ঢাকা ০৬:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

আফগানিস্তানে ৮ মাস বন্দি থাকার পর কাতারের মধ্যস্থতায় মুক্তি পেলেন ব্রিটিশ দম্পতি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:১৭:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে

প্রায় আট মাস ধরে আফগানিস্তানে বন্দি থাকা ব্রিটিশ দম্পতি পিটার রেইনল্ডস (৮০) এবং তার স্ত্রী বার্বি রেইনল্ডস (৭৬) মুক্তি পেয়েছেন।

দম্পতিটি প্রায় দুই দশক ধরে আফগানিস্তানে বসবাস করেছেন। গত ১ ফেব্রুয়ারি দেশে ফেরার পথে তালেবান সরকার তাদের আটক করে। শুক্রবার কাতারের মধ্যস্থতার মাধ্যমে তাদের মুক্তি দেয়া হয়।

কাতারের একজন কর্মকর্তা জানিয়েছেন, মুক্তির পর তারা প্রথমে স্বাস্থ্য পরীক্ষার জন্য কাতারে যাবেন এবং পরে যুক্তরাজ্যে যাত্রা করবেন।

তালেবান জানিয়েছে, দম্পতিটি আফগান আইন লঙ্ঘন করেছিলেন এবং বিচারিক প্রক্রিয়ার পর তাদের মুক্তি দেয়া হয়েছে, যদিও তাদের আটক হওয়ার সঠিক কারণ প্রকাশ করা হয়নি।

ব্রিটিশ দম্পতি জানায়, ‘এই অভিজ্ঞতা আমাদের মনে করিয়ে দিয়েছে কূটনীতি, সহমর্মিতা এবং আন্তর্জাতিক সহযোগিতার শক্তি।’

পিটার ও বার্বি রেইনল্ডস ১৯৭০ সালে কাবুলে বিয়ে করেছিলেন এবং গত ১৮ বছর ধরে একটি চ্যারিটেবল প্রশিক্ষণ প্রোগ্রাম পরিচালনা করেছেন। তালেবান সরকার ক্ষমতা গ্রহনের পরও তারা আফগানিস্তানে থাকার সিদ্ধান্ত নেন।

পরিবার জানিয়েছে, বন্দিদশায় তাদের স্বাস্থ্য মারাত্মকভাবে নাজুক ছিল। দম্পতির ছেলে জোনাথান রেইনল্ডস জুলাইয়ে বলেছিলেন, তার বাবা জ্বরে আক্রান্ত ছিলেন এবং মা অ্যানিমিয়া ও অপুষ্টির কারণে অনুভূতি হারিয়েছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

আফগানিস্তানে ৮ মাস বন্দি থাকার পর কাতারের মধ্যস্থতায় মুক্তি পেলেন ব্রিটিশ দম্পতি

আপডেট সময় ০৯:১৭:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