ঢাকা ১১:০৪ অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ইতিহাসগড়া সেঞ্চুরি কাকে উৎসর্গ করলেন মুশফিক

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:২৯:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
  • ৩১ বার পড়া হয়েছে

ক্যারিয়ারের শততম টেস্টে দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নিয়েছেন মুশফিকুর রহিম। দেশের একমাত্র এবং বিশ্বের ১১তম ব্যাটসম্যান হিসেবে শততম টেস্টে সেঞ্চুরি করেছেন তিনি। আর এই সেঞ্চুরি নিজের দাদা-দাদি ও নানা-নানীকে উৎসর্গ করেছেন মুশফিক।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে আসেন মুশফিক। সেখানেই এই ঘোষণা দিয়েছেন তিনি।

সেঞ্চুরি উৎসর্গ করা নিয়ে তিনি বলেন, আমার দাদা-দাদি ও নানা-নানীকে উৎসর্গ করতে চাই। কারণ, তারা আসলে আমার সবচেয়ে বড় ফ্যান ছিলেন, যখন বেঁচে ছিলেন।

মুশফিক বলেন, তারা যখন মারা যান, তার আগে যখন একটু অসুস্থ ছিলেন, আমার এখনও মনে আছে, আমার দাদা-দাদী, নানা-নানিরা বলেছিলেন যে, ভাই তোমার খেলা দেখার জন্য হল আমি আরও কয়েকটা দিন বেঁচে থাকতে চাই। তো এটা… মানে আসলে বিশেষ কিছু।

তিনি আরও বলেন, খুব কম নাতি বা নাতনিদের ভাগ্যে জোটে এরকম। তো সেটা বলব যে তাদের দোয়ার সৌজন্যেই এই আমি আজকে এতদূর। আরও অনেক মানুষ আছে (দোয়া করেছেন)। তবে বিশেষ করে আমি তাদের চারজনকে উৎসর্গ করতে চাই।

ঢাকা টেস্টে সেঞ্চুরি করার মধ্য দিয়ে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৩টি সেঞ্চুরির মালিক হলেন মুশফিক। এই রেকর্ডে তার সঙ্গী হিসেবে আছেন মুমিনুল হক।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

ইতিহাসগড়া সেঞ্চুরি কাকে উৎসর্গ করলেন মুশফিক

আপডেট সময় ০৩:২৯:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

ক্যারিয়ারের শততম টেস্টে দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নিয়েছেন মুশফিকুর রহিম। দেশের একমাত্র এবং বিশ্বের ১১তম ব্যাটসম্যান হিসেবে শততম টেস্টে সেঞ্চুরি করেছেন তিনি। আর এই সেঞ্চুরি নিজের দাদা-দাদি ও নানা-নানীকে উৎসর্গ করেছেন মুশফিক।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে আসেন মুশফিক। সেখানেই এই ঘোষণা দিয়েছেন তিনি।

সেঞ্চুরি উৎসর্গ করা নিয়ে তিনি বলেন, আমার দাদা-দাদি ও নানা-নানীকে উৎসর্গ করতে চাই। কারণ, তারা আসলে আমার সবচেয়ে বড় ফ্যান ছিলেন, যখন বেঁচে ছিলেন।

মুশফিক বলেন, তারা যখন মারা যান, তার আগে যখন একটু অসুস্থ ছিলেন, আমার এখনও মনে আছে, আমার দাদা-দাদী, নানা-নানিরা বলেছিলেন যে, ভাই তোমার খেলা দেখার জন্য হল আমি আরও কয়েকটা দিন বেঁচে থাকতে চাই। তো এটা… মানে আসলে বিশেষ কিছু।

তিনি আরও বলেন, খুব কম নাতি বা নাতনিদের ভাগ্যে জোটে এরকম। তো সেটা বলব যে তাদের দোয়ার সৌজন্যেই এই আমি আজকে এতদূর। আরও অনেক মানুষ আছে (দোয়া করেছেন)। তবে বিশেষ করে আমি তাদের চারজনকে উৎসর্গ করতে চাই।

ঢাকা টেস্টে সেঞ্চুরি করার মধ্য দিয়ে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৩টি সেঞ্চুরির মালিক হলেন মুশফিক। এই রেকর্ডে তার সঙ্গী হিসেবে আছেন মুমিনুল হক।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481