ঢাকা ০৭:০০ পূর্বাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo থাইরয়েডের যেসব লক্ষণ অবহেলা করবেন না Logo ভারতকে এড়িয়ে বাংলাদেশ নিয়ে দ. এশিয়ায় নতুন জোট গড়তে চায় পাকিস্তান Logo শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে খালেদা জিয়ার বিদেশযাত্রা Logo মিয়ানমারে বিমান হামলায় নিহত অন্তত ১৮ Logo নরসিংদীতে সুতার কারখানায় আগুন, এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে Logo ‘স্বৈরাচারকে হটিয়ে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন খালেদা জিয়া’ Logo খালেদা জিয়ার জন্য মঙ্গলবার ঢাকায় আসার অনুমতি চেয়েছে এয়ার অ্যাম্বুলেন্স Logo জাপাকে নির্বাচনের সুযোগ দিতে হবে: জি এম কাদের Logo পেঁয়াজ আমদানিতে নতুন সীমা: প্রতিদিন সর্বোচ্চ ১,৫০০ টন আসতে পারে Logo মওদুদীবাদী দলকে ভোট না দিলে জাহান্নামের ভয় দেখাচ্ছে: মির্জা আব্বাস

আরও দুই ইসরাইলি জিম্মির মরদেহ ফেরত দিল হামাস

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৪৭:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • ৩৫ বার পড়া হয়েছে

আরও দুই ইসরাইলি জিম্মির মৃতদেহ ফেরত দিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। ডিএনএ পরীক্ষার জন্য ওই দুই মরদেহ ইসরাইলের মধ্যাঞ্চলে ফরেনসিক ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, বুধবার (১৫ অক্টোবর) আন্তর্জাতিক সংস্থা রেডক্রস গাজা উপত্যকা থেকে হামাসের ফেরত দেওয়া আরও দুই জিম্মির মরদেহ তাদের কাছে হস্তান্তর করেছে। ইসরাইলি জিম্মি হিসেবে চিহ্নিত করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ওই মরদেহগুলো হস্তান্তর করেছে।

এর আগে গত সোমবার চার এবং গত মঙ্গলবার তিনজন ইসরাইলি জিম্মির মরদেহ বুঝে পাওয়ার কথা নিশ্চিত করেছে তেল আবিব। ডিএনএ পরীক্ষার জন্য গতকাল রাতে ফেরত দেওয়া ওই দুই মরদেহ ইসরাইলের মধ্যাঞ্চলে ফরেনসিক ইনস্টিটিউটে পাঠানো হয় এবং তাদেরকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস সম্প্রতি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতিতে পৌঁছায়।

ইসরাইল থেকে ফিলিস্তিনি কারাবন্দিদের মুক্তির বিনিময়ে গাজা থেকে ইসরাইলি জিম্মিদের মুক্তি দিতে সম্মত হয় তারা। এর অংশ হিসেবে সোমবার থেকে জিম্মিদের মুক্তি দিচ্ছে তারা।

তবে ইসরাইলের দাবি, হামাস চুক্তির শর্ত পুরোপুরি মানছে না। এর মানে দাঁড়াচ্ছে, গাজায় যেসব জিম্মির মরদেহ এখনো রাখা আছে, সেগুলোর সবই হামাসকে ফেরত দিতে হবে।

ইসরাইল ওয়াশিংটনকে বলে দিয়েছে, গাজা থেকে সব জিম্মির মরদেহ ফেরত না দেওয়া পর্যন্ত চুক্তির পরবর্তী ধাপ এগোতে পারবে না। চুক্তি অনুযায়ী, হামাসের ২৮ জনের মরদেহ হস্তান্তর করার কথা। সোমবার থেকে এ পর্যন্ত মাত্র ৯টি মরদেহ হস্তান্তর করা হয়েছে। মূলত ১০টি মরদেহ হস্তান্তর করা হয়েছিল। তবে একটির নমুনার সঙ্গে কোনো জিম্মির নমুনা মেলেনি।

