ঢাকা ০৫:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

ইসরায়েলের হামলা বন্ধে ট্রাম্পের সঙ্গে এরদোয়ানের ফোনালাপ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৩১:২৯ পূর্বাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে
ইসরায়েলের হামলা বন্ধ করাই আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।

শুক্রবার (৩ অক্টোবর) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক ফোনালাপে এ মন্তব্য করেন তিনি। ফোনালাপে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ও গাজা পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বলে জানায় তুরস্কের যোগাযোগ অধিদপ্তর।

এরদোয়ান বলেন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে ইসরায়েলকে অবশ্যই হামলা বন্ধ করতে হবে। তিনি আরও জানান, গাজাসহ গোটা অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় আঙ্কারা জোরালো কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে এবং এই লক্ষ্যকে সামনে রেখে যেকোনো ইতিবাচক উদ্যোগকে স্বাগত জানায় তুরস্ক।

তিনি উল্লেখ করেন, সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরের সময় ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে দীর্ঘ দুই ঘণ্টার বৈঠক দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও দৃঢ় করেছে। বিশেষ করে প্রতিরক্ষা শিল্পসহ সব খাতে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন এরদোয়ান।

তিনি বলেন, আঙ্কারা আঞ্চলিক শান্তি রক্ষায় ভবিষ্যতেও গঠনমূলক ভূমিকা রেখে চলবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

ইসরায়েলের হামলা বন্ধে ট্রাম্পের সঙ্গে এরদোয়ানের ফোনালাপ

আপডেট সময় ০৩:৩১:২৯ পূর্বাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