ঢাকা ১০:১১ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo পাকিস্তানের অভিযোগ প্রত্যাখান করল ভারত Logo ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে ‘হামলার’ প্রতিবাদে কেএমপি দপ্তরের সামনে বিক্ষোভ Logo জামায়াত কি ইসলামের ঠিকাদারি নিয়েছে : প্রশ্ন সালাহউদ্দিনের Logo হাসিনার বিরুদ্ধে সরাসরি লড়াই করেছেন আল্লামা মামুনুল হক : হাসনাত আব্দুল্লাহ Logo নতুন ঘোষণা দিয়ে শাহবাগ ছাড়ল ইনকিলাব মঞ্চ Logo ৫ বিষয়ে ভিত্তি করে বিএনপির ইশতেহার: মাহদী আমিন Logo চট্টগ্রাম বন্দরের বিষয়ে সব সিদ্ধান্ত জনগণকে জানিয়ে নিতে হবে: ফরহাদ মজহার Logo আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগ জামায়াতের Logo উন্মুক্ত মঞ্চে তারেক রহমানকে সরাসরি আলোচনার আমন্ত্রণ জামায়াত আমিরের Logo মিথ্যাচারের দাঁতভাঙা জবাব দেবে জনগণ: মির্জা আব্বাস

অদ্ভুত নীতিমালা মানলে উত্তর কোরিয়ায় দেখা যাবে ইংলিশ প্রিমিয়ার লিগ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:১২:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
  • ৩৭ বার পড়া হয়েছে

 উত্তর কোরিয়া বিশ্বে সবচেয়ে কঠোর নিয়ন্ত্রণ ও গোপনীয়তার জন্য পরিচিত। দেশটির সর্বেসর্বা কিম জং উনের নির্দেশই সেখানে চূড়ান্ত বলে মানা হয়। বাইরের বিশ্বের প্রভাব প্রায় নেই বললেই চলেএকেবারে বিচ্ছিন্ন একটি রাষ্ট্র। এমন পরিস্থিতিতে এবার তারা ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে। প্রথমবারের মতো আগামী কয়েক মাসের মধ্যেই দেশটিতে সম্প্রচার হতে চলেছে ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবল।

এতদিন বিশ্বের জনপ্রিয় এই লিগটি উত্তর কোরিয়ার সমর্থকেরা দেখতে পেতেন না, কারণ সেখানে প্রিমিয়ার লিগ দেখানো সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। তবে এবার কঠোর কয়েকটি শর্তের ভিত্তিতে এই সম্প্রচারের অনুমতি দিয়েছেন কিম।

দ্য গার্ডিয়ানের তথ্যমতে, মোট পাঁচটি শর্ত জুড়ে দেওয়া হয়েছে। প্রথমত, কোনো ম্যাচই সরাসরি দেখানো যাবে নাঅর্থাৎ উত্তর কোরিয়ার দর্শকরা লাইভ অ্যাকশন উপভোগ করতে পারবেন না।

দ্বিতীয়ত, প্রতিটি ৯০ মিনিটের ম্যাচ কাটছাঁট করে মাত্র ৬০ মিনিটে নামিয়ে আনা হবে। শাসকগোষ্ঠীর মতে ‘অপ্রয়োজনীয়’ ও ‘অনুচিত’ দৃশ্যগুলো বাদ দেওয়া হবে।

আরও একটি বড় শর্ত হলোদক্ষিণ কোরিয়ার খেলোয়াড়দের সম্পৃক্ত কোনো দৃশ্য পুরোপুরি সরিয়ে ফেলা হবে। এর ফলে ব্রেন্টফোর্ডের কিম জি-সু কিংবা উলভসের হোয়াং হি-চ্যানকে উত্তর কোরিয়ার দর্শকরা কোনোভাবেই দেখতে পাবেন না।

তাছাড়া সম্প্রচারিত দৃশ্যের ভেতর স্টেডিয়াম, বিজ্ঞাপন বোর্ড, স্কোর গ্রাফিক্স কিংবা ব্যানারে থাকা সব ইংরেজি শব্দ বাদ দিয়ে সেখানে উত্তর কোরিয়ার ভাষা ব্যবহার করা হবে।

