ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজিতে ‘ফ্লো সাইটোমেট্রি’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৩৭:৫৮ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • ৪৬ বার পড়া হয়েছে

আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজিতে (এএফআইপি)তে শুক্রুবার (১৯ সেপ্টেম্বর) হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের পৃষ্ঠপোষকতায় রক্তরোগ বিশেষজ্ঞদের জন্য অভিজ্ঞ শিক্ষক ও কারিগরি বিশেষজ্ঞদের অংশগ্রহণে ‘ফ্লো সাইটোমেট্রি’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে দেশি-বিদেশি বিশেষজ্ঞ হেমাটোলজিস্টগণ সরাসরি এবং ভিডিও টেলি-কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে ‘ফ্লো সাইটোমেট্রির’ মৌলিক ধারণা, বি-সেল লিম্ফোমা ও একাধিক লিম্ফোমার নির্ণয়, একিউট লিউকেমিয়া নির্ণয়, একিউট লিউকেমিয়া নির্ণয়ের চ্যালেঞ্জ এবং এমআরডি (MRD)-এর নীতি ও সাম্প্রতিক অগ্রগতি বিষয়ে আলোচনা করেন।

উল্লেখ্য, রক্তের ক্যান্সার একটি প্রাণঘাতী রোগ। আমাদের দেশে এ ধরনের রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ ধরনের রোগের চিকিৎসা কেবল কঠিনই নয়, বরং রোগ নির্ণয় করাও চ্যালেঞ্জিং। রক্তের ক্যান্সার প্রাথমিকভাবে নির্ণয়ের পরে তার সঠিক প্রকৃতি নির্ধারন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এএফআইপি এই পদ্ধতি অবলম্বনের ক্ষেত্রে অন্যতম পথিকৃৎ প্রতিষ্ঠান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

আমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না, ১২ ফেব্রুয়ারি বিজয় উদযাপন: নুর

আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজিতে ‘ফ্লো সাইটোমেট্রি’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় ০২:৩৭:৫৮ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজিতে (এএফআইপি)তে শুক্রুবার (১৯ সেপ্টেম্বর) হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের পৃষ্ঠপোষকতায় রক্তরোগ বিশেষজ্ঞদের জন্য অভিজ্ঞ শিক্ষক ও কারিগরি বিশেষজ্ঞদের অংশগ্রহণে ‘ফ্লো সাইটোমেট্রি’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে দেশি-বিদেশি বিশেষজ্ঞ হেমাটোলজিস্টগণ সরাসরি এবং ভিডিও টেলি-কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে ‘ফ্লো সাইটোমেট্রির’ মৌলিক ধারণা, বি-সেল লিম্ফোমা ও একাধিক লিম্ফোমার নির্ণয়, একিউট লিউকেমিয়া নির্ণয়, একিউট লিউকেমিয়া নির্ণয়ের চ্যালেঞ্জ এবং এমআরডি (MRD)-এর নীতি ও সাম্প্রতিক অগ্রগতি বিষয়ে আলোচনা করেন।

উল্লেখ্য, রক্তের ক্যান্সার একটি প্রাণঘাতী রোগ। আমাদের দেশে এ ধরনের রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ ধরনের রোগের চিকিৎসা কেবল কঠিনই নয়, বরং রোগ নির্ণয় করাও চ্যালেঞ্জিং। রক্তের ক্যান্সার প্রাথমিকভাবে নির্ণয়ের পরে তার সঠিক প্রকৃতি নির্ধারন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এএফআইপি এই পদ্ধতি অবলম্বনের ক্ষেত্রে অন্যতম পথিকৃৎ প্রতিষ্ঠান।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481