ঢাকা ০৯:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ভোটকেন্দ্র সংস্কারে ৬ কোটি টাকা বরাদ্দ, তদারকিতে কমিটি Logo অপরিচিত নাম্বার থেকে মিঠুনকে হুমকি Logo ট্রাম্পের সাথে দেখা করতে হোয়াইট হাউসে পৌঁছেছেন মাচাদো Logo খালেদা জিয়ার সংগ্রামী জীবন নিয়ে আলোকচিত্র প্রদর্শনী আজ Logo না ফেরার দেশে ‘মিস ক্যালকাটা’ খ্যাত অভিনেত্রী জয়শ্রী কবির Logo পাসওয়ার্ড জটিলতা পোস্টাল ভোটারদের কল সেন্টারে যোগাযোগের আহ্বান ইসির Logo ১১ দলের নির্বাচনী ঐক্যের ‘ঐতিহাসিক যাত্রা’ Logo নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী ইয়াছিন, পেলেন সমন্বয়কের দায়িত্ব Logo গ্রিনল্যান্ড দখলে অনড় যুক্তরাষ্ট্র, পাল্টা জবাবে সেনা পাঠাচ্ছে ইইউ Logo ইলেকশন ইঞ্জিনিয়ারিং বরদাশত করবো না: জামায়াত আমির

অ্যাডেলকে টপকে ইতিহাস গড়লেন টেইলর সুইফট

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:৪২:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
  • ৫১ বার পড়া হয়েছে

প্রায় এক দশক ধরে সর্বোচ্চ বিক্রি হওয়া অ্যালবামের রেকর্ডটি অ্যাডেলের দখলে ছিল, তবে এবার তা ভেঙে দিলেন টেইলর সুইফট। গত ৩ অক্টোবর প্রকাশিত সুইফটের ১২তম অ্যালবাম ‘দ্য লাইফ অব আ শোগার্ল’ শিগগিরই আলোড়ন সৃষ্টি করেছে সংগীত জগতে।

২০১৫ সালে অ্যাডেলের ‘টোয়েন্টি ফাইভ’ অ্যালবামটি এক সপ্তাহে ৩৪ লাখ কপি বিক্রি করে ইতিহাসের সেরা বিক্রি হওয়া অ্যালবামের রেকর্ড গড়েছিল। ওই বছরই অ্যালবামটি বিক্রি হয় ১ কোটি ৭০ লাখ কপি, যা আজ পর্যন্ত অপ্রতিরোধ্য ছিল। তবে টেইলর সুইফট মাত্র পাঁচ দিনে তার ‘দ্য লাইফ অব আ শোগার্ল’ অ্যালবামের মাধ্যমে এই রেকর্ডটি ভেঙে দিলেন। ফিজিক্যাল এবং স্ট্রিমিং মিলিয়ে এখন পর্যন্ত বিক্রি হয়েছে ৩৫ লাখ কপি।

বিলবোর্ডের তথ্য অনুযায়ী, এক সপ্তাহ পূর্ণ হতে আরও দুই দিন বাকি, তাই এই সংখ্যাটা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

টেইলর সুইফটের অ্যালবামটি শুধু ব্যবসায়িক দিক থেকে সফল নয়, বরং সমালোচকদের কাছ থেকেও মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। তবে সুইফট মিশ্র প্রতিক্রিয়া নিয়ে একেবারে খোলামেলা। তিনি বলেন, যেকোনো ধরনের আলোচনাকে আমি স্বাগত জানাই। শিল্প সম্পর্কে গঠনমূলক সমালোচনাকে আমি সম্মান করি।

সুইফট আরও যোগ করেছেন, সব গানের প্রতিক্রিয়া তাৎক্ষণিক আসে না। অনেক ভক্ত আমাকে বলেছে, ‘রেপুটেশন’ তাদের প্রথমে পছন্দ হয়নি, তবে এখন সেটাই তাদের সবচেয়ে পছন্দের অ্যালবাম। কিংবা ‘ফেয়ারলেস’ শুনে অনেকেই, এখন তারা ‘এভারমোর’ পছন্দ করে। এসব আমার চোখে ধরা পড়ে এবং আমি জানি, আমি কী তৈরি করেছি।

