ঢাকা ০৭:০৭ পূর্বাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo থাইরয়েডের যেসব লক্ষণ অবহেলা করবেন না Logo ভারতকে এড়িয়ে বাংলাদেশ নিয়ে দ. এশিয়ায় নতুন জোট গড়তে চায় পাকিস্তান Logo শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে খালেদা জিয়ার বিদেশযাত্রা Logo মিয়ানমারে বিমান হামলায় নিহত অন্তত ১৮ Logo নরসিংদীতে সুতার কারখানায় আগুন, এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে Logo ‘স্বৈরাচারকে হটিয়ে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন খালেদা জিয়া’ Logo খালেদা জিয়ার জন্য মঙ্গলবার ঢাকায় আসার অনুমতি চেয়েছে এয়ার অ্যাম্বুলেন্স Logo জাপাকে নির্বাচনের সুযোগ দিতে হবে: জি এম কাদের Logo পেঁয়াজ আমদানিতে নতুন সীমা: প্রতিদিন সর্বোচ্চ ১,৫০০ টন আসতে পারে Logo মওদুদীবাদী দলকে ভোট না দিলে জাহান্নামের ভয় দেখাচ্ছে: মির্জা আব্বাস

‘আ.লীগের চেয়েও ভয়ংকর জামায়াত’— যুবদল সভাপতির বক্তব্য ভাইরাল

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:২৪:১৭ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • ২৯ বার পড়া হয়েছে

‘নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের চেয়েও ভয়ংকর জামায়াত’এমন মন্তব্য করে আলোচনায় এসেছেন বাঁশখালী উপজেলা যুবদলের আহ্বায়ক আবু আহমদ।

তার দেওয়া বক্তব্যের ৫ মিনিট ১২ সেকেন্ডের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) বিকালে উপজেলার চাম্বল ইউনিয়ন যুবদলের উদ্যোগে ধানের শীষের প্রার্থী চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পার সমর্থনে আয়োজিত নির্বাচন প্রস্তুতি সভায় তিনি এ মন্তব্য করেন।

ভিডিওতে আবু আহমদকে বলতে শোনা যায়, ‘আমাদের সঙ্গে আওয়ামী লীগের বড় যুদ্ধ হয়েছিল। সেখানে আমি হাত ও মাথায় আঘাত পেয়েছি। কিন্তু আমার কথা হচ্ছে— আওয়ামী লীগের চেয়েও ভয়ংকর হচ্ছে জামায়াতে ইসলামী। আওয়ামী লীগ আমাদের ওপর অসংখ্যবার অত্যাচার করেছে, এতে সন্দেহ নেই। কিন্তু তার চেয়েও মারাত্মক এই বট বাহিনী।’

তিনি আরও বলেন, ‘দক্ষিণ বাঁশখালীকে আমরা টার্গেট করেছি। অতীতে যে সব নির্বাচন হয়েছে, বিএনপির প্রার্থী জাফরুল ইসলাম চৌধুরী যে পরিমাণ ভোট পেতেন, এখন তারুণ্যের ভোট যোগ করে আমাদের আরও বেশি ভোট পেতে হবে।’

দলের বিপক্ষে অবস্থানকারীদের সমালোচনা করে তিনি বলেন, যারা ধানের শীষের বিপক্ষে কথা বলবে, তারা কোনোদিন জাতীয়তাবাদী দলের কর্মী ছিল না।

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের জয়েন্ট সেক্রেটারি ও চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা জহিরুল ইসলাম বলেন, আমরা তো একসময় বিএনপির শরিক দল ছিলাম। একসঙ্গে জেল খেটেছি, মামলায় লড়েছি, যুদ্ধক্ষেত্রে থেকেছি। এখন নির্বাচন সামনে বলে প্রতিপক্ষ মনে করে যদি খারাপ আচরণ করে, আমাদের আমিরের নির্দেশ, এসবের জবাব সুন্দরভাবে দিতে হবে। আমরা তাদের গালির জবাবে দোয়া দেব, তাদের হেদায়েতের জন্য সবসময় দোয়া করছি।

এ বিষয়ে জানতে বাঁশখালী উপজেলা যুবদলের আহ্বায়ক আবু আহমদকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। পরে ক্ষুদে বার্তা পাঠানো হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

থাইরয়েডের যেসব লক্ষণ অবহেলা করবেন না

‘আ.লীগের চেয়েও ভয়ংকর জামায়াত’— যুবদল সভাপতির বক্তব্য ভাইরাল

আপডেট সময় ০৮:২৪:১৭ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫

‘নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের চেয়েও ভয়ংকর জামায়াত’এমন মন্তব্য করে আলোচনায় এসেছেন বাঁশখালী উপজেলা যুবদলের আহ্বায়ক আবু আহমদ।

তার দেওয়া বক্তব্যের ৫ মিনিট ১২ সেকেন্ডের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) বিকালে উপজেলার চাম্বল ইউনিয়ন যুবদলের উদ্যোগে ধানের শীষের প্রার্থী চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পার সমর্থনে আয়োজিত নির্বাচন প্রস্তুতি সভায় তিনি এ মন্তব্য করেন।

ভিডিওতে আবু আহমদকে বলতে শোনা যায়, ‘আমাদের সঙ্গে আওয়ামী লীগের বড় যুদ্ধ হয়েছিল। সেখানে আমি হাত ও মাথায় আঘাত পেয়েছি। কিন্তু আমার কথা হচ্ছে— আওয়ামী লীগের চেয়েও ভয়ংকর হচ্ছে জামায়াতে ইসলামী। আওয়ামী লীগ আমাদের ওপর অসংখ্যবার অত্যাচার করেছে, এতে সন্দেহ নেই। কিন্তু তার চেয়েও মারাত্মক এই বট বাহিনী।’

তিনি আরও বলেন, ‘দক্ষিণ বাঁশখালীকে আমরা টার্গেট করেছি। অতীতে যে সব নির্বাচন হয়েছে, বিএনপির প্রার্থী জাফরুল ইসলাম চৌধুরী যে পরিমাণ ভোট পেতেন, এখন তারুণ্যের ভোট যোগ করে আমাদের আরও বেশি ভোট পেতে হবে।’

দলের বিপক্ষে অবস্থানকারীদের সমালোচনা করে তিনি বলেন, যারা ধানের শীষের বিপক্ষে কথা বলবে, তারা কোনোদিন জাতীয়তাবাদী দলের কর্মী ছিল না।

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের জয়েন্ট সেক্রেটারি ও চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা জহিরুল ইসলাম বলেন, আমরা তো একসময় বিএনপির শরিক দল ছিলাম। একসঙ্গে জেল খেটেছি, মামলায় লড়েছি, যুদ্ধক্ষেত্রে থেকেছি। এখন নির্বাচন সামনে বলে প্রতিপক্ষ মনে করে যদি খারাপ আচরণ করে, আমাদের আমিরের নির্দেশ, এসবের জবাব সুন্দরভাবে দিতে হবে। আমরা তাদের গালির জবাবে দোয়া দেব, তাদের হেদায়েতের জন্য সবসময় দোয়া করছি।

এ বিষয়ে জানতে বাঁশখালী উপজেলা যুবদলের আহ্বায়ক আবু আহমদকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। পরে ক্ষুদে বার্তা পাঠানো হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481