ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ারের ৬ ইউনিট

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:১১:২৫ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • ৩৯ বার পড়া হয়েছে

আশুলিয়ার জামগড়ায় পলমল গ্রুপের একটি তৈরি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ (সোমবার, ৬ অক্টোবর) দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা যায়, জামগড়া এলাকার ফ্যান্টাসি কিংডমের বিপরীত পাশে থাকা ওই পোশাক কারখানায় দুপুরে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসে নি।

অগ্নিকাণ্ডের ঘটনার বিষয়ে ফায়ার সার্ভিসের এক সদস্য জানান, দুপুরের পর আশুলিয়ার জামগড়া এলাকায় একটি পোশাক কারখানার অগ্নিকাণ্ডের খবর আসে। পরে জিরাবো ফায়ার স্টেশনের তিন ইউনিট ও ডি ইপিজেডের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছায় ও কাজ শুরু করে।

তবে কি কারণে কারখানায় আগুন লেগেছে, কেউ হতাহত হয়েছে কি না বা ক্ষয়ক্ষতির পরিমাণের বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

আমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না, ১২ ফেব্রুয়ারি বিজয় উদযাপন: নুর

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ারের ৬ ইউনিট

আপডেট সময় ০৩:১১:২৫ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫

আশুলিয়ার জামগড়ায় পলমল গ্রুপের একটি তৈরি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ (সোমবার, ৬ অক্টোবর) দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা যায়, জামগড়া এলাকার ফ্যান্টাসি কিংডমের বিপরীত পাশে থাকা ওই পোশাক কারখানায় দুপুরে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসে নি।

অগ্নিকাণ্ডের ঘটনার বিষয়ে ফায়ার সার্ভিসের এক সদস্য জানান, দুপুরের পর আশুলিয়ার জামগড়া এলাকায় একটি পোশাক কারখানার অগ্নিকাণ্ডের খবর আসে। পরে জিরাবো ফায়ার স্টেশনের তিন ইউনিট ও ডি ইপিজেডের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছায় ও কাজ শুরু করে।

তবে কি কারণে কারখানায় আগুন লেগেছে, কেউ হতাহত হয়েছে কি না বা ক্ষয়ক্ষতির পরিমাণের বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481