এ ছাড়া এলজিবিটিকিউ প্রতীক বা রেইনবো ফ্ল্যাগ সম্পর্কিত যেকোনো দৃশ্যও সেন্সর করে বাদ দেওয়া হবে। এসব কঠোর সম্পাদনা ও অদ্ভুত নীতিমালা মেনে প্রিমিয়ার লিগের খেলা দেখতে পারবেন উত্তর কোরিয়ার নাগরিকরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের অভিযোগ প্রত্যাখান করল ভারত

অদ্ভুত নীতিমালা মানলে উত্তর কোরিয়ায় দেখা যাবে ইংলিশ প্রিমিয়ার লিগ

আপডেট সময় ০৪:১২:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫

 উত্তর কোরিয়া বিশ্বে সবচেয়ে কঠোর নিয়ন্ত্রণ ও গোপনীয়তার জন্য পরিচিত। দেশটির সর্বেসর্বা কিম জং উনের নির্দেশই সেখানে চূড়ান্ত বলে মানা হয়। বাইরের বিশ্বের প্রভাব প্রায় নেই বললেই চলেএকেবারে বিচ্ছিন্ন একটি রাষ্ট্র। এমন পরিস্থিতিতে এবার তারা ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে। প্রথমবারের মতো আগামী কয়েক মাসের মধ্যেই দেশটিতে সম্প্রচার হতে চলেছে ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবল।

এতদিন বিশ্বের জনপ্রিয় এই লিগটি উত্তর কোরিয়ার সমর্থকেরা দেখতে পেতেন না, কারণ সেখানে প্রিমিয়ার লিগ দেখানো সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। তবে এবার কঠোর কয়েকটি শর্তের ভিত্তিতে এই সম্প্রচারের অনুমতি দিয়েছেন কিম।

দ্য গার্ডিয়ানের তথ্যমতে, মোট পাঁচটি শর্ত জুড়ে দেওয়া হয়েছে। প্রথমত, কোনো ম্যাচই সরাসরি দেখানো যাবে নাঅর্থাৎ উত্তর কোরিয়ার দর্শকরা লাইভ অ্যাকশন উপভোগ করতে পারবেন না।

দ্বিতীয়ত, প্রতিটি ৯০ মিনিটের ম্যাচ কাটছাঁট করে মাত্র ৬০ মিনিটে নামিয়ে আনা হবে। শাসকগোষ্ঠীর মতে ‘অপ্রয়োজনীয়’ ও ‘অনুচিত’ দৃশ্যগুলো বাদ দেওয়া হবে।

আরও একটি বড় শর্ত হলোদক্ষিণ কোরিয়ার খেলোয়াড়দের সম্পৃক্ত কোনো দৃশ্য পুরোপুরি সরিয়ে ফেলা হবে। এর ফলে ব্রেন্টফোর্ডের কিম জি-সু কিংবা উলভসের হোয়াং হি-চ্যানকে উত্তর কোরিয়ার দর্শকরা কোনোভাবেই দেখতে পাবেন না।

তাছাড়া সম্প্রচারিত দৃশ্যের ভেতর স্টেডিয়াম, বিজ্ঞাপন বোর্ড, স্কোর গ্রাফিক্স কিংবা ব্যানারে থাকা সব ইংরেজি শব্দ বাদ দিয়ে সেখানে উত্তর কোরিয়ার ভাষা ব্যবহার করা হবে।

এ ছাড়া এলজিবিটিকিউ প্রতীক বা রেইনবো ফ্ল্যাগ সম্পর্কিত যেকোনো দৃশ্যও সেন্সর করে বাদ দেওয়া হবে। এসব কঠোর সম্পাদনা ও অদ্ভুত নীতিমালা মেনে প্রিমিয়ার লিগের খেলা দেখতে পারবেন উত্তর কোরিয়ার নাগরিকরা।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481