ঢাকা ১১:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শ্বশুরবাড়ি থেকে নির্বাচনী প্রচারণা শুরু করলেন তারেক রহমান Logo নির্বাচন ও গণভোটে ১৪ সদস্যের পর্যবেক্ষক দল পাঠাবে কমনওয়েলথ Logo ক্রিকেটারদের সঙ্গে আজ জরুরি বৈঠক করবেন ক্রীড়া উপদেষ্টা Logo নির্বাচন পর্যবেক্ষণে ঢাকায় আসছে ইউরোপীয় পার্লামেন্টের ৭ সদস্য Logo গাজা ‘শান্তি পর্ষদে’ থাকছে আমিরাত, সৌদি আরব, তুরস্ক, মিশর, জর্দান, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও কাতার Logo পানির ট্যাংক থেকে শিশু ননদের মরদেহ উদ্ধার, ভাবি গ্রেপ্তার Logo বিএনপির নির্বাচনি থিম সং প্রকাশ Logo সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাফিজ উদ্দিন মারা গেছেন Logo আমার মিছিলে কোনো কিশোর গ্যাং থাকবে না: সাঈদ আল নোমান Logo নিউ ইয়র্কে টেক্সওয়ার্ল্ডে ১৫ প্রদর্শক নিয়ে আলোচনায় বাংলাদেশ

আমি চাকর হয়ে আপনাদের সেবা করতে চাই: মজিবুর রহমান

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:৪৮:১৬ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • ৭২ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী মজিবুর রহমান বলেছেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি যদি আপনাদের ভোটে নির্বাচিত হতে পারি তাহলে আপনারা হবেন আমার মনিব আর আমি আপনাদের চাকর হয়ে সেবা করতে চাই। একজন ভিক্ষুকের যেমন কোনো অহংকার থাকে না, আমার মাঝেও তেমনি কোনো অহংকার পাবেন না। আর আমি একজন ভিক্ষুক হয়ে আপনাদের কাছে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ধানের শীষে ভোট ভিক্ষা চাই। আর আপনাদের সেই ভিক্ষার মাধ্যমে আমি আপনাদের চাকর হয়ে সেবা করব।

সোমবার (৮ নভেম্বর) বেলা ১১টায় গাজীপুর মহানগরের কোনাবাড়ীর নতুনবাজার এলাকায় ৮নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মজিবুর রহমান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ আসনে নির্বাচন করছেন। আর আমি একজন ব্যক্তি মাত্র। এখানে আমাকে ভোট দিলে তারেক রহমানের কাছে গিয়ে এই ভোট যুক্ত হবে। মানুষের মৌলিক চাহিদা পূরণের লক্ষ্যে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ধানের শীষে ভোট দেওয়ার বিকল্প নেই। এ সময় তিনি আরও বলেন, আপনাদের ভোটে আমি যদি নির্বাচিত হই তাহলে এই কোনাবাড়ীর যে অসমাপ্ত কাজগুলো রয়েছে সেগুলো দ্রুত বাস্তবায়নের আশ্বাস দিচ্ছি। আপনারা আমাকে ধানের শীষে ভোট দিবেন আর আমি আপনাদের স্বপ্ন বাস্তবায়ন করে পাশে থাকব ইনশাআল্লাহ।

এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন- কোনাবাড়ী মেট্রো থানা বিএনপির সভাপতি ইদ্রিস আলী সরকার, সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেন, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল বারেক সরকার ও সাধারণ সম্পাদক মিয়া মো. ফরহাদ হোসেনসহ স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা এবং স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

শ্বশুরবাড়ি থেকে নির্বাচনী প্রচারণা শুরু করলেন তারেক রহমান

আমি চাকর হয়ে আপনাদের সেবা করতে চাই: মজিবুর রহমান

আপডেট সময় ০৮:৪৮:১৬ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী মজিবুর রহমান বলেছেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি যদি আপনাদের ভোটে নির্বাচিত হতে পারি তাহলে আপনারা হবেন আমার মনিব আর আমি আপনাদের চাকর হয়ে সেবা করতে চাই। একজন ভিক্ষুকের যেমন কোনো অহংকার থাকে না, আমার মাঝেও তেমনি কোনো অহংকার পাবেন না। আর আমি একজন ভিক্ষুক হয়ে আপনাদের কাছে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ধানের শীষে ভোট ভিক্ষা চাই। আর আপনাদের সেই ভিক্ষার মাধ্যমে আমি আপনাদের চাকর হয়ে সেবা করব।

সোমবার (৮ নভেম্বর) বেলা ১১টায় গাজীপুর মহানগরের কোনাবাড়ীর নতুনবাজার এলাকায় ৮নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মজিবুর রহমান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ আসনে নির্বাচন করছেন। আর আমি একজন ব্যক্তি মাত্র। এখানে আমাকে ভোট দিলে তারেক রহমানের কাছে গিয়ে এই ভোট যুক্ত হবে। মানুষের মৌলিক চাহিদা পূরণের লক্ষ্যে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ধানের শীষে ভোট দেওয়ার বিকল্প নেই। এ সময় তিনি আরও বলেন, আপনাদের ভোটে আমি যদি নির্বাচিত হই তাহলে এই কোনাবাড়ীর যে অসমাপ্ত কাজগুলো রয়েছে সেগুলো দ্রুত বাস্তবায়নের আশ্বাস দিচ্ছি। আপনারা আমাকে ধানের শীষে ভোট দিবেন আর আমি আপনাদের স্বপ্ন বাস্তবায়ন করে পাশে থাকব ইনশাআল্লাহ।

এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন- কোনাবাড়ী মেট্রো থানা বিএনপির সভাপতি ইদ্রিস আলী সরকার, সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেন, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল বারেক সরকার ও সাধারণ সম্পাদক মিয়া মো. ফরহাদ হোসেনসহ স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা এবং স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481