ঢাকা ০৫:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo থাইরয়েডের যেসব লক্ষণ অবহেলা করবেন না Logo ভারতকে এড়িয়ে বাংলাদেশ নিয়ে দ. এশিয়ায় নতুন জোট গড়তে চায় পাকিস্তান Logo শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে খালেদা জিয়ার বিদেশযাত্রা Logo মিয়ানমারে বিমান হামলায় নিহত অন্তত ১৮ Logo নরসিংদীতে সুতার কারখানায় আগুন, এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে Logo ‘স্বৈরাচারকে হটিয়ে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন খালেদা জিয়া’ Logo খালেদা জিয়ার জন্য মঙ্গলবার ঢাকায় আসার অনুমতি চেয়েছে এয়ার অ্যাম্বুলেন্স Logo জাপাকে নির্বাচনের সুযোগ দিতে হবে: জি এম কাদের Logo পেঁয়াজ আমদানিতে নতুন সীমা: প্রতিদিন সর্বোচ্চ ১,৫০০ টন আসতে পারে Logo মওদুদীবাদী দলকে ভোট না দিলে জাহান্নামের ভয় দেখাচ্ছে: মির্জা আব্বাস

অভিযোগ মাথায় নিয়ে সরে গেলেন ডিসি তারেক

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:১৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • ৪৮ বার পড়া হয়েছে

নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে সরে গেলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের ডিসি তারেক জুবায়ের। তার স্থলাভিষিক্ত হিসেবে ডিএমপির প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগের উপপুলিশ কমিশনার মিয়া মোহাম্মদ আশিস বিন হাসানকে পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে জানানো হয়, ডিএমপির প্রসিকিশন বিভাগের উপপুলিশ কমিশনার তারেক জুবায়েরকে ডিএমপির ক্রাইম বিভাগ এবং ডিএমপির প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগের উপপুলিশ কমিশনার মিয়া মোহাম্মদ আশিস বিন হাসানকে প্রসিকিশন বিভাগে পদায়ন করা হলো।

আর আগে দৈনিক যুগান্তর ঢাকার আদালতে প্রসিকিউশন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের কয়েকজনের বিরুদ্ধে ঘুস গ্রহণ, বদলি বাণিজ্য ও বন্দিদের অবৈধ সুবিধা দেওয়ার বিষয়ে সংবাদ প্রকাশ করে। প্রসিকিউশন বিভাগের ওই কর্মকর্তারা আদালতের জিআর (সাধারণ নিবন্ধন) শাখার নথি আটকে বিচারপ্রার্থীদের কাছ থেকে গোপনে টাকা আদায় ছাড়াও হাজতখানায় বন্দিদের সাক্ষাৎ ও খাবারের সুযোগ দেওয়ার জন্যও ঘুস নিতেন।

আদালতে কর্মরত পুলিশের একজন সাব-ইন্সপেক্টরের (এসআই) নেতৃত্বে চলতো এ ঘুস বাণিজ্য। এসবের সঙ্গেও ডিসি প্রসিকিশনের সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

থাইরয়েডের যেসব লক্ষণ অবহেলা করবেন না

অভিযোগ মাথায় নিয়ে সরে গেলেন ডিসি তারেক

আপডেট সময় ০৯:১৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে সরে গেলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের ডিসি তারেক জুবায়ের। তার স্থলাভিষিক্ত হিসেবে ডিএমপির প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগের উপপুলিশ কমিশনার মিয়া মোহাম্মদ আশিস বিন হাসানকে পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে জানানো হয়, ডিএমপির প্রসিকিশন বিভাগের উপপুলিশ কমিশনার তারেক জুবায়েরকে ডিএমপির ক্রাইম বিভাগ এবং ডিএমপির প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগের উপপুলিশ কমিশনার মিয়া মোহাম্মদ আশিস বিন হাসানকে প্রসিকিশন বিভাগে পদায়ন করা হলো।

আর আগে দৈনিক যুগান্তর ঢাকার আদালতে প্রসিকিউশন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের কয়েকজনের বিরুদ্ধে ঘুস গ্রহণ, বদলি বাণিজ্য ও বন্দিদের অবৈধ সুবিধা দেওয়ার বিষয়ে সংবাদ প্রকাশ করে। প্রসিকিউশন বিভাগের ওই কর্মকর্তারা আদালতের জিআর (সাধারণ নিবন্ধন) শাখার নথি আটকে বিচারপ্রার্থীদের কাছ থেকে গোপনে টাকা আদায় ছাড়াও হাজতখানায় বন্দিদের সাক্ষাৎ ও খাবারের সুযোগ দেওয়ার জন্যও ঘুস নিতেন।

আদালতে কর্মরত পুলিশের একজন সাব-ইন্সপেক্টরের (এসআই) নেতৃত্বে চলতো এ ঘুস বাণিজ্য। এসবের সঙ্গেও ডিসি প্রসিকিশনের সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ রয়েছে।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481