ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চীনের উপহার হাইজ্যাক করে বাপের নাম বসানো হয়েছিল: জামায়াত আমির Logo ইরানকে ‘সন্ত্রাসবাদে সমর্থনকারী রাষ্ট্র’ ঘোষণা আলবেনিয়ার Logo নেতানিয়াহুর কার্যালয়ের পাশে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা Logo ‘আফগানিস্তানে হামলা চালিয়ে পাকিস্তান ইসরায়েলের মতো কাজ করেছে’ Logo ৯ ঘণ্টায় পদ্মা সেতুতে কোটি টাকার বেশি টোল আদায় Logo ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা লারিজানি হামলায় নিহত হয়েছেন: ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী Logo হরমুজ প্রণালী বন্ধ: আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লো ৩ শতাংশের বেশি Logo ইরানকে দোষারোপের ফাঁদ: ড্রোনের নকল করে মুসলিম দেশে হামলা Logo হরমুজ প্রণালি দিয়ে চলাচলের বিশেষ অনুমতি পেল কোন কোন দেশ? Logo কদরের রাতে মিজানুর রহমান আজহারির পোস্ট মুহূর্তে ভাইরাল

আটক ফ্লোটিলা স্বেচ্ছাসেবকদের ‘সন্ত্রাসী’ বলে ভর্ৎসনা ইসরায়েলি মন্ত্রীর

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:৩০:২১ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
  • ৮৮ বার পড়া হয়েছে

গাজামুখী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নৌবহর থেকে ইসরায়েলি বাহিনীর হাতে আটক হওয়া শত শত অধিকারকর্মীদের মেঝেতে বসিয়ে ইসরায়েলের অতি-ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির ‘সন্ত্রাসী’ বলে অভিহিত করে ভর্ৎসনা করছেন—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়েছে।

সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ২ অক্টোবর (বৃহস্পতিবার) সন্ধ্যায় এই ঘটনাটি ইসরায়েলের আশদোদ বন্দরে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

ভিডিওটির অনানুষ্ঠানিক অনুবাদ অনুসারে, বেন-গভির দাবি করেন ফ্লোটিলার জাহাজগুলোকে ‘সম্পূর্ণ খালি’ পাওয়া গেছে এবং তারা গাজার জন্য কোনো ত্রাণ সহায়তা নিয়ে আসেনি। মন্ত্রী কটাক্ষ করে বলেন, ‘তারা আসলে সাহায্য করতে আসেনি। তারা এসেছিল সন্ত্রাসীদের জন্য। এরা সন্ত্রাসী।’

এদিকে, ত্রাণবাহী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরের শেষ জাহাজ ‘দ্য ম্যারিনেট’ এখনো গাজার আঞ্চলিক জলসীমার দিকে এগিয়ে যাচ্ছে বলে খবর পাওয়া গেছে। আল জাজিরা জানিয়েছে, জিএমটি ৪টা ৩০ মিনিট পর্যন্ত (বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টা) ইসরায়েলি বাহিনী এই ইয়টটিকে আটক করতে পারেনি।

একটি লাইভ ভিডিও ফিডে দেখা গেছে, সূর্যোদয়ের সাথে সাথে পোলিশ পতাকাবাহী এই নৌযানটি ভূমধ্যসাগরের আন্তর্জাতিক জলসীমা দিয়ে অগ্রসর হচ্ছে। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার জিও ট্র্যাকারের তথ্য অনুযায়ী, জাহাজটি তখন গাজার আঞ্চলিক জলসীমা থেকে প্রায় ৪৮ নটিক্যাল মাইল (৮৮ কিলোমিটার) পশ্চিমে অবস্থান করছিল।

‘দ্য ম্যারিনেট’ জাহাজে মোট ছয়জন আরোহী রয়েছেন। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে জাহাজটির ক্যাপ্টেন জানান, তাদের নৌযানের ইঞ্জিনের সমস্যা ছিল, যা এখন সমাধান করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

চীনের উপহার হাইজ্যাক করে বাপের নাম বসানো হয়েছিল: জামায়াত আমির

আটক ফ্লোটিলা স্বেচ্ছাসেবকদের ‘সন্ত্রাসী’ বলে ভর্ৎসনা ইসরায়েলি মন্ত্রীর

আপডেট সময় ০৭:৩০:২১ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫

গাজামুখী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নৌবহর থেকে ইসরায়েলি বাহিনীর হাতে আটক হওয়া শত শত অধিকারকর্মীদের মেঝেতে বসিয়ে ইসরায়েলের অতি-ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির ‘সন্ত্রাসী’ বলে অভিহিত করে ভর্ৎসনা করছেন—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়েছে।

সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ২ অক্টোবর (বৃহস্পতিবার) সন্ধ্যায় এই ঘটনাটি ইসরায়েলের আশদোদ বন্দরে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

ভিডিওটির অনানুষ্ঠানিক অনুবাদ অনুসারে, বেন-গভির দাবি করেন ফ্লোটিলার জাহাজগুলোকে ‘সম্পূর্ণ খালি’ পাওয়া গেছে এবং তারা গাজার জন্য কোনো ত্রাণ সহায়তা নিয়ে আসেনি। মন্ত্রী কটাক্ষ করে বলেন, ‘তারা আসলে সাহায্য করতে আসেনি। তারা এসেছিল সন্ত্রাসীদের জন্য। এরা সন্ত্রাসী।’

এদিকে, ত্রাণবাহী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরের শেষ জাহাজ ‘দ্য ম্যারিনেট’ এখনো গাজার আঞ্চলিক জলসীমার দিকে এগিয়ে যাচ্ছে বলে খবর পাওয়া গেছে। আল জাজিরা জানিয়েছে, জিএমটি ৪টা ৩০ মিনিট পর্যন্ত (বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টা) ইসরায়েলি বাহিনী এই ইয়টটিকে আটক করতে পারেনি।

একটি লাইভ ভিডিও ফিডে দেখা গেছে, সূর্যোদয়ের সাথে সাথে পোলিশ পতাকাবাহী এই নৌযানটি ভূমধ্যসাগরের আন্তর্জাতিক জলসীমা দিয়ে অগ্রসর হচ্ছে। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার জিও ট্র্যাকারের তথ্য অনুযায়ী, জাহাজটি তখন গাজার আঞ্চলিক জলসীমা থেকে প্রায় ৪৮ নটিক্যাল মাইল (৮৮ কিলোমিটার) পশ্চিমে অবস্থান করছিল।

‘দ্য ম্যারিনেট’ জাহাজে মোট ছয়জন আরোহী রয়েছেন। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে জাহাজটির ক্যাপ্টেন জানান, তাদের নৌযানের ইঞ্জিনের সমস্যা ছিল, যা এখন সমাধান করা হয়েছে।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481