ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ভোটকেন্দ্র সংস্কারে ৬ কোটি টাকা বরাদ্দ, তদারকিতে কমিটি Logo অপরিচিত নাম্বার থেকে মিঠুনকে হুমকি Logo ট্রাম্পের সাথে দেখা করতে হোয়াইট হাউসে পৌঁছেছেন মাচাদো Logo খালেদা জিয়ার সংগ্রামী জীবন নিয়ে আলোকচিত্র প্রদর্শনী আজ Logo না ফেরার দেশে ‘মিস ক্যালকাটা’ খ্যাত অভিনেত্রী জয়শ্রী কবির Logo পাসওয়ার্ড জটিলতা পোস্টাল ভোটারদের কল সেন্টারে যোগাযোগের আহ্বান ইসির Logo ১১ দলের নির্বাচনী ঐক্যের ‘ঐতিহাসিক যাত্রা’ Logo নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী ইয়াছিন, পেলেন সমন্বয়কের দায়িত্ব Logo গ্রিনল্যান্ড দখলে অনড় যুক্তরাষ্ট্র, পাল্টা জবাবে সেনা পাঠাচ্ছে ইইউ Logo ইলেকশন ইঞ্জিনিয়ারিং বরদাশত করবো না: জামায়াত আমির

আন্দোলন দমাতে হাসিনাকে যে পরামর্শ দিয়েছিলেন তারেক সিদ্দিকী

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:১৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • ৪০ বার পড়া হয়েছে

জুলাই আন্দোলনে গত বছরের ৪ আগস্ট রাতে শেখ হাসিনাকে বিশেষ পরামর্শ দেন তার নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারেক সিদ্দিকী। গুলি চালিয়ে কিছু লোক মেরে ফেললে বিক্ষোভ এমনিতেই দমন হয়ে যাবে বলে পরামর্শ দেন তিনি।

এর ফলে শেখ হাসিনার নির্দেশে পরদিন ৫ আগস্ট ঢাকাসহ সারা দেশে শত শত আন্দোলনকারীকে গুলি করে গণহত্যা চালানো হয়। শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর আগমুহূর্ত পর্যন্ত হত্যাযজ্ঞ চালিয়ে ক্ষমতায় থাকার সব ধরনের অপচেষ্টা করেন।

জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগে (ফরমাল চার্জ) এমন তথ্য উঠে এসেছে। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন।

এ মামলার একমাত্র আসামি হাসানুল হক ইনু। তার বিরুদ্ধে ৮টি অভিযোগ আনা হয়েছে। আনুষ্ঠানিক অভিযোগ ৩৯ পৃষ্ঠার। এতে ২০ জনকে সাক্ষী রাখা হয়েছে। আগামী ২৯ সেপ্টেম্বর এ মামলায় ইনুকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।

বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ এই আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন। জুলাই আন্দোলন দমনে হত্যাযজ্ঞ ছাড়াও পিলখানা হত্যাকাণ্ড, বিরোধীদের দমনে বিচারপতিদের পুরস্কার প্রদান, সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসনকে সাজা দিয়ে দুই বিচারপতির উপঢৌকন গ্রহণ, প্রধান বিচারপতি এসকে সিনহাকে দেশত্যাগে বাধ্য করা, বিচারপতি খায়রুল হকের প্রতারণাসহ ফ্যাসিবাদী আওয়ামী সরকারের নানা অপকর্ম উঠে আসে ফরমাল চার্জে।

এতে বলা হয়, আন্দোলন চলাকালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মন্ত্রিপরিষদের সদস্য, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও ১৪ দলীয় জোটের নেতারা দলগতভাবে সিদ্ধান্ত নেন দেশব্যাপী মানবতাবিরোধী অপরাধ সংঘটন করার। ১৪ দলীয় জোটের অন্যতম শরিক ছিল হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন জাসদও আন্দোলন দমনে সর্বাত্মকভাবে কাজ করে।

ফরমাল চার্জ থেকে জানা যায়, ১৪ দলীয় জোটপ্রধান তৎকালীন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৪ জুলাই গণভবনে সংবাদ সম্মেলন ডাকেন। সেখানে আন্দোলনকারীদের রাজাকার, রাজাকারের বাচ্চা ও রাজাকারের নাতি-পুতি বলে উসকানিমূলক বক্তব্য প্রদান করেন।

