকে জামায়াতের চট্টগ্রাম অঞ্চল আয়োজিত নির্বাচনী দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি। সেখানে জামায়াত আমির বলেন, ‘গণভোটে চূড়ান্ত হবে সংস্কার। হ্যাঁ মানে সংস্কার চাই। না মানে নেই, বস্তাপচা সেই বাংলাদেশ। আমরা হ্যাঁ-এর পক্ষে।’

চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির নজরুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর জামায়াতের সাবেক আমির ও চট্টগ্রামের সাতকানিয়া আসনে দলটির প্রার্থী শাহজাহান চৌধুরী, জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও দলের চট্টগ্রাম অঞ্চল পরিচালক মুহাম্মদ শাহজাহান, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহসান উল্লাহ, চটগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ার আলম চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা আমির আলাউদ্দিন সিকদার প্রমুখ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

ভোটকেন্দ্র সংস্কারে ৬ কোটি টাকা বরাদ্দ, তদারকিতে কমিটি

এক দিনে গণভোট হলে নির্বাচনের জেনোসাইড হওয়ার সম্ভাবনা আছে: জামায়াত আমির

আপডেট সময় ০১:১৭:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

নির্বাচনের দিন গণভোট হলে নির্বাচনের জেনোসাইড হওয়ার সম্ভাবনা আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘জাতীয় নির্বাচন না হলে দেশে সংকট দেখা দেবে। নির্বাচন ঘিরে কোনো সংকট তৈরি হতে দেব না। এ নির্বাচন হতে হবে।’

শনিবার বিকেলে চট্টগ্রামের চকবাজার প্যারেড গ্রাউন্ডে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ঢাকা থেকে হেলিকপ্টারে সেখানে আসেন জামায়াত আমির। তিনি বলেন, ‘ফেব্রুয়ারিতে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই। সরকারকে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে।’

শফিকুর রহমান আরও বলেন, ‘আমাদের অবস্থান পরিষ্কার। আমাদের দাবি অব্যাহত। এই দাবি বাস্তবায়ন হবে জনগণের স্বার্থে। এমনকি আমরা ক্ষমতায় গেলেও কথা দিচ্ছি, সেই পিআর আমরা বাস্তবায়ন করব।’

নির্বাচনে জোট করা নিয়ে তিনি বলেন, ‘আমরা কনভেনশনাল কোনো জোট করব না। কিন্তু অনেক দল এবং শক্তির সঙ্গে আমাদের নির্বাচনী সমঝোতা হবে।’

প্যারেড গ্রাউন্ড থেকে চট্টগ্রাম নগরের আকবর শাহ থানার আল জামিয়াতুল ইসলামিয়া বড় মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগ দেন জামায়াত আমির।
এদিকে, রাত সাড়ে ৮টার দিকে জামায়াতের চট্টগ্রাম অঞ্চল আয়োজিত নির্বাচনী দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি। সেখানে জামায়াত আমির বলেন, ‘গণভোটে চূড়ান্ত হবে সংস্কার। হ্যাঁ মানে সংস্কার চাই। না মানে নেই, বস্তাপচা সেই বাংলাদেশ। আমরা হ্যাঁ-এর পক্ষে।’

চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির নজরুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর জামায়াতের সাবেক আমির ও চট্টগ্রামের সাতকানিয়া আসনে দলটির প্রার্থী শাহজাহান চৌধুরী, জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও দলের চট্টগ্রাম অঞ্চল পরিচালক মুহাম্মদ শাহজাহান, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহসান উল্লাহ, চটগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ার আলম চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা আমির আলাউদ্দিন সিকদার প্রমুখ।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481