ঢাকা ০১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শাকসু নির্বাচন স্থগিত : কঠোর কর্মসূচির হুশিয়ারি শিক্ষার্থীদের Logo শান্তিতে নোবেল জয়ী মাচাদোর সঙ্গে বৃহস্পতিবার বৈঠকে বসবেন ট্রাম্প Logo প্রাথমিক শিক্ষক নিয়োগ: ‘প্রশ্নফাঁসের বিশ্বাসযোগ্য কোনো প্রমাণ মেলেনি, শিগগির ফল প্রকাশ’ Logo পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে করাচিতে বিক্ষোভ Logo সরকারপন্থী মিছিল ‘বিদেশি শত্রুদের পরিকল্পনাকে ব্যর্থ করে দিয়েছে’: খামেনি Logo ছাত্র সংসদ নির্বাচন বন্ধ মানে শিক্ষার্থীদের ভোটাধিকার ও গণতন্ত্র খর্ব: ভিপি সাদিক কায়েম Logo মুক্তাগাছায় জাতীয় পার্টির ২ শতাধিক নেতার বিএনপিতে যোগদান Logo পূর্ণিমা বললেন, ‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’ Logo ৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ আরবেলোয়া Logo মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের আগুন ৫ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি

‘আগামী নির্বাচনই প্রমাণ করবে সালাউদ্দিন কাদের নির্দোষ’

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৩৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • ৪৯ বার পড়া হয়েছে

ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময়ে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে। তাকে নির্দোষ দাবি করেছেন তার ছেলে বিএনপি মনোনীত প্রার্থী হুম্মাম কাদের চৌধুরী। তিনি বলেছেন, আগামী নির্বাচনই প্রমাণ করবে সালাউদ্দিন কাদের নির্দোষ।

শনিবার (২২ নভেম্বর) উপজেলার কাদেরনগরে সালাউদ্দিন কাদের চৌধুরীর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি হুম্মাম কাদের চৌধুরী আবেগঘন ভাষণে বলেন, আমরা আব্বার রূহের মাগফিরাত কামনায় একত্রিত হয়েছি। আল্লামা বাবুনগরী এসে বলে গেছেন, সালাউদ্দিন কাদের চৌধুরী জান্নাতবাসী। আমার বাবার জান্নাত নিশ্চিত, বরং আমরা-ই বেশি গুণাহগার মানুষ।

তিনি বলেন, রাঙ্গুনিয়ায় উঠান বৈঠক ও গণসংযোগে ঘুরে দেখি, মানুষ আমাকে ‘ভাইপুত’ বলে ডাকছে। এটাই আমার শক্তি। আমি আপনাদের কাছ থেকে চাইতে এসেছি। ফেব্রুয়ারির ভোটই প্রমাণ করবে, সালাউদ্দিন কাদের চৌধুরী নির্দোষ ছিলেন।

হুম্মাম কাদের চৌধুরী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সালাউদ্দিন কাদের চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানিয়ে ধানের শীষ প্রতীকে সবার সমর্থন চান।

স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, কারাগারে দেখা করতে গেলে আব্বা সবসময় রাঙ্গুনিয়ার মানুষের খবর নিতেন। তিনি বলতেন, ‘আজ আমি যা হয়েছি, রাঙ্গুনিয়ার মানুষের ভালোবাসায় হয়েছি।’ আপনাদের দোয়া নিয়ে প্রমাণ করতে চাই, তিনি ছিলেন যোগ্য ও সত্যিকারের নেতা।

অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী। এসময় উপস্থিত ছিলেন সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী ফরহাত কাদের চৌধুরী, বড়ছেলে ফয়েজ কাদের চৌধুরী, বিএনপি নেতা কাজী এম এন আলম, শওকত আলী নুর, অধ্যাপক মো. মহসিন, অ্যাডভোকেট কামাল হোসেন চৌধুরী, ফজলুল করিম চৌধুরী মিনা, জাহাঙ্গীর আলম চৌধুরী, নুরুল আমিন তালুকদার, মাহাবুব ছাফা, নিজামুল হক তপন, জেলা যুবদল নেতা ইউসুফ চৌধুরী, মুরাদ চৌধুরী, বিএনপি নেতা খোরশেদ আলম হেলাল উদ্দিন শাহ, যুগ্ম আহ্বায়ক, এখতেয়ার হোসেন, মো. মসিউদ্দৌলাহ, আবছার চৌধুরী, ভিপি আনছুর উদ্দিন,মাসুদ চৌধুরী, ফারুকুল ইসলামসহ ছাত্রদল ও যুবদলের নেতৃবৃন্দ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

শাকসু নির্বাচন স্থগিত : কঠোর কর্মসূচির হুশিয়ারি শিক্ষার্থীদের

‘আগামী নির্বাচনই প্রমাণ করবে সালাউদ্দিন কাদের নির্দোষ’

আপডেট সময় ০৯:৩৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫

ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময়ে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে। তাকে নির্দোষ দাবি করেছেন তার ছেলে বিএনপি মনোনীত প্রার্থী হুম্মাম কাদের চৌধুরী। তিনি বলেছেন, আগামী নির্বাচনই প্রমাণ করবে সালাউদ্দিন কাদের নির্দোষ।

শনিবার (২২ নভেম্বর) উপজেলার কাদেরনগরে সালাউদ্দিন কাদের চৌধুরীর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি হুম্মাম কাদের চৌধুরী আবেগঘন ভাষণে বলেন, আমরা আব্বার রূহের মাগফিরাত কামনায় একত্রিত হয়েছি। আল্লামা বাবুনগরী এসে বলে গেছেন, সালাউদ্দিন কাদের চৌধুরী জান্নাতবাসী। আমার বাবার জান্নাত নিশ্চিত, বরং আমরা-ই বেশি গুণাহগার মানুষ।

তিনি বলেন, রাঙ্গুনিয়ায় উঠান বৈঠক ও গণসংযোগে ঘুরে দেখি, মানুষ আমাকে ‘ভাইপুত’ বলে ডাকছে। এটাই আমার শক্তি। আমি আপনাদের কাছ থেকে চাইতে এসেছি। ফেব্রুয়ারির ভোটই প্রমাণ করবে, সালাউদ্দিন কাদের চৌধুরী নির্দোষ ছিলেন।

হুম্মাম কাদের চৌধুরী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সালাউদ্দিন কাদের চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানিয়ে ধানের শীষ প্রতীকে সবার সমর্থন চান।

স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, কারাগারে দেখা করতে গেলে আব্বা সবসময় রাঙ্গুনিয়ার মানুষের খবর নিতেন। তিনি বলতেন, ‘আজ আমি যা হয়েছি, রাঙ্গুনিয়ার মানুষের ভালোবাসায় হয়েছি।’ আপনাদের দোয়া নিয়ে প্রমাণ করতে চাই, তিনি ছিলেন যোগ্য ও সত্যিকারের নেতা।

অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী। এসময় উপস্থিত ছিলেন সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী ফরহাত কাদের চৌধুরী, বড়ছেলে ফয়েজ কাদের চৌধুরী, বিএনপি নেতা কাজী এম এন আলম, শওকত আলী নুর, অধ্যাপক মো. মহসিন, অ্যাডভোকেট কামাল হোসেন চৌধুরী, ফজলুল করিম চৌধুরী মিনা, জাহাঙ্গীর আলম চৌধুরী, নুরুল আমিন তালুকদার, মাহাবুব ছাফা, নিজামুল হক তপন, জেলা যুবদল নেতা ইউসুফ চৌধুরী, মুরাদ চৌধুরী, বিএনপি নেতা খোরশেদ আলম হেলাল উদ্দিন শাহ, যুগ্ম আহ্বায়ক, এখতেয়ার হোসেন, মো. মসিউদ্দৌলাহ, আবছার চৌধুরী, ভিপি আনছুর উদ্দিন,মাসুদ চৌধুরী, ফারুকুল ইসলামসহ ছাত্রদল ও যুবদলের নেতৃবৃন্দ।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481