হামাস বলেছে, তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা অনুযায়ী তাদের প্রতিশ্রুতিগুলো পূরণ করেছে। সব জীবিত ইসরাইলি জিম্মিকে ফেরত দেওয়া হয়েছে। মৃত জিম্মিদের মধ্যে যাদের মরদেহ খুঁজে পাওয়া গেছে, সেগুলো হস্তান্তর করা হয়েছে।

ফিলিস্তিনি এই সংগঠন এবং রেডক্রস বলেছে, গাজার ধ্বংসাবশেষ থেকে জিম্মিদের মরদেহ উদ্ধার করাটা চ্যালেঞ্জিং। আবার কিছু মরদেহ ইসরাইলি বাহিনী নিয়ন্ত্রণাধীন এলাকায় রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

থাইরয়েডের যেসব লক্ষণ অবহেলা করবেন না

আরও দুই ইসরাইলি জিম্মির মরদেহ ফেরত দিল হামাস

আপডেট সময় ০২:৪৭:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

আরও দুই ইসরাইলি জিম্মির মৃতদেহ ফেরত দিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। ডিএনএ পরীক্ষার জন্য ওই দুই মরদেহ ইসরাইলের মধ্যাঞ্চলে ফরেনসিক ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, বুধবার (১৫ অক্টোবর) আন্তর্জাতিক সংস্থা রেডক্রস গাজা উপত্যকা থেকে হামাসের ফেরত দেওয়া আরও দুই জিম্মির মরদেহ তাদের কাছে হস্তান্তর করেছে। ইসরাইলি জিম্মি হিসেবে চিহ্নিত করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ওই মরদেহগুলো হস্তান্তর করেছে।

এর আগে গত সোমবার চার এবং গত মঙ্গলবার তিনজন ইসরাইলি জিম্মির মরদেহ বুঝে পাওয়ার কথা নিশ্চিত করেছে তেল আবিব। ডিএনএ পরীক্ষার জন্য গতকাল রাতে ফেরত দেওয়া ওই দুই মরদেহ ইসরাইলের মধ্যাঞ্চলে ফরেনসিক ইনস্টিটিউটে পাঠানো হয় এবং তাদেরকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস সম্প্রতি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতিতে পৌঁছায়।

ইসরাইল থেকে ফিলিস্তিনি কারাবন্দিদের মুক্তির বিনিময়ে গাজা থেকে ইসরাইলি জিম্মিদের মুক্তি দিতে সম্মত হয় তারা। এর অংশ হিসেবে সোমবার থেকে জিম্মিদের মুক্তি দিচ্ছে তারা।

তবে ইসরাইলের দাবি, হামাস চুক্তির শর্ত পুরোপুরি মানছে না। এর মানে দাঁড়াচ্ছে, গাজায় যেসব জিম্মির মরদেহ এখনো রাখা আছে, সেগুলোর সবই হামাসকে ফেরত দিতে হবে।

ইসরাইল ওয়াশিংটনকে বলে দিয়েছে, গাজা থেকে সব জিম্মির মরদেহ ফেরত না দেওয়া পর্যন্ত চুক্তির পরবর্তী ধাপ এগোতে পারবে না। চুক্তি অনুযায়ী, হামাসের ২৮ জনের মরদেহ হস্তান্তর করার কথা। সোমবার থেকে এ পর্যন্ত মাত্র ৯টি মরদেহ হস্তান্তর করা হয়েছে। মূলত ১০টি মরদেহ হস্তান্তর করা হয়েছিল। তবে একটির নমুনার সঙ্গে কোনো জিম্মির নমুনা মেলেনি।

হামাস বলেছে, তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা অনুযায়ী তাদের প্রতিশ্রুতিগুলো পূরণ করেছে। সব জীবিত ইসরাইলি জিম্মিকে ফেরত দেওয়া হয়েছে। মৃত জিম্মিদের মধ্যে যাদের মরদেহ খুঁজে পাওয়া গেছে, সেগুলো হস্তান্তর করা হয়েছে।

ফিলিস্তিনি এই সংগঠন এবং রেডক্রস বলেছে, গাজার ধ্বংসাবশেষ থেকে জিম্মিদের মরদেহ উদ্ধার করাটা চ্যালেঞ্জিং। আবার কিছু মরদেহ ইসরাইলি বাহিনী নিয়ন্ত্রণাধীন এলাকায় রয়েছে।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481