ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ইসলামী আন্দোলন ও জামায়াত জাতীয় বেঈমান: এ্যানি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:২৮:০০ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৬ বার পড়া হয়েছে

বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বিভিন্ন সময়ে আওয়ামী লীগকে সঙ্গ দিয়ে তাদেরকে স্বৈরাচারী হয়ে ওঠার জন্য সহযোগিতা করেছে জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন। বাংলাদেশের রাজনীতিতে এই দুটি দল হচ্ছে জাতীয় বেঈমান। ২২ সেপ্টেম্বর (সোমবার) দুপুরে আউটার স্টেডিয়াম মাঠে লক্ষ্মীপুর সদর উপজেলা (পূর্ব) বিএনপির সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ৮৫ সালে ও ৯৬ সালে জামায়াত ইসলামী আওয়ামী লীগকে সঙ্গ দিয়ে শুধু আমাদের সঙ্গেই বেঈমানি করেনি তারা পুরো জাতির সাথে বেঈমানি করেছে। বাংলাদেশের রাজনীতিতে জামায়াত আত্মস্বীকৃত জাতীয় বেঈমান। ইসলামী আন্দোলন পীর নয় তারা হলো ভন্ড। গত ১৭ বছর আমরা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি। কিন্তু তখন আমরা ইসলামী আন্দোলনকে খুঁজে পাইনি। ১৪ নির্বাচন, ১৮ নির্বাচন ও ২৪ নির্বাচনে আওয়ামী লীগকে বৈধতা দেওয়ার জন্য এই ইসলামী আন্দোলন তথা হাতপাখা কাজ করেছে।

জামায়াত ও ইসলামী আন্দোলন এখন পিআরের নামে আন্দোলন করে পরিস্থিতিকে ঘোলাটে করছে। নির্বাচনী পরিবেশকে ভিন্ন খাতে নেওয়ার জন্য কাজ করছে ইসলামী দলগুলো। এগুলোর বিরুদ্ধে ঐক্যের বিকল্প নাই। আমাদের সকলে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সদর উপজেলা (পূর্ব) বিএনপির আহবায়ক মাইন উদ্দিন চৌধুরী রিয়াজের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সচিব ইসমাইল জবি উল্যাহ। স্বাগত বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

আমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না, ১২ ফেব্রুয়ারি বিজয় উদযাপন: নুর

ইসলামী আন্দোলন ও জামায়াত জাতীয় বেঈমান: এ্যানি

আপডেট সময় ১০:২৮:০০ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বিভিন্ন সময়ে আওয়ামী লীগকে সঙ্গ দিয়ে তাদেরকে স্বৈরাচারী হয়ে ওঠার জন্য সহযোগিতা করেছে জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন। বাংলাদেশের রাজনীতিতে এই দুটি দল হচ্ছে জাতীয় বেঈমান। ২২ সেপ্টেম্বর (সোমবার) দুপুরে আউটার স্টেডিয়াম মাঠে লক্ষ্মীপুর সদর উপজেলা (পূর্ব) বিএনপির সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ৮৫ সালে ও ৯৬ সালে জামায়াত ইসলামী আওয়ামী লীগকে সঙ্গ দিয়ে শুধু আমাদের সঙ্গেই বেঈমানি করেনি তারা পুরো জাতির সাথে বেঈমানি করেছে। বাংলাদেশের রাজনীতিতে জামায়াত আত্মস্বীকৃত জাতীয় বেঈমান। ইসলামী আন্দোলন পীর নয় তারা হলো ভন্ড। গত ১৭ বছর আমরা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি। কিন্তু তখন আমরা ইসলামী আন্দোলনকে খুঁজে পাইনি। ১৪ নির্বাচন, ১৮ নির্বাচন ও ২৪ নির্বাচনে আওয়ামী লীগকে বৈধতা দেওয়ার জন্য এই ইসলামী আন্দোলন তথা হাতপাখা কাজ করেছে।

জামায়াত ও ইসলামী আন্দোলন এখন পিআরের নামে আন্দোলন করে পরিস্থিতিকে ঘোলাটে করছে। নির্বাচনী পরিবেশকে ভিন্ন খাতে নেওয়ার জন্য কাজ করছে ইসলামী দলগুলো। এগুলোর বিরুদ্ধে ঐক্যের বিকল্প নাই। আমাদের সকলে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সদর উপজেলা (পূর্ব) বিএনপির আহবায়ক মাইন উদ্দিন চৌধুরী রিয়াজের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সচিব ইসমাইল জবি উল্যাহ। স্বাগত বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481