ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ইসরাইলের মধ্যাঞ্চলে ইরানের ক্লাস্টার বোমা হামলা Logo ইরান কিছুতেই আত্মসমর্পণ করবে না: পেজেশকিয়ান Logo ইসরায়েলের অস্ত্র উৎপাদন স্থাপনায় ইরানের হামলা Logo চীনের উপহার হাইজ্যাক করে বাপের নাম বসানো হয়েছিল: জামায়াত আমির Logo ইরানকে ‘সন্ত্রাসবাদে সমর্থনকারী রাষ্ট্র’ ঘোষণা আলবেনিয়ার Logo নেতানিয়াহুর কার্যালয়ের পাশে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা Logo ‘আফগানিস্তানে হামলা চালিয়ে পাকিস্তান ইসরায়েলের মতো কাজ করেছে’ Logo ৯ ঘণ্টায় পদ্মা সেতুতে কোটি টাকার বেশি টোল আদায় Logo ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা লারিজানি হামলায় নিহত হয়েছেন: ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী Logo হরমুজ প্রণালী বন্ধ: আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লো ৩ শতাংশের বেশি

আবারও প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ের ইঙ্গিত কমলা হ্যারিসের

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:২৪:৩২ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • ৫৫ বার পড়া হয়েছে

আবারও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে পদে লড়াইয়ের ইঙ্গিত দিয়েছেন সাবেক মার্কিন ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিস। তিনি বলেছেন, তিনি আবারও হোয়াইট হাউস দখলের লড়াইয়ে নামতে পারেন। বিবিসিকে এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি।

২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান ডনাল্ড ট্রাম্পের কাছে হেরে যাওয়ার পর বিবিসিকে এটা তার প্রথম সাক্ষাৎকার। আজ শনিবার (২৫ অক্টোবর) সাক্ষাৎকারটি সম্প্রচার করা হয়েছে।

সাক্ষাৎকারে তিনি বলেছেন, তিনি ‘হয়ত’ একদিন প্রেসিডেন্ট হবেন এবং তিনি এ ব্যাপারে আত্মবিশ্বাসী যে, ভবিষ্যতে হোয়াইট হাউসে একজন নারী প্রেসিডেন্ট থাকবেন আর সেই ব্যক্তিটি হবেন তিনি।

২০২৮ সালের নির্বাচনে ফের প্রার্থিতা জানানোর এটাই তার সবচেয়ে স্পষ্ট ইঙ্গিত। যদিও সাম্প্রতিক জরিপগুলোতে ডেমোক্রেটিক দলের পরবর্তী প্রার্থী হিসেবে তাকে পিছিয়ে রাখা হয়েছে, তবে এসব জরিপকে গুরুত্ব দিচ্ছেন না তিনি।

বিবিসির ‘সানডে উইথ লরা কুয়েনসবার্গ’ অনুষ্ঠানে দেয়া সাক্ষাৎকারে হ্যারিস তার সাবেক প্রতিদ্বন্দ্বী ট্রাম্পকে ‘একজন স্বৈরাচারী’ হিসেবে অভিহিত করেন এবং বলেন, নির্বাচনী প্রচারণায় ট্রাম্প সম্পর্কে যে সতর্কবার্তা তিনি দিয়েছিলেন, তা এখন সত্য প্রমাণিত হয়েছে।

রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের এক বছর আগের নিরঙ্কুশ বিজয়ের পর ডেমোক্র্যাটরা এখনও তাদের পরাজয়ের কারণ খুঁজছে, যেখানে বেশিরভাগ দায় দেয়া হচ্ছে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের ওপর। কাঠগড়ায় তোলা হচ্ছে আগেই প্রার্থিতা থেকে সরে না দাঁড়ানোর জন্য।

তবে এমন প্রশ্নও উঠেছে, পরে প্রার্থী হওয়া হ্যারিস কি আরও ভালোভাবে প্রচারণা চালাতে পারতেন? বিশেষ করে অর্থনীতি ইস্যুতে তার বার্তা কি আরও পরিষ্কার হওয়া উচিত ছিল? এসব আলোচনা ও বিতর্কের মধ্যেই বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে হ্যারিস আবারও প্রেসিডেন্ট পদের লড়াইয়ে ফেরার ইঙ্গিত দিলেন।

তবে তিনি জানান, এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। কিন্তু রাজনীতিতে তার ভূমিকা এখনও শেষ হয়নি। তার কথায়, ‘আমার লড়াই এখনও শেষ হয়নি। আমার পুরো জীবনটাই জনগণের সেবার জন্য নিবেদিত—এটা যেন আমার অস্থিমজ্জায় মিশে আছে।’

