ঢাকা ০৩:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ইরান যুদ্ধে নতুন করে হাজার হাজার সেনা মোতায়েন করতে চায় যুক্তরাষ্ট্র Logo দীর্ঘদিন পর রাষ্ট্রপতির সঙ্গে ঈদের নামাজ পড়বেন পুরুষ প্রধানমন্ত্রী Logo হরমুজ প্রণালি সচল করতে এবার নামছে ইউরোপ ও জাপান Logo নৌযান-জেটি না থাকায় ঝুঁকি নিয়ে মাঝ নদীতে লঞ্চে উঠছে যাত্রীরা Logo ইরান যুদ্ধ শক্তিশালী করেছে নেতানিয়াহুকে, ক্ষতিগ্রস্ত ট্রাম্প ও উপসাগরীয় দেশগুলো Logo সাবেক কাউন্সিলর ও আ. লীগ নেতা হাসু গ্রেপ্তার Logo যুদ্ধের আবহে ১৭৮ মার্কিন-ইসরায়েলি গুপ্তচর গ্রেফতারের দাবি ইরানের Logo বাবাকে জন্নতে পাঠাতে মসজিদেই গলা টিপে মারার চেষ্টা ছেলের Logo যুক্তরাষ্ট্রে হামলার ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: মার্কিন গোয়েন্দা সংস্থা Logo ভুল ধরিয়ে দিন, বিরোধী দলকে পানিসম্পদমন্ত্রী

আমার মেয়র, তোমার মেয়র, মামদানি মামদানি: নিউইয়র্কে বাংলায় মিছিল

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৩৭:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
  • ৪৬ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রে নিউইয়র্কের হিলসাইড অ্যাভিনিউ হঠাৎ মুখরিত হলো বাঙালি কণ্ঠের উচ্ছ্বাসে। সেখানে আয়োজিত একটি নির্বাচনী মিছিলের স্লোগান ছিল বাংলায়—‘আমার মেয়র, তোমার মেয়র, মামদানি মামদানি!’

আগামী মঙ্গলবার (৪ অক্টোবর) অনুষ্ঠিত হতে যাওয়া নিউইয়র্কের মেয়র নির্বাচনকে কেন্দ্র করেই এই মিছিল অনুষ্ঠিত হয়েছে। মেয়র প্রার্থী জোহরান মামদানির সমর্থনে আয়োজিত এই মিছিলে বাংলাদেশি ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত নিউ ইয়র্কবাসীরা অংশ নেন।

রোববার (২ নভেম্বর) মামদানির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ওই মিছিল ও সমাবেশের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। এতে দেখা যায়, বয়স্ক নারী থেকে শুরু করে তরুণ-তরুণী, সবাই একসঙ্গে ছন্দে ছন্দে উচ্চারণ করছেন, ‘মামদানি, মামদানি, জোহরান মামদানি!’

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘Bengalis4 Zohran’ নামে একটি পেজও একই ধরনের ভিডিও শেয়ার করেছে, যেখানে নিউইয়র্কের প্রবাসী বাঙালিরা বাংলা স্লোগানে উচ্ছ্বাস প্রকাশ করছেন।

ওই মিছিল ও সমাবেশে মামদানি তাঁর বক্তব্যে বলেন, ‘এই শহরে যাদেরকে কখনো সন্ত্রাসী বলা হয়েছে, কিংবা কর্মস্থলে নিজের নামকে বিকৃত হতে শুনেছেন—তাদের হাত তুলতে বলছি। আমরা যারা নিজেদের পরিচয়ের কারণে হেয়বোধ করেছি, এই নির্বাচনের লড়াই আমাদের সবার জন্য।’

তিনি আরও যোগ করেন, ‘আমরা শুধু এক কলঙ্কিত সাবেক গভর্নরকে বিদায় দিচ্ছি না; আমরা বিদায় দিচ্ছি সেই রাজনীতিকে, যা লজ্জা ও বৈষম্য তৈরি করে।’
বাংলাদেশি সংস্কৃতির প্রাণচাঞ্চল্যে ভরা এই সমাবেশে ফুটে উঠেছে প্রবাসী সম্প্রদায়ের ঐক্যবোধ ও নিউইয়র্কের বহু সাংস্কৃতিক আবহ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

ইরান যুদ্ধে নতুন করে হাজার হাজার সেনা মোতায়েন করতে চায় যুক্তরাষ্ট্র

আমার মেয়র, তোমার মেয়র, মামদানি মামদানি: নিউইয়র্কে বাংলায় মিছিল

আপডেট সময় ০১:৩৭:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫

যুক্তরাষ্ট্রে নিউইয়র্কের হিলসাইড অ্যাভিনিউ হঠাৎ মুখরিত হলো বাঙালি কণ্ঠের উচ্ছ্বাসে। সেখানে আয়োজিত একটি নির্বাচনী মিছিলের স্লোগান ছিল বাংলায়—‘আমার মেয়র, তোমার মেয়র, মামদানি মামদানি!’

আগামী মঙ্গলবার (৪ অক্টোবর) অনুষ্ঠিত হতে যাওয়া নিউইয়র্কের মেয়র নির্বাচনকে কেন্দ্র করেই এই মিছিল অনুষ্ঠিত হয়েছে। মেয়র প্রার্থী জোহরান মামদানির সমর্থনে আয়োজিত এই মিছিলে বাংলাদেশি ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত নিউ ইয়র্কবাসীরা অংশ নেন।

রোববার (২ নভেম্বর) মামদানির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ওই মিছিল ও সমাবেশের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। এতে দেখা যায়, বয়স্ক নারী থেকে শুরু করে তরুণ-তরুণী, সবাই একসঙ্গে ছন্দে ছন্দে উচ্চারণ করছেন, ‘মামদানি, মামদানি, জোহরান মামদানি!’

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘Bengalis4 Zohran’ নামে একটি পেজও একই ধরনের ভিডিও শেয়ার করেছে, যেখানে নিউইয়র্কের প্রবাসী বাঙালিরা বাংলা স্লোগানে উচ্ছ্বাস প্রকাশ করছেন।

ওই মিছিল ও সমাবেশে মামদানি তাঁর বক্তব্যে বলেন, ‘এই শহরে যাদেরকে কখনো সন্ত্রাসী বলা হয়েছে, কিংবা কর্মস্থলে নিজের নামকে বিকৃত হতে শুনেছেন—তাদের হাত তুলতে বলছি। আমরা যারা নিজেদের পরিচয়ের কারণে হেয়বোধ করেছি, এই নির্বাচনের লড়াই আমাদের সবার জন্য।’

তিনি আরও যোগ করেন, ‘আমরা শুধু এক কলঙ্কিত সাবেক গভর্নরকে বিদায় দিচ্ছি না; আমরা বিদায় দিচ্ছি সেই রাজনীতিকে, যা লজ্জা ও বৈষম্য তৈরি করে।’
বাংলাদেশি সংস্কৃতির প্রাণচাঞ্চল্যে ভরা এই সমাবেশে ফুটে উঠেছে প্রবাসী সম্প্রদায়ের ঐক্যবোধ ও নিউইয়র্কের বহু সাংস্কৃতিক আবহ।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481