ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ইরানে হামলাকে সমর্থন জানাল পাকিস্তানের বিচ্ছিন্নতাবাদী সংগঠন Logo শিক্ষাপ্রতিষ্ঠানে ‘র‌্যাগ ডে’ বন্ধে মাউশির কঠোর নির্দেশনা Logo স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে ঝুপড়িমুক্ত হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত Logo তেহরান কখনোই যুদ্ধবিরতি বা আলোচনার জন্য অনুরোধ করেনি: ইরানের পররাষ্ট্রমন্ত্রী Logo পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন Logo মির্জা আব্বাসকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি Logo শহীদ মিনারে গুলিতে নিহত রাকিব ‘ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি’র রাকিব নন, জানাল পরিবার Logo তোমরা কি আমার আঙুল গুনতে চাও, প্রশ্ন নেতানিয়াহুর Logo খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে আজ দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী Logo চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র পদে দাঁড়াতে পারেন সাদিক কায়েম

অমুসলিমদের কি মসজিদে প্রবেশ নিষেধ?

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:২০:০৮ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • ৪৫ বার পড়া হয়েছে

প্রশ্ন: আমি অমুসলিমদের মাঝে দাওয়াতি কাজ করে থাকি। আমাদের একটা দাওয়াহ সেন্টার আছে। সঙ্গে একটি মসজিদও আছে। একদিন এক হিন্দু যুবককে দাওয়াতের উদ্দেশ্যে আমাদের মসজিদে নিয়ে আসি। সেখানে বসে তার সঙ্গে কথা বলি ও তাকে ইসলামের দাওয়াত দিই।

পরে স্থানীয় এক লোক বলল, অমুসলিমদের জন্য মসজিদে প্রবেশের সুযোগ নেই। তাকে মসজিদে নিয়ে এসে আপনি ঠিক করেননি।

জানার বিষয় হল, তার কথা কি ঠিক? এক্ষেত্রে শরীয়তের বিধান কী?

উত্তর: না, লোকটির ওই কথা ঠিক নয়। মসজিদের আদব-সম্মান রক্ষা করে অমুসলিমদের জন্যও মসজিদে প্রবেশ করার অনুমতি আছে। আর দাওয়াতি উদ্দেশ্যে হলে তো কোনো সমস্যাই নেই। সুতরাং আপনি তাকে মসজিদে এনে কোনো অন্যায় করেননি।

উসমান ইবনে আবিল আস রা. বর্ণনা করেন–

أنَّ وَفْدَ ثَقِيْفٍ لَمَّا قَدِمُوْا عَلَى رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أنْزَلَهُم الْمَسْجِدَ، لِيَكُوْنَ أرَقَّ لِقُلُوْبِهِمْ.

অর্থাৎ যখন ছাকীফ গোত্রের প্রতিনিধিদল নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসল, নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মসজিদে থাকার ব্যবস্থা করে দিলেন। যেন তাদের দিল নরম হয়। (সুনানে আবু দাউদ, হাদিস ৩০২০)

হানাফি মাজহাব মতে, অমুসলিমরা কোনো প্রয়োজন হলে মুসলমানদের অনুমতি নিয়ে মসজিদে প্রবেশ করতে পারবে।

ইমাম শাফেয়ি (রহ)-এর মতে, অমুসলিমরা মসজিদুল হারামে প্রবেশ করতে পারবে না, তবে অন্য যেকোনো মসজিদে প্রবেশ করতে পারবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

ইরানে হামলাকে সমর্থন জানাল পাকিস্তানের বিচ্ছিন্নতাবাদী সংগঠন

অমুসলিমদের কি মসজিদে প্রবেশ নিষেধ?

আপডেট সময় ১২:২০:০৮ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

প্রশ্ন: আমি অমুসলিমদের মাঝে দাওয়াতি কাজ করে থাকি। আমাদের একটা দাওয়াহ সেন্টার আছে। সঙ্গে একটি মসজিদও আছে। একদিন এক হিন্দু যুবককে দাওয়াতের উদ্দেশ্যে আমাদের মসজিদে নিয়ে আসি। সেখানে বসে তার সঙ্গে কথা বলি ও তাকে ইসলামের দাওয়াত দিই।

পরে স্থানীয় এক লোক বলল, অমুসলিমদের জন্য মসজিদে প্রবেশের সুযোগ নেই। তাকে মসজিদে নিয়ে এসে আপনি ঠিক করেননি।

জানার বিষয় হল, তার কথা কি ঠিক? এক্ষেত্রে শরীয়তের বিধান কী?

উত্তর: না, লোকটির ওই কথা ঠিক নয়। মসজিদের আদব-সম্মান রক্ষা করে অমুসলিমদের জন্যও মসজিদে প্রবেশ করার অনুমতি আছে। আর দাওয়াতি উদ্দেশ্যে হলে তো কোনো সমস্যাই নেই। সুতরাং আপনি তাকে মসজিদে এনে কোনো অন্যায় করেননি।

উসমান ইবনে আবিল আস রা. বর্ণনা করেন–

أنَّ وَفْدَ ثَقِيْفٍ لَمَّا قَدِمُوْا عَلَى رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أنْزَلَهُم الْمَسْجِدَ، لِيَكُوْنَ أرَقَّ لِقُلُوْبِهِمْ.

অর্থাৎ যখন ছাকীফ গোত্রের প্রতিনিধিদল নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসল, নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মসজিদে থাকার ব্যবস্থা করে দিলেন। যেন তাদের দিল নরম হয়। (সুনানে আবু দাউদ, হাদিস ৩০২০)

হানাফি মাজহাব মতে, অমুসলিমরা কোনো প্রয়োজন হলে মুসলমানদের অনুমতি নিয়ে মসজিদে প্রবেশ করতে পারবে।

ইমাম শাফেয়ি (রহ)-এর মতে, অমুসলিমরা মসজিদুল হারামে প্রবেশ করতে পারবে না, তবে অন্য যেকোনো মসজিদে প্রবেশ করতে পারবে।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481