বর্তমান জরিপে তিনি এমনকি হলিউড অভিনেতা দ্য রক খ্যাত ডোয়েন জনসনের চেয়েও পিছিয়ে আছেন। এ বিষয়ে তার দৃষ্টি আকর্ষণ করা হলে হ্যারিস বলেন, ‘আমি কখনোই জরিপের কথা শুনে সিদ্ধান্ত নিইনি। যদি শুনতাম, তাহলে প্রথমবারে এ পদে লড়তাম না, এমনকী হয়তো ভাইস প্রেসিডেন্ট পদেও নয়—আর অবশ্যই আজ এই জায়গায় থাকতাম না।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

ইসরাইলের মধ্যাঞ্চলে ইরানের ক্লাস্টার বোমা হামলা

আবারও প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ের ইঙ্গিত কমলা হ্যারিসের

আপডেট সময় ১১:২৪:৩২ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

আবারও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে পদে লড়াইয়ের ইঙ্গিত দিয়েছেন সাবেক মার্কিন ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিস। তিনি বলেছেন, তিনি আবারও হোয়াইট হাউস দখলের লড়াইয়ে নামতে পারেন। বিবিসিকে এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি।

২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান ডনাল্ড ট্রাম্পের কাছে হেরে যাওয়ার পর বিবিসিকে এটা তার প্রথম সাক্ষাৎকার। আজ শনিবার (২৫ অক্টোবর) সাক্ষাৎকারটি সম্প্রচার করা হয়েছে।

সাক্ষাৎকারে তিনি বলেছেন, তিনি ‘হয়ত’ একদিন প্রেসিডেন্ট হবেন এবং তিনি এ ব্যাপারে আত্মবিশ্বাসী যে, ভবিষ্যতে হোয়াইট হাউসে একজন নারী প্রেসিডেন্ট থাকবেন আর সেই ব্যক্তিটি হবেন তিনি।

২০২৮ সালের নির্বাচনে ফের প্রার্থিতা জানানোর এটাই তার সবচেয়ে স্পষ্ট ইঙ্গিত। যদিও সাম্প্রতিক জরিপগুলোতে ডেমোক্রেটিক দলের পরবর্তী প্রার্থী হিসেবে তাকে পিছিয়ে রাখা হয়েছে, তবে এসব জরিপকে গুরুত্ব দিচ্ছেন না তিনি।

বিবিসির ‘সানডে উইথ লরা কুয়েনসবার্গ’ অনুষ্ঠানে দেয়া সাক্ষাৎকারে হ্যারিস তার সাবেক প্রতিদ্বন্দ্বী ট্রাম্পকে ‘একজন স্বৈরাচারী’ হিসেবে অভিহিত করেন এবং বলেন, নির্বাচনী প্রচারণায় ট্রাম্প সম্পর্কে যে সতর্কবার্তা তিনি দিয়েছিলেন, তা এখন সত্য প্রমাণিত হয়েছে।

রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের এক বছর আগের নিরঙ্কুশ বিজয়ের পর ডেমোক্র্যাটরা এখনও তাদের পরাজয়ের কারণ খুঁজছে, যেখানে বেশিরভাগ দায় দেয়া হচ্ছে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের ওপর। কাঠগড়ায় তোলা হচ্ছে আগেই প্রার্থিতা থেকে সরে না দাঁড়ানোর জন্য।

তবে এমন প্রশ্নও উঠেছে, পরে প্রার্থী হওয়া হ্যারিস কি আরও ভালোভাবে প্রচারণা চালাতে পারতেন? বিশেষ করে অর্থনীতি ইস্যুতে তার বার্তা কি আরও পরিষ্কার হওয়া উচিত ছিল? এসব আলোচনা ও বিতর্কের মধ্যেই বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে হ্যারিস আবারও প্রেসিডেন্ট পদের লড়াইয়ে ফেরার ইঙ্গিত দিলেন।

তবে তিনি জানান, এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। কিন্তু রাজনীতিতে তার ভূমিকা এখনও শেষ হয়নি। তার কথায়, ‘আমার লড়াই এখনও শেষ হয়নি। আমার পুরো জীবনটাই জনগণের সেবার জন্য নিবেদিত—এটা যেন আমার অস্থিমজ্জায় মিশে আছে।’

বর্তমান জরিপে তিনি এমনকি হলিউড অভিনেতা দ্য রক খ্যাত ডোয়েন জনসনের চেয়েও পিছিয়ে আছেন। এ বিষয়ে তার দৃষ্টি আকর্ষণ করা হলে হ্যারিস বলেন, ‘আমি কখনোই জরিপের কথা শুনে সিদ্ধান্ত নিইনি। যদি শুনতাম, তাহলে প্রথমবারে এ পদে লড়তাম না, এমনকী হয়তো ভাইস প্রেসিডেন্ট পদেও নয়—আর অবশ্যই আজ এই জায়গায় থাকতাম না।’

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481