ঢাকা ০১:২৯ অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জামায়াত প্রার্থীকে ‘দাঁড়িপাল্লা, দাঁড়িপাল্লা’স্লোগানে ঢাকের তালে, উলুর ধ্বনিতে ফুল ছিটিয়ে বরণ Logo ১৬ ডিসেম্বর থেকে অনিবন্ধিত মুঠোফোন বন্ধে কঠোর সরকার Logo নিঃশর্ত ক্ষমা চেয়ে অব্যাহতি পেলেন বিএনপি নেতা ফজলুর রহমান Logo রাজনীতি হোক যুক্তির, গায়ের জোরের নয়: তাসনিম জারা Logo ইসরায়েলের ধ্বংস করা গাজা পুনর্গঠনে অর্থ ব্যয় করবে না কাতার Logo নীতি-আদর্শ ছাড়াই ধর্মের নামে রাজনীতি করছে একটি দল: সালাহউদ্দিন আহমদ Logo ট্রাইব্যুনালে বিএনপি নেতা ফজলুর রহমানের হাজিরা, আদালত অবমাননার অভিযোগের শুনানি হবে আজ Logo বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী Logo জামায়াত ক্ষমতার খুব কাছাকাছি তাই ঘায়েল করতে আওয়ামী বয়ান দিচ্ছে তারেক জিয়া: ছাত্রশিবির নেতা Logo আজ আবার ব্লকেড কর্মসূচিতে নামছে ৭ কলেজের শিক্ষার্থীরা

একাত্তরের গণহত্যাকারীদেরও বিচার চাই: নাসীরুদ্দীন পাটওয়ারী

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:০২:৫২ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • ৪২ বার পড়া হয়েছে

চব্বিশের পাশাপাশি একাত্তরের গণহত্যারও বিচার চাইলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় এনসিপির মনোনয়ন প্রত্যাশীদের দুইদিনব্যাপী সাক্ষাৎকার নেওয়া শেষে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘প্রশাসনকে হুমকি দিয়ে একটি দলের দিকে নেওয়ার চেষ্টা চলছে। জেনোসাইডের (গণহত্যা) জন্য আমরা আওয়ামী লীগের যেমন বিচার চাই, তেমনি একাত্তরে যারা জেনোসাইডের সাথে জড়িত, তাদেরও বিচার চাই।’

এনসিপির এই নেতা বলেন, ‘স্টেটকে (দেশ) জামায়াতে ইসলামী–বিএনপি বানাবেন না। সকল মানুষ যেন তাদের নাগরিক অধিকার পায়, তেমন করুন। নির্বাচন কমিশন একদিকে হেলে পড়েছে। ধর্মীয় ফ্যাসিবাদ, চাঁদাবাজ, সন্ত্রাস থেকে বেরিয়ে আমরা নতুন পদ্ধতিতে এগিয়ে যাচ্ছি, যা গণতন্ত্রের। নতুন জোট দেখতে পাবে বাংলাদেশ, যা সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতির বিপক্ষে। আগামীর ব্যালেট গণতন্ত্রের পক্ষেই জয় আনবে।’

নাসীরুদ্দীন আরও বলেন, ‘অন্যান্য দলের মতো আমরা মনোনয়ন প্রক্রিয়ার বাইরে রয়েছি। আমাদের সঙ্গে সবাই কানেক্ট হতে পেরেছে। সবাই ফরম কিনতে পেরেছে। গুলশান, মগবাজার হাজিরা না দিয়েও মানুষ ফরম কিনতে পেরেছে। আওয়ামী লীগ, চব্বিশের নির্বাচন করেছেন, সন্ত্রাস–চাঁদাবাজির সঙ্গে জড়িত কেউ যাতে মনোনয়ন না পায় তা বিবেচনা করা হয়েছে।’

এ সময় হাসপাতলে ভর্তি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন তিনি। পাশাপাশি ভূমিকম্প বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, ‘সরকার থেকে কোনো সতর্কমূলক কিছু আসেনি।’

এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, ‘বাংলাদেশের দুর্নীতি আমরা চাই না, তা আমাদের বংশ পরিচয়। নতুন বন্দোবস্ত আমাদের পরিচিতি।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

জামায়াত প্রার্থীকে ‘দাঁড়িপাল্লা, দাঁড়িপাল্লা’স্লোগানে ঢাকের তালে, উলুর ধ্বনিতে ফুল ছিটিয়ে বরণ

একাত্তরের গণহত্যাকারীদেরও বিচার চাই: নাসীরুদ্দীন পাটওয়ারী

আপডেট সময় ১১:০২:৫২ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫

চব্বিশের পাশাপাশি একাত্তরের গণহত্যারও বিচার চাইলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় এনসিপির মনোনয়ন প্রত্যাশীদের দুইদিনব্যাপী সাক্ষাৎকার নেওয়া শেষে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘প্রশাসনকে হুমকি দিয়ে একটি দলের দিকে নেওয়ার চেষ্টা চলছে। জেনোসাইডের (গণহত্যা) জন্য আমরা আওয়ামী লীগের যেমন বিচার চাই, তেমনি একাত্তরে যারা জেনোসাইডের সাথে জড়িত, তাদেরও বিচার চাই।’

এনসিপির এই নেতা বলেন, ‘স্টেটকে (দেশ) জামায়াতে ইসলামী–বিএনপি বানাবেন না। সকল মানুষ যেন তাদের নাগরিক অধিকার পায়, তেমন করুন। নির্বাচন কমিশন একদিকে হেলে পড়েছে। ধর্মীয় ফ্যাসিবাদ, চাঁদাবাজ, সন্ত্রাস থেকে বেরিয়ে আমরা নতুন পদ্ধতিতে এগিয়ে যাচ্ছি, যা গণতন্ত্রের। নতুন জোট দেখতে পাবে বাংলাদেশ, যা সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতির বিপক্ষে। আগামীর ব্যালেট গণতন্ত্রের পক্ষেই জয় আনবে।’

নাসীরুদ্দীন আরও বলেন, ‘অন্যান্য দলের মতো আমরা মনোনয়ন প্রক্রিয়ার বাইরে রয়েছি। আমাদের সঙ্গে সবাই কানেক্ট হতে পেরেছে। সবাই ফরম কিনতে পেরেছে। গুলশান, মগবাজার হাজিরা না দিয়েও মানুষ ফরম কিনতে পেরেছে। আওয়ামী লীগ, চব্বিশের নির্বাচন করেছেন, সন্ত্রাস–চাঁদাবাজির সঙ্গে জড়িত কেউ যাতে মনোনয়ন না পায় তা বিবেচনা করা হয়েছে।’

এ সময় হাসপাতলে ভর্তি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন তিনি। পাশাপাশি ভূমিকম্প বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, ‘সরকার থেকে কোনো সতর্কমূলক কিছু আসেনি।’

এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, ‘বাংলাদেশের দুর্নীতি আমরা চাই না, তা আমাদের বংশ পরিচয়। নতুন বন্দোবস্ত আমাদের পরিচিতি।’

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481