ঢাকা ০১:৪২ অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ট্রাম্পের চাপকে পাত্তা দিতে ইচ্ছুক নন ইসরায়েলের প্রেসিডেন্ট Logo বিএনপি মানুষের ভোট চায়, ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করতে চায় না: সালাহউদ্দিন আহমদ Logo জামায়াত প্রার্থীকে ‘দাঁড়িপাল্লা, দাঁড়িপাল্লা’স্লোগানে ঢাকের তালে, উলুর ধ্বনিতে ফুল ছিটিয়ে বরণ Logo ১৬ ডিসেম্বর থেকে অনিবন্ধিত মুঠোফোন বন্ধে কঠোর সরকার Logo নিঃশর্ত ক্ষমা চেয়ে অব্যাহতি পেলেন বিএনপি নেতা ফজলুর রহমান Logo রাজনীতি হোক যুক্তির, গায়ের জোরের নয়: তাসনিম জারা Logo ইসরায়েলের ধ্বংস করা গাজা পুনর্গঠনে অর্থ ব্যয় করবে না কাতার Logo নীতি-আদর্শ ছাড়াই ধর্মের নামে রাজনীতি করছে একটি দল: সালাহউদ্দিন আহমদ Logo ট্রাইব্যুনালে বিএনপি নেতা ফজলুর রহমানের হাজিরা, আদালত অবমাননার অভিযোগের শুনানি হবে আজ Logo বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী

আ.লীগ-ছাত্রলীগের সঙ্গে জড়িতরা এনসিপিতে আসতে পারবে না : সারজিস

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৪৯:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
  • ৩৮ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তারাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম জানিয়েছেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের আগে যারা আওয়ামী লীগ ও ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিলেন, তারা এনসিপিতে যোগ দিতে পারবেন না। তবে অন্য যে কোনো দলের ভালো মানুষদের জন্য এনসিপির দরজা সব সময় খোলা।

শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর পরিবাগে আবু সাইদ কনভেনশন হলে এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সমন্বয় সভায় এসব কথা বলেন তিনি।

সারজিস আলম বলেন, অন্য দলের যে কোনো ভালো মানুষদের জন্য এনসিপির দরজা খোলা। যদি এনসিপি জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে এগিয়ে যেতে পারে, তাহলে দুই বছর পর এটি বাংলাদেশের সবচেয়ে গ্রহণযোগ্য দলে পরিণত হবে।

তিনি আরও বলেন, যদি কেউ ব্যক্তিগত উদ্দেশ্য পূরণের জন্য এনসিপিতে আসে, তাহলে এই দল তাদের জন্য নয়। তাদের আগের জায়গায় ফিরে যেতে হবে। দলটি তার নিজস্ব আদর্শ অনুযায়ী চলবে বলেও জানান তিনি।
দলের নেতাকর্মীদের উদ্দেশে সারিজস বলেন, কেউ যেন নিজের উন্নতির জন্য অন্য কাউকে টেনে না ধরে। তিনি উল্লেখ করেন, এনসিপির মধ্যে কখনো কেউ কাউকে টেনে ধরা বা অভিযোগ করার প্রবণতা দেখা যায়। এসব নেতিবাচক আচরণ থেকে বেরিয়ে আসার জন্য সকলকে আহ্বান জানাচ্ছি।

এ সময় সারজিস আলম বলেন, এনসিপি বাংলাদেশে ৪৬ নম্বর রাজনৈতিক দল হতে আসেনি। আমরা হয় জনগণের হয়ে সরকারি দল হিসেবে সংসদে প্রতিনিধিত্ব করব, না হয় শক্তিশালী বিরোধী দল হব। জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হতেও আমরা আসিনি।

তিনি বলেন, আগামীকাল শনিবার থেকে এনসিপি জেলা ও মহানগরের আহ্বায়ক কমিটি ঘোষণা শুরু করবে। তিনি আশা প্রকাশ করেন, আজ থেকে তিনদিনের মধ্যে এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আহ্বায়ক কমিটি ঘোষণা করা সম্ভব হবে।

সারজিস আরও বলেন, ১৫ নভেম্বরের মধ্যে দেশের প্রতিটি জেলা ও মহানগরের আহ্বায়ক কমিটি গঠন করতে হবে। ৩০ ডিসেম্বরের মধ্যে দেশের প্রতিটি ওয়ার্ড, জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ডসহ মহানগর, থানা ও ওয়ার্ডে এনসিপির আহ্বায়ক কমিটি থাকতে হবে। যদি আমরা এটি সম্পন্ন করতে পারি, তাহলে আগামী সংসদ নির্বাচনে এনসিপি দেশের শক্তিশালী দুটি রাজনৈতিক দলের মধ্যে একটি হিসেবে অংশগ্রহণ করবে বলেও দাবি করেন তিনি।

এনসিপির এই সমন্বয় সভায় দলের সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ (দক্ষিণাঞ্চল), জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদসহ জ্যেষ্ঠ নেতারা বক্তব্য দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের চাপকে পাত্তা দিতে ইচ্ছুক নন ইসরায়েলের প্রেসিডেন্ট

আ.লীগ-ছাত্রলীগের সঙ্গে জড়িতরা এনসিপিতে আসতে পারবে না : সারজিস

আপডেট সময় ০৯:৪৯:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তারাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম জানিয়েছেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের আগে যারা আওয়ামী লীগ ও ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিলেন, তারা এনসিপিতে যোগ দিতে পারবেন না। তবে অন্য যে কোনো দলের ভালো মানুষদের জন্য এনসিপির দরজা সব সময় খোলা।

শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর পরিবাগে আবু সাইদ কনভেনশন হলে এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সমন্বয় সভায় এসব কথা বলেন তিনি।

সারজিস আলম বলেন, অন্য দলের যে কোনো ভালো মানুষদের জন্য এনসিপির দরজা খোলা। যদি এনসিপি জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে এগিয়ে যেতে পারে, তাহলে দুই বছর পর এটি বাংলাদেশের সবচেয়ে গ্রহণযোগ্য দলে পরিণত হবে।

তিনি আরও বলেন, যদি কেউ ব্যক্তিগত উদ্দেশ্য পূরণের জন্য এনসিপিতে আসে, তাহলে এই দল তাদের জন্য নয়। তাদের আগের জায়গায় ফিরে যেতে হবে। দলটি তার নিজস্ব আদর্শ অনুযায়ী চলবে বলেও জানান তিনি।
দলের নেতাকর্মীদের উদ্দেশে সারিজস বলেন, কেউ যেন নিজের উন্নতির জন্য অন্য কাউকে টেনে না ধরে। তিনি উল্লেখ করেন, এনসিপির মধ্যে কখনো কেউ কাউকে টেনে ধরা বা অভিযোগ করার প্রবণতা দেখা যায়। এসব নেতিবাচক আচরণ থেকে বেরিয়ে আসার জন্য সকলকে আহ্বান জানাচ্ছি।

এ সময় সারজিস আলম বলেন, এনসিপি বাংলাদেশে ৪৬ নম্বর রাজনৈতিক দল হতে আসেনি। আমরা হয় জনগণের হয়ে সরকারি দল হিসেবে সংসদে প্রতিনিধিত্ব করব, না হয় শক্তিশালী বিরোধী দল হব। জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হতেও আমরা আসিনি।

তিনি বলেন, আগামীকাল শনিবার থেকে এনসিপি জেলা ও মহানগরের আহ্বায়ক কমিটি ঘোষণা শুরু করবে। তিনি আশা প্রকাশ করেন, আজ থেকে তিনদিনের মধ্যে এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আহ্বায়ক কমিটি ঘোষণা করা সম্ভব হবে।

সারজিস আরও বলেন, ১৫ নভেম্বরের মধ্যে দেশের প্রতিটি জেলা ও মহানগরের আহ্বায়ক কমিটি গঠন করতে হবে। ৩০ ডিসেম্বরের মধ্যে দেশের প্রতিটি ওয়ার্ড, জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ডসহ মহানগর, থানা ও ওয়ার্ডে এনসিপির আহ্বায়ক কমিটি থাকতে হবে। যদি আমরা এটি সম্পন্ন করতে পারি, তাহলে আগামী সংসদ নির্বাচনে এনসিপি দেশের শক্তিশালী দুটি রাজনৈতিক দলের মধ্যে একটি হিসেবে অংশগ্রহণ করবে বলেও দাবি করেন তিনি।

এনসিপির এই সমন্বয় সভায় দলের সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ (দক্ষিণাঞ্চল), জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদসহ জ্যেষ্ঠ নেতারা বক্তব্য দেন।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481