২০২৪ সালে প্রকাশিত সুইফটের ‘দ্য টর্চারড পোয়েটস ডিপার্টমেন্ট’ অ্যালবামটি এক সপ্তাহে ২৫ লাখ কপি বিক্রি হয়েছিল। তবে এই নতুন অ্যালবামটি তার আগের অ্যালবামের চেয়ে দর্শকদের আরো বেশি মনোযোগ আকর্ষণ করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

ভোটকেন্দ্র সংস্কারে ৬ কোটি টাকা বরাদ্দ, তদারকিতে কমিটি

অ্যাডেলকে টপকে ইতিহাস গড়লেন টেইলর সুইফট

আপডেট সময় ০৭:৪২:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫

প্রায় এক দশক ধরে সর্বোচ্চ বিক্রি হওয়া অ্যালবামের রেকর্ডটি অ্যাডেলের দখলে ছিল, তবে এবার তা ভেঙে দিলেন টেইলর সুইফট। গত ৩ অক্টোবর প্রকাশিত সুইফটের ১২তম অ্যালবাম ‘দ্য লাইফ অব আ শোগার্ল’ শিগগিরই আলোড়ন সৃষ্টি করেছে সংগীত জগতে।

২০১৫ সালে অ্যাডেলের ‘টোয়েন্টি ফাইভ’ অ্যালবামটি এক সপ্তাহে ৩৪ লাখ কপি বিক্রি করে ইতিহাসের সেরা বিক্রি হওয়া অ্যালবামের রেকর্ড গড়েছিল। ওই বছরই অ্যালবামটি বিক্রি হয় ১ কোটি ৭০ লাখ কপি, যা আজ পর্যন্ত অপ্রতিরোধ্য ছিল। তবে টেইলর সুইফট মাত্র পাঁচ দিনে তার ‘দ্য লাইফ অব আ শোগার্ল’ অ্যালবামের মাধ্যমে এই রেকর্ডটি ভেঙে দিলেন। ফিজিক্যাল এবং স্ট্রিমিং মিলিয়ে এখন পর্যন্ত বিক্রি হয়েছে ৩৫ লাখ কপি।

বিলবোর্ডের তথ্য অনুযায়ী, এক সপ্তাহ পূর্ণ হতে আরও দুই দিন বাকি, তাই এই সংখ্যাটা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

টেইলর সুইফটের অ্যালবামটি শুধু ব্যবসায়িক দিক থেকে সফল নয়, বরং সমালোচকদের কাছ থেকেও মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। তবে সুইফট মিশ্র প্রতিক্রিয়া নিয়ে একেবারে খোলামেলা। তিনি বলেন, যেকোনো ধরনের আলোচনাকে আমি স্বাগত জানাই। শিল্প সম্পর্কে গঠনমূলক সমালোচনাকে আমি সম্মান করি।

সুইফট আরও যোগ করেছেন, সব গানের প্রতিক্রিয়া তাৎক্ষণিক আসে না। অনেক ভক্ত আমাকে বলেছে, ‘রেপুটেশন’ তাদের প্রথমে পছন্দ হয়নি, তবে এখন সেটাই তাদের সবচেয়ে পছন্দের অ্যালবাম। কিংবা ‘ফেয়ারলেস’ শুনে অনেকেই, এখন তারা ‘এভারমোর’ পছন্দ করে। এসব আমার চোখে ধরা পড়ে এবং আমি জানি, আমি কী তৈরি করেছি।

২০২৪ সালে প্রকাশিত সুইফটের ‘দ্য টর্চারড পোয়েটস ডিপার্টমেন্ট’ অ্যালবামটি এক সপ্তাহে ২৫ লাখ কপি বিক্রি হয়েছিল। তবে এই নতুন অ্যালবামটি তার আগের অ্যালবামের চেয়ে দর্শকদের আরো বেশি মনোযোগ আকর্ষণ করেছে।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481