তিনি আন্দোলন দমনে ড্রোন, হেলিকপ্টার ও মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ প্রদান করেন। শেখ হাসিনা ও তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির ফোনালাপ থেকে জানা যায়, শেখ হাসিনা আন্দোলন দমনে পুলিশ, বিজিবি মোতায়েনসহ আন্দোলনকারীদের হত্যার নির্দেশনা আগেই দিয়ে রেখেছিলেন।

শেখ হাসিনা

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

ভোটকেন্দ্র সংস্কারে ৬ কোটি টাকা বরাদ্দ, তদারকিতে কমিটি

আন্দোলন দমাতে হাসিনাকে যে পরামর্শ দিয়েছিলেন তারেক সিদ্দিকী

আপডেট সময় ১২:১৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫

জুলাই আন্দোলনে গত বছরের ৪ আগস্ট রাতে শেখ হাসিনাকে বিশেষ পরামর্শ দেন তার নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারেক সিদ্দিকী। গুলি চালিয়ে কিছু লোক মেরে ফেললে বিক্ষোভ এমনিতেই দমন হয়ে যাবে বলে পরামর্শ দেন তিনি।

এর ফলে শেখ হাসিনার নির্দেশে পরদিন ৫ আগস্ট ঢাকাসহ সারা দেশে শত শত আন্দোলনকারীকে গুলি করে গণহত্যা চালানো হয়। শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর আগমুহূর্ত পর্যন্ত হত্যাযজ্ঞ চালিয়ে ক্ষমতায় থাকার সব ধরনের অপচেষ্টা করেন।

জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগে (ফরমাল চার্জ) এমন তথ্য উঠে এসেছে। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন।

এ মামলার একমাত্র আসামি হাসানুল হক ইনু। তার বিরুদ্ধে ৮টি অভিযোগ আনা হয়েছে। আনুষ্ঠানিক অভিযোগ ৩৯ পৃষ্ঠার। এতে ২০ জনকে সাক্ষী রাখা হয়েছে। আগামী ২৯ সেপ্টেম্বর এ মামলায় ইনুকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।

বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ এই আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন। জুলাই আন্দোলন দমনে হত্যাযজ্ঞ ছাড়াও পিলখানা হত্যাকাণ্ড, বিরোধীদের দমনে বিচারপতিদের পুরস্কার প্রদান, সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসনকে সাজা দিয়ে দুই বিচারপতির উপঢৌকন গ্রহণ, প্রধান বিচারপতি এসকে সিনহাকে দেশত্যাগে বাধ্য করা, বিচারপতি খায়রুল হকের প্রতারণাসহ ফ্যাসিবাদী আওয়ামী সরকারের নানা অপকর্ম উঠে আসে ফরমাল চার্জে।

এতে বলা হয়, আন্দোলন চলাকালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মন্ত্রিপরিষদের সদস্য, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও ১৪ দলীয় জোটের নেতারা দলগতভাবে সিদ্ধান্ত নেন দেশব্যাপী মানবতাবিরোধী অপরাধ সংঘটন করার। ১৪ দলীয় জোটের অন্যতম শরিক ছিল হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন জাসদও আন্দোলন দমনে সর্বাত্মকভাবে কাজ করে।

ফরমাল চার্জ থেকে জানা যায়, ১৪ দলীয় জোটপ্রধান তৎকালীন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৪ জুলাই গণভবনে সংবাদ সম্মেলন ডাকেন। সেখানে আন্দোলনকারীদের রাজাকার, রাজাকারের বাচ্চা ও রাজাকারের নাতি-পুতি বলে উসকানিমূলক বক্তব্য প্রদান করেন।

তিনি আন্দোলন দমনে ড্রোন, হেলিকপ্টার ও মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ প্রদান করেন। শেখ হাসিনা ও তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির ফোনালাপ থেকে জানা যায়, শেখ হাসিনা আন্দোলন দমনে পুলিশ, বিজিবি মোতায়েনসহ আন্দোলনকারীদের হত্যার নির্দেশনা আগেই দিয়ে রেখেছিলেন।

শেখ হাসিনা

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481