ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo স্বর্ণের ভরি ছাড়াল ২ লাখ ৪৪ হাজার, ভাঙল রেকর্ড Logo বিশ্বব্যবস্থা পাল্টে দেওয়া ট্রাম্পের এক বছর Logo নির্বাচনে বাম গণতান্ত্রিক শক্তিকে বিজয়ী করার আহ্বান যুক্তরাজ্য গণতান্ত্রিক যুক্তফ্রন্টের Logo খেলাফত মজলিসের প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন জামায়াত নেতা Logo ‘স্বরাষ্ট্র উপদেষ্টা’ সেজে ডিসির কাছে টাকা দাবি, প্রতারক গ্রেফতার Logo সংস্কার তো বিএনপির সন্তান: মির্জা ফখরুল Logo চিকিৎসা নিতে থাইল্যান্ড যাওয়ার অনুমতি মেলেনি আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের Logo জুলাই সনদের পক্ষে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান মুক্তিযোদ্ধা সংসদের Logo কোনো ধান্দাবাজ ও কসাইদের হাতে দেশকে পড়তে দেব না : মির্জা আব্বাস Logo বিএনপি ক্ষমতায় না গেলে বেশি ক্ষতিগ্রস্ত হবে আলেম সমাজ : দুলু

আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার প্রশ্ন অবান্তর : হাসনাত আব্দুল্লাহ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:৪২:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
  • ৪১ বার পড়া হয়েছে

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আওয়ামী লীগের সঙ্গে এনসিপির সমঝোতার প্রশ্ন অবান্তর আর বিএনপি জামায়াতের সঙ্গে দুরত্বের বিষয়টিও ঠিক নয়। ৩১ অক্টোবর (শুক্রবার) দুপুরে পিরোজপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন হাসনাত আব্দুল্লাহ।

হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী লীগকে বাদ দিয়েই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। ৫ আগস্টের পর আওয়ামী লীগবিহীন বাংলাদেশ রয়েছে। তাদের সাথে সমঝোতার প্রশ্নই অবান্তর।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আমরা বারবার বলে আসছি, নির্বাচন কমিশন যে সিদ্ধান্তগুলো নেয় সেই সিদ্ধান্তগুলোর কোনো নীতিমালা নেই। সকালে ঘুম থেকে উঠে মনে হলো এটা দেবে, ব্যাস সেটাই ঘোষণা দিয়ে দিল। এখন পর্যন্ত কোন নীতিমালার মধ্য দিয়ে শাপলা অন্তর্ভুক্ত করা হয়নি, তা কিন্তু স্পষ্ট করা হয় নাই। আবার কোন নীতিমালার মধ্য দিয়ে বেগুনকে অন্তর্ভুক্ত করা হয়েছে, তারা সেটাও স্পষ্ট করেনি।’

তিনি আরও বলেন, ‘গতকাল দেখলাম যে, শাপলা কলি অন্তর্ভুক্ত করেছে। এটা আসলে কোন নীতিমালার ভিতিতে করেছে, সেটা স্পষ্ট নয় আমাদের কাছে। সেজন্য আমরা বারবার যেটি ফোকাস করছি সেটি হচ্ছে, নির্বাচন কমিশন এভাবে আসলে চলতে পারে না। তাদের নীতিমালা থাকতে হবে। এটা জনগণের প্রতিষ্ঠান। সাংবিধানিক প্রতিষ্ঠান নীতিমালা ভিত্তিতেই চলতে হবে। একটা নিয়মের ভিত্তিতে চলতে হবে।’

বরিশাল বিভাগে তিন দিনের সাংগঠনিক সফর করছেন হাসনাত আব্দুল্লাহ। সফরের প্রথম দিন শুক্রবার সকাল সাড়ে ১০টায় পিরোজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এনসিপির জেলা সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন এবং কেন্দ্রীয সদস্য ও বরিশাল জেলার প্রধান সমন্বয়কারী আবু সাঈদ মুসা। সমন্বয় সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয যুগ্ম সদস্যসচিব ও পিরোজপুর জেলার প্রধান সমন্বয়কারী মশিউর রহমান।

সভায় এনসিপিকে আরও শক্তিশালী করাসহ সাংগঠনিক নানা দিক নিয়ে আলোচনা হয়। সভায় জানানো হয়, শিগগিরই পিরোজপুর জেলা কমিটি ঘোষণা করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

স্বর্ণের ভরি ছাড়াল ২ লাখ ৪৪ হাজার, ভাঙল রেকর্ড

আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার প্রশ্ন অবান্তর : হাসনাত আব্দুল্লাহ

আপডেট সময় ০৮:৪২:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আওয়ামী লীগের সঙ্গে এনসিপির সমঝোতার প্রশ্ন অবান্তর আর বিএনপি জামায়াতের সঙ্গে দুরত্বের বিষয়টিও ঠিক নয়। ৩১ অক্টোবর (শুক্রবার) দুপুরে পিরোজপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন হাসনাত আব্দুল্লাহ।

হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী লীগকে বাদ দিয়েই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। ৫ আগস্টের পর আওয়ামী লীগবিহীন বাংলাদেশ রয়েছে। তাদের সাথে সমঝোতার প্রশ্নই অবান্তর।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আমরা বারবার বলে আসছি, নির্বাচন কমিশন যে সিদ্ধান্তগুলো নেয় সেই সিদ্ধান্তগুলোর কোনো নীতিমালা নেই। সকালে ঘুম থেকে উঠে মনে হলো এটা দেবে, ব্যাস সেটাই ঘোষণা দিয়ে দিল। এখন পর্যন্ত কোন নীতিমালার মধ্য দিয়ে শাপলা অন্তর্ভুক্ত করা হয়নি, তা কিন্তু স্পষ্ট করা হয় নাই। আবার কোন নীতিমালার মধ্য দিয়ে বেগুনকে অন্তর্ভুক্ত করা হয়েছে, তারা সেটাও স্পষ্ট করেনি।’

তিনি আরও বলেন, ‘গতকাল দেখলাম যে, শাপলা কলি অন্তর্ভুক্ত করেছে। এটা আসলে কোন নীতিমালার ভিতিতে করেছে, সেটা স্পষ্ট নয় আমাদের কাছে। সেজন্য আমরা বারবার যেটি ফোকাস করছি সেটি হচ্ছে, নির্বাচন কমিশন এভাবে আসলে চলতে পারে না। তাদের নীতিমালা থাকতে হবে। এটা জনগণের প্রতিষ্ঠান। সাংবিধানিক প্রতিষ্ঠান নীতিমালা ভিত্তিতেই চলতে হবে। একটা নিয়মের ভিত্তিতে চলতে হবে।’

বরিশাল বিভাগে তিন দিনের সাংগঠনিক সফর করছেন হাসনাত আব্দুল্লাহ। সফরের প্রথম দিন শুক্রবার সকাল সাড়ে ১০টায় পিরোজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এনসিপির জেলা সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন এবং কেন্দ্রীয সদস্য ও বরিশাল জেলার প্রধান সমন্বয়কারী আবু সাঈদ মুসা। সমন্বয় সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয যুগ্ম সদস্যসচিব ও পিরোজপুর জেলার প্রধান সমন্বয়কারী মশিউর রহমান।

সভায় এনসিপিকে আরও শক্তিশালী করাসহ সাংগঠনিক নানা দিক নিয়ে আলোচনা হয়। সভায় জানানো হয়, শিগগিরই পিরোজপুর জেলা কমিটি ঘোষণা করা হবে।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481