ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo স্বর্ণের ভরি ছাড়াল ২ লাখ ৪৪ হাজার, ভাঙল রেকর্ড Logo বিশ্বব্যবস্থা পাল্টে দেওয়া ট্রাম্পের এক বছর Logo নির্বাচনে বাম গণতান্ত্রিক শক্তিকে বিজয়ী করার আহ্বান যুক্তরাজ্য গণতান্ত্রিক যুক্তফ্রন্টের Logo খেলাফত মজলিসের প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন জামায়াত নেতা Logo ‘স্বরাষ্ট্র উপদেষ্টা’ সেজে ডিসির কাছে টাকা দাবি, প্রতারক গ্রেফতার Logo সংস্কার তো বিএনপির সন্তান: মির্জা ফখরুল Logo চিকিৎসা নিতে থাইল্যান্ড যাওয়ার অনুমতি মেলেনি আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের Logo জুলাই সনদের পক্ষে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান মুক্তিযোদ্ধা সংসদের Logo কোনো ধান্দাবাজ ও কসাইদের হাতে দেশকে পড়তে দেব না : মির্জা আব্বাস Logo বিএনপি ক্ষমতায় না গেলে বেশি ক্ষতিগ্রস্ত হবে আলেম সমাজ : দুলু

উপদেষ্টাদের কেউ কেউ একটা দলকে ক্ষমতায় নিতে গোপন সম্পর্ক করছে: গোলাম পরওয়ার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৫৭:৫২ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
  • ৩৯ বার পড়া হয়েছে

নির্বাচন যত ঘনিয়ে আসছে, প্রশাসন ও সরকারের কিছু উপদেষ্টার মধ্যে অস্থিরতা বেড়েই চলেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

শনিবার (১১ অক্টোবর) খুলনার পাইকগাছা সরকারি কলেজ মাঠে আয়োজিত ছাত্র-যুব সমাবেশে তিনি এ কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, উপদেষ্টাদের কেউ কেউ গোপনে একটি দলের সঙ্গে যোগসাজশ করে তাদের ক্ষমতায় আনতে কাজ করছেন।

তিনি বলেন, আমরা প্রধান উপদেষ্টার ওপর আস্থা রাখি। আশা করি নির্বাচনের আগে দেশে একটি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হবে।

বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, ভোটের বুথে দাঁড়িপাল্লা প্রতীক দেখামাত্র বলবেন ‘বিসমিল্লাহ দাঁড়িপাল্লা’, সিল মেরে বলবেন ‘আলহামদুলিল্লাহ দাঁড়িপাল্লা’, ভোটের কক্ষ থেকে বের হয়ে বলবেন ‘মাশাআলাহ দাঁড়িপাল্লা’।

জামায়াত রাষ্ট্রক্ষমতায় গেলে দুর্নীতি দূর করার পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নকে প্রাধান্য দেবে বলেও জানান তিনি।

উপজেলা জামায়াতের আমির মাওলানা সাইদুর রহমানের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দামসহ স্থানীয় ও খুলনা মহানগরের নেতাকর্মীরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

স্বর্ণের ভরি ছাড়াল ২ লাখ ৪৪ হাজার, ভাঙল রেকর্ড

উপদেষ্টাদের কেউ কেউ একটা দলকে ক্ষমতায় নিতে গোপন সম্পর্ক করছে: গোলাম পরওয়ার

আপডেট সময় ০২:৫৭:৫২ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫

নির্বাচন যত ঘনিয়ে আসছে, প্রশাসন ও সরকারের কিছু উপদেষ্টার মধ্যে অস্থিরতা বেড়েই চলেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

শনিবার (১১ অক্টোবর) খুলনার পাইকগাছা সরকারি কলেজ মাঠে আয়োজিত ছাত্র-যুব সমাবেশে তিনি এ কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, উপদেষ্টাদের কেউ কেউ গোপনে একটি দলের সঙ্গে যোগসাজশ করে তাদের ক্ষমতায় আনতে কাজ করছেন।

তিনি বলেন, আমরা প্রধান উপদেষ্টার ওপর আস্থা রাখি। আশা করি নির্বাচনের আগে দেশে একটি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হবে।

বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, ভোটের বুথে দাঁড়িপাল্লা প্রতীক দেখামাত্র বলবেন ‘বিসমিল্লাহ দাঁড়িপাল্লা’, সিল মেরে বলবেন ‘আলহামদুলিল্লাহ দাঁড়িপাল্লা’, ভোটের কক্ষ থেকে বের হয়ে বলবেন ‘মাশাআলাহ দাঁড়িপাল্লা’।

জামায়াত রাষ্ট্রক্ষমতায় গেলে দুর্নীতি দূর করার পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নকে প্রাধান্য দেবে বলেও জানান তিনি।

উপজেলা জামায়াতের আমির মাওলানা সাইদুর রহমানের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দামসহ স্থানীয় ও খুলনা মহানগরের নেতাকর্মীরা।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481