ঢাকা ১১:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শাকসু নির্বাচন স্থগিত : কঠোর কর্মসূচির হুশিয়ারি শিক্ষার্থীদের Logo শান্তিতে নোবেল জয়ী মাচাদোর সঙ্গে বৃহস্পতিবার বৈঠকে বসবেন ট্রাম্প Logo প্রাথমিক শিক্ষক নিয়োগ: ‘প্রশ্নফাঁসের বিশ্বাসযোগ্য কোনো প্রমাণ মেলেনি, শিগগির ফল প্রকাশ’ Logo পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে করাচিতে বিক্ষোভ Logo সরকারপন্থী মিছিল ‘বিদেশি শত্রুদের পরিকল্পনাকে ব্যর্থ করে দিয়েছে’: খামেনি Logo ছাত্র সংসদ নির্বাচন বন্ধ মানে শিক্ষার্থীদের ভোটাধিকার ও গণতন্ত্র খর্ব: ভিপি সাদিক কায়েম Logo মুক্তাগাছায় জাতীয় পার্টির ২ শতাধিক নেতার বিএনপিতে যোগদান Logo পূর্ণিমা বললেন, ‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’ Logo ৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ আরবেলোয়া Logo মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের আগুন ৫ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি

আজ ২২ ক্যারেট স্বর্ণের ভরির দাম কত?

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:১৭:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে

বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ার প্রভাব পড়েছে দেশের বাজারেও। সবশেষ শনিবার (১ নভেম্বর) রাতে ১ হাজার ৬৮০ টাকা বাড়িয়ে ২ লাখ ১ হাজার ৭৭৬ টাকা স্বর্ণের নতুন দর ঘোষণা করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। যা ১ নভেম্বর ছিল ২ লাখ ৯৬ টাকায়। ২ নভেম্বর কার্যকর ওই দামেই মঙ্গলবার (৪ নভেম্বর) স্বর্ণ বিক্রি হবে।

বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বাড়ার ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণ কিনতে হবে ২ লাখ ১ হাজার ৭৭৬ টাকায় (যা ১ নভেম্বর ছিল ২ লাখ ৯৬ টাকা)। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৯২ হাজার ৫৯৬ টাকা (১ নভেম্বর ছিল ১ লাখ ৯০ হাজার ৯৯৮ টাকা), ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৫ হাজার ৮১ টাকা (১ নভেম্বর ছিল ১ লাখ ৬৩ হাজার ৭১৬ টাকা) এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৭ হাজার ১৮০ টাকা (১ নভেম্বর ছিল ১ লাখ ৩৬ হাজার ১৪ টাকা) নির্ধারণ করা হয়েছে।

স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে বলে জানিয়েছে বাজুস। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

শাকসু নির্বাচন স্থগিত : কঠোর কর্মসূচির হুশিয়ারি শিক্ষার্থীদের

আজ ২২ ক্যারেট স্বর্ণের ভরির দাম কত?

আপডেট সময় ১১:১৭:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫

বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ার প্রভাব পড়েছে দেশের বাজারেও। সবশেষ শনিবার (১ নভেম্বর) রাতে ১ হাজার ৬৮০ টাকা বাড়িয়ে ২ লাখ ১ হাজার ৭৭৬ টাকা স্বর্ণের নতুন দর ঘোষণা করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। যা ১ নভেম্বর ছিল ২ লাখ ৯৬ টাকায়। ২ নভেম্বর কার্যকর ওই দামেই মঙ্গলবার (৪ নভেম্বর) স্বর্ণ বিক্রি হবে।

বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বাড়ার ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণ কিনতে হবে ২ লাখ ১ হাজার ৭৭৬ টাকায় (যা ১ নভেম্বর ছিল ২ লাখ ৯৬ টাকা)। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৯২ হাজার ৫৯৬ টাকা (১ নভেম্বর ছিল ১ লাখ ৯০ হাজার ৯৯৮ টাকা), ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৫ হাজার ৮১ টাকা (১ নভেম্বর ছিল ১ লাখ ৬৩ হাজার ৭১৬ টাকা) এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৭ হাজার ১৮০ টাকা (১ নভেম্বর ছিল ১ লাখ ৩৬ হাজার ১৪ টাকা) নির্ধারণ করা হয়েছে।

স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে বলে জানিয়েছে বাজুস